নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনের সকালে গ্রেপ্তার  সন্ধ্যেয়  জামিন,  উল্লাস তৃনমূল শিবিড়ে

নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনের সকালে গ্রেপ্তার সন্ধ্যেয় জামিন, উল্লাস তৃনমূল শিবিড়ে

আদালতে ধোপে টিকল না সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব। খারিজ হয়ে গেল সিবিআইয়ের আবেদন। আদালতে জোরাল ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত নারদ মামলায় জামিন পেলেন চার হেভিওয়েট রাজনীতিবিদ। সোমবার সকালে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে সেইসঙ্গে গ্রেফতার করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এরপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমে সিবিআই - এর বিশেষ আদালতে তাঁদের ভার্চুয়াল শুনানি শুরু হয়। সিবিআই তাঁদের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আবেদন জানায় আদালতে। কিন্তু , তাঁদের আবেদন খারিজ করে দেন বিচারক। বিচারক অনুপম মুখোপাধ্যায় ৪ জনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডের…
Read More
নাজেহাল পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

নাজেহাল পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

করোনার তাণ্ডবে নাজেহাল মানুষ। চারিদিকে হাহাকারের ছবি। কোথাও পাওয়া যাচ্ছে না অক্সিজেন কোথাও হাসপাতালের শয্যা আবার কোথাও ভ্যাকসিনের আকাল। বিভীষিকাময় চিত্র রাজ্যের। এরই মাঝে বেসরকারি হাসপাতালে লাগামছাড়া খরচে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অতিমারী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত বিল করার অভিযোগ উঠছে রাজ্যের তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। তাই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রাজ্যের তিনটি হাসপাতাল আর করোনা রোগী ভরতি নিতে পারবে না। এমনটাই নির্দেশ কমিশনের। পাশাপাশি তিন হাসপাতালের বিরুদ্ধে বহুবার স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও আছে। তাই বেহালার অ্যাপেক্স হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল এবং নিউটাউনের উজ্জীবন হাসপাতালে কোভিড রোগীদের ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করা…
Read More
নারদ মামলা:  বিক্ষোভ ও অশান্তির জেরে আদালতে সশরীরে হাজির হতে হবে না নেতাদের

নারদ মামলা: বিক্ষোভ ও অশান্তির জেরে আদালতে সশরীরে হাজির হতে হবে না নেতাদের

উত্তেজনার পারদ বাড়ছে শহরে। শহর জুড়ে বিক্ষিপ্ত হিংসার চিত্র। লকডাউনের মাঝেই শহর জুড়ে শুরু হয়েছে তীব্র অশান্তি। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে শহরের সড়ক পথ। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে নারদা মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের চার জন নেতা-মন্ত্রীকে। কিন্তু এই চার নেতা মন্ত্রীর গ্রেপ্তার হলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিক্ষোভস্থলে পরিণত হয় কলকাতার রাজপথ। চারিদিকে ইট বৃষ্টি সহ জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। এই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে তাদের কাউকে শারীরিকভাবে আদালতে উপস্থিত করা যাবে না সেই প্রেক্ষিতে ভার্চুয়াল হেয়ারিং করা হবে বলে জানা গিয়েছে। আদালতে ভাচুয়াল হেয়ারিং করা হবে। নিজাম প্যালেসর বাইরে যা পরিস্থিতি…
Read More
নিজাম প্যালেসের সামনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, রাজ্য জুড়ে অবরোধ

নিজাম প্যালেসের সামনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, রাজ্য জুড়ে অবরোধ

রাজ্য - কেন্দ্র বিবাদ চরমে। সরগরম রাজ্য রাজনীতি। সংঘাতের পারদ চড়লো রাজনীতিতে। বড় পদক্ষেপ সিবিআই - এর। সিবিআই আবারও তৎপর হল বাংলার নারদ মামলার তদন্তকে কেন্দ্র করে। সোমবার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় তদন্ত সংস্থা। এরপরেই নিজাম প্যালেসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। গ্রেপ্তার করা হয় তাদের। এবার এই তৃণমূলের মন্ত্রী, নেতাদের সিবিআই গ্রেফতারি ঘিরে অশান্ত হল বাংলা। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মাঝেই বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী সমর্থকেরা। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁদের। আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে।…
Read More
আবারও বাংলা সাহিত্য জগতে করোনার থাবা

আবারও বাংলা সাহিত্য জগতে করোনার থাবা

কিছুতেই স্বস্তি দিচ্ছে না করোনা। একের পর এক খারাপ খবর। যত দিন যাচ্ছে করোনার ছায়া যেন আরও বেশি করে প্রস্তর হচ্ছে। খারাপ খবর যেন রীতিমতো জাঁকিয়ে বসছে রোজকার জীবনে। এবার করোনা থাবা বসাল বাংলার সাহিত্য জগতে। করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় বাংলার এই বিশিষ্ট কবিকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবির দেহে এমন লক্ষণ দেখে বেলেঘাটা আইডি-তে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে, পরে রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আরও জানা গিয়েছে যে করোনায় আক্রান হয়েছেন জয়বাবুর স্ত্রী…
Read More
আমাকে গ্রেপ্তার করুনঃ সিবিআইকে চ্যালেঞ্জ মমতার।

আমাকে গ্রেপ্তার করুনঃ সিবিআইকে চ্যালেঞ্জ মমতার।

ওয়েব ডেস্কঃ সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের পর সটান নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়। নিজাম প্যালাসে আলাদা ঘরে চারজন হেভিওয়েটকে রাখা হয়েছে। এই মুহূর্তে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসের ভেতরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। মুখ্যমন্তীর দাবি, রাজ্যকে না জানিয়ে মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করা বে আইনী। তাই তাকেও গ্রেপ্তার করার জন্য সিবিআই আধিকারিকদের…
Read More
নারদা কান্ডে সোমবার  গ্রেফতার হলেন রাজ্যের দুই মন্ত্রী সহ চার

