24
Dec
নতুন বছরের শুরুতে থাকছে শীতের আমেজ। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানা গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। জেলাগুলিতেও তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে থাকবে। বছরের শেষে আরও একটি কনকনে ঠান্ডার স্পেল আনতে পারে এই রাজ্যে।
