05
Apr
Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে চমকপ্রদ উত্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের।গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত NIRF র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ছিল 7 নম্বরে, তালিকায় শীর্ষ স্থান দখল করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। কিন্তু এক বছরের মধ্যে বদলে গেল ছবি! সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে CU প্রথম স্থান অধিকার করেছে। দেশের শিক্ষা ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'প্রসিদ্ধ Shanghai Ranking-এ মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সমস্ত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করেছে। আর…