নারদা কান্ডে সোমবার গ্রেফতার হলেন রাজ্যের দুই মন্ত্রী সহ চার

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমপঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়বিধায়ক মদন মিত্র কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ক নারদ মামলায় চাঞ্চল্যকর মোড়। তোলপাড় রাজ্য- রাজনীতি। এবার নারদ মমলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। নিয়ে যাওয়া হয় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে৷ রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর গ্রেফতার করা হয় নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীকে। অ্যারেস্ট মেমোতে সই করানো হয় চার নেতা-মন্ত্রীকে। নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই৷ কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি…
Read More
করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় প্রয়াত হলেন মুখমন্ত্রীর ভাই

করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে হার মানলেন তিনি। করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের…
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী

বড় ঘোষণা করলেন মন্ত্রী

গত বছর করোনা কালে লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল পরিযায়ী শ্রমিকরা। চরম দুরবস্থার মধ্যে কাটাচ্ছিল বহু পরিযায়ী শ্রমিক। সারা দেশে ফুটে উঠেছিল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। অনেক পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় এই করোনা কালে। এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করবে আবাসন দপ্তর। তাঁদের থাকার জন্য পৃথকভাবে ‘‌শ্রমিক আবাসন’‌ গড়ে দেবে রাজ্য। রাজ্যের আবাসন দপ্তরের দায়িত্ব নিয়েই এই বড়সড় ঘোষণা করলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসন গড়ার প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দফতর। এই আবাসনগুলি ঠিকাদারি সংস্থাগুলিকেই…
Read More
অসুস্থ বিজেপি নেতা

অসুস্থ বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার চলাকালীন একের পর এক নেতা-মন্ত্রীরা করোনা আক্রান্ত হয়েছেন। এবার মারণ করোনায় আক্রান্ত হলেন বিধায়ক তথা বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুধু এই নেতাই নন, করোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও। গত কয়েকদিন ধরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আপাতত নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন মুকুল রায়। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন পর ভোটে লড়েছেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে হারিয়ে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।
Read More
সাধু উদ্দ্যোগ নিল পুজো কমিটি

সাধু উদ্দ্যোগ নিল পুজো কমিটি

প্রতিদিন ভাঙছে রেকর্ড। দেশের অন্যান্য রাজ্য তো বটেই, বাংলাতেও করোনার প্রবল দাপট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। রাজ্যের মধ্যে কলকাতাতেও সংক্রমণের তীব্রতা ক্রমশ চোখরাঙাচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের জন্য হাহাকার সর্বত্র। বাদ যাচ্ছে না এ রাজ্যও। নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অক্সিজেনের সংকট। করোনা মোকাবিলায় রাজ্যের ক্লাব সংগঠন, দুর্গাপুজো কমিটিগুলিকে এগিয়ে আসার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়েই এবার করোনা যুদ্ধে মাঠে নেমে পড়ল দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাব। নয়া উদ্যোগ নিল অগ্রণী ক্লাব। অক্সিজেনের চাহিদা মেটাতে এবার দুয়ারে পরিষেবা শুরু হল শহরে। বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের সূচনা করলেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী…
Read More
অপচয় রুখতে পদক্ষেপ নিল রাজ্য

অপচয় রুখতে পদক্ষেপ নিল রাজ্য

অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্যদফতর। অক্সিজেনের যথাযথ ব্যবহার এবং কোনওভাবেই যাতে অপচয় না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নির্দেশিকায় হাসপাতালগুলোকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে। এই সংক্রান্ত বিষয় দেখাশোনার দায়িত্ব থাকবেন একজন সহকারী সুপার। নির্দেশিকা অনুযায়ী অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও নির্দিষ্ট করতে হবে। এই দায়িত্বে থাকবেন একজন নার্স। এছাড়াও রাজ্য সরকার যে পোর্টাল চালু করেছে, সেখানে কত জন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে, সে বিষয়ে সমস্ত তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালের নিয়োজিত ওই আধিকারিককে।
Read More
একের পর এক অভিযোগ আনছে বিজেপি

একের পর এক অভিযোগ আনছে বিজেপি

শুরু হল চাপানউতোর। রাজ্যে সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। ফলও প্রকাশিত হয়েগেছে। একুশের নির্বাচনে অভূতপূর্ব আসন পেয়ে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কিন্তু জয় পেল না বিজেপি। তবে বিজেপির নেতারা দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছেন রাজ্যের বহু আসনে তারা হেরেছেন ২ হাজারের কম ভোটে। তাই তাঁরা পুনর্গণনা আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। মামলা করবেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে রাজ্যের আসনগুলোতে পুনর্গণনা চেয়ে শাসক দলের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই সিদ্ধান্ত পালটা চাপের কৌশল। পুনর্গণনা নিয়ে রাজ্য রাজনীতিতে যুযুধান দু‘পক্ষের মধ্যে বাগযুদ্ধ ক্রমশ বাড়ছে।
Read More
পুজো উদ্যোক্তারাও সাহায্যের হাত বাড়াল

পুজো উদ্যোক্তারাও সাহায্যের হাত বাড়াল

দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছেন। এই বিপর্যয়ের পরিস্থিতিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই প্রাথমিক এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মীয় সংগঠন, পূজা উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব-এর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের পাশে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলি। তারা সাহায্য করছে বিভিন্ন ভাবে। প্রতিটি পঞ্চায়েত এবং পুর এলাকায় অন্তত একটি অ্যাম্বুল্যান্স এবং শববাহি যান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Read More