30
Jan
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতেই রাজ্যের চারদিকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। জেলে রয়েছেন নেতা-মন্ত্রীরা। তারই মধ্যে মাসের পর মাস রাজ্যে চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন শ'য়ে শ'য়ে চাকরিপ্রার্থী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সদ্য গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। উঠে আসছে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য। এদিন একদল চাকরিপ্রার্থী সল্টলেকে এসএসসি'র সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা আপডেট করে নিয়োগ করতে হবে যোগ্য প্রার্থীদের। যথারীতি পুলিশ তাঁদের জোর করে তুলে দেয় প্রিজন ভ্যানে। এছাড়া বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে পুলিশ ব্যাপক মারধর করে…
