নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে মিলল দেড় কেজি সোনা

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে মিলল দেড় কেজি সোনা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উদ্ধার হচ্ছে কয়েক লক্ষ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতিতে গ্রফতার শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে উদ্ধার দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা৷ এসপি সিনহার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অফিসাররা। ওই ফ্ল্যাটে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা লুকানো ছিল। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। শুধু তাই নয়, ওই ফ্ল্যাট থেকে দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সার্ভে পার্ক এলাকায় অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। এই বিষয়টি জানতে পেরেই সেখানে হানা দেন গোয়েন্দারা৷ এ ঘটনায় নতুন…
Read More
শূণ্যপদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি

শূণ্যপদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী এপ্রিল মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। বিগত ১৩ বছর ধরে ফাঁকা পড়ে আছে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষকের ৩২৮ পদ। এই পদের সঙ্গে আরও ৯২টি শূন্যপদ জুড়ে মোট ৪২০ শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০০৯ সাল অর্থাৎ বাম আমলে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং পরীক্ষায় নেওয়া হয়েছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারপর…
Read More
বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর তরফে

বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর তরফে

দীর্ঘ সময় ধরে চলছিল দ্বন্ধ, অবশেষে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত মিলছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের ছটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেন। শিক্ষাসচিব মণীশ জৈনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকেই মেয়াদ ফুরানো ওই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, এই ছয় উপাচার্য পদত্যাগপত্র জমা দেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে।…
Read More
উঠতে থেকে সমস্ত অভিযোগ মিথ্যে, দাবি বিভাসের

উঠতে থেকে সমস্ত অভিযোগ মিথ্যে, দাবি বিভাসের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত হিসেবে তাঁর নাম উঠে এসেছে। বিভাস অধিকারী নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন। তাঁর শিয়ালদহের ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তারা বেরোয়। এরপরেই একাধিক চক্রান্তের তত্ত্ব সামনে আনেন বিভাস। বীরভূমের বাসিন্দা বিভাস নলহাটির ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। সম্প্রতি নিয়োগ কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যায়। এরপরই ইডি তাঁর শিয়ালদহের ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল। বিভাসের অভিযোগ, কোনও রকম ঘোষণা ছাড়াই তাঁর ফ্ল্যাটটি সিল করেছিল ইডি। তাই তিনি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেটি খুলে দেওয়ার আর্জি…
Read More
একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করে গোপাল দলপতির কথা জানতে পেরেছিল গোয়েন্দা সংস্থা। তারপরই সামনে আসে তাঁর স্ত্রী হৈমন্তীর নাম। ইতিমধ্যেই গোপাল এবং হৈমন্তীর বিপুল টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। হৈমন্তীর স্বামী দাবি করেছেন, স্নায়ুরোগে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে। যদিও আপাতত তিনি সুস্থ এবং শীঘ্রই সামনে আসবেন তিনি। শেষ কয়েকদিনে তাঁকে ঘিরে যা হচ্ছে, তাঁর নাম যা যা বলা হচ্ছে সেইসব নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। তবে এই বিষয় থেকে স্ত্রীকে…
Read More
নিশীথ দুর্ঘটনাকাণ্ডে কড়া বিবৃতি রাজ্যপালের

নিশীথ দুর্ঘটনাকাণ্ডে কড়া বিবৃতি রাজ্যপালের

সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। অবিলম্বে রাজ্যে ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি জারি করা হোক, বা আইনশৃঙ্খলা ইস্যুতে জারি করা হোক ৩৫৫ ধারা, এই দাবিতেই সরব হয়েছেন তাঁরা। উল্লেখ্য কোচবিহারের দিনহাটায় নিশীথের উপর হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আনন্দ বোস জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং সংস্কৃতির মাটি বলে পরিচিত…
Read More
খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

বড় অঘটন, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ৷ সেখানেই খেলতে নেমেছিলেন কুণাল৷ তখনই পায়ে চোট লাগে তাঁর৷ আহত অবস্থায় মাঠ ছাড়েন পঞ্চাশোর্ধ কুণাল। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরীক্ষা করে জানা যায়, তাঁর পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে কুণালের। আগামীকালই তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে বলে জানিয়েছেন কুণাল। প্রথমে ভেবেছিলেন সামান্য চোট লেগেছে তাঁর৷ পরে পায়ের যন্ত্রণা বাড়তে থাকায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কুণালকে। ফেসবুকে কুণাল লিখেছেন, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি... (পায়ের) এক্স…
Read More
অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো মুকুলকে

অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো মুকুলকে

একের পর এক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন তিনি৷ একুশের নির্বাচনের পর থেকে তাঁকে আর সে ভাবে রাজনীতির ময়দানে দেখা যায় না৷ এরই মধ্যে অসুস্থ হয়ে ফের ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক মুকুল রায়৷ জানা গিয়েছে, স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মুকুলকে৷ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করেই স্নায়বিক সমস্যা বেড়ে যাওয়ায় মুকুলকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে তাঁর। আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। মুকুলের ঘনিষ্ঠদের কথায় জানা যাচ্ছে, তাঁর মাথায় জল জমে গিয়েছে। এই রোগ বেশ পুরনো। তাঁর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, প্রায় দু’হাজার কোটির মালিক হতে পারে গোপাল-হৈমন্তী

চাঞ্চল্যকর তথ্য, প্রায় দু’হাজার কোটির মালিক হতে পারে গোপাল-হৈমন্তী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ জানা যাচ্ছে, গোপাল-হৈমন্তীর এক ডজন সংস্থার মাধ্যসমে পাচার করা হয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। তদন্তে নেমে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে গোপলের সঙ্গে হৈমন্তীর পরিচয়৷ এর পর থেকেই দু’জনে যৌথ ভাবে সম্পত্তি কিনতে শুরু করেন হৈমন্তী ও গোপাল। ওই সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির হাতে আসতে শুরু করে। ২০১৫…
Read More
ইডির তরফে চাঞ্চল্যকর তথ্য, অনুমান কয়েক হাজার কোটি টাকা থাকতে পারে হৈমন্তীর অ্যাকাউন্টে

ইডির তরফে চাঞ্চল্যকর তথ্য, অনুমান কয়েক হাজার কোটি টাকা থাকতে পারে হৈমন্তীর অ্যাকাউন্টে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সর্বপ্রথম এই নাম প্রকাশ্যে আনেন। তারপর থেকেই চর্চা শুরু। কুন্তুলের মুখে হৈমন্তীর নাম উঠে আসার পরই তদন্ত শুরু করেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা৷ হৈমন্তী গঙ্গোপাধ্যায় হলেন নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ ইডি সূত্রে খবর, গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বড়বাজারের একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল, সেখানে হৈমন্তীকে নমিনি করেছিলেন। ইডির চাঞ্চল্যকর দাবি, নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা…
Read More
ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

মাসের পর মাস ধরে চলছে রাজ্যে ডিএ নিয়ে দ্বন্দ্ব। বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। এই পরিস্থিতিতে বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানান হয়েছিল, মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে। কিন্তু সেই ঘোষণার পর নয়া ঘোষণা করেছে নবান্ন। এবার জানান হয়েছে, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা…
Read More
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলছে আদালত

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলছে আদালত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আদালতের তরফে উঠছে একাধিক প্রশ্ন, নাম জড়াচ্ছে একের পর এক। এরই মাঝে রাজ্যের নিম্ন আদালতের একাধিক বিচারক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছেন। একই ভাবে তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ গ্রেফতার হওয়ার পরেও আদালত সিবিআইয়ের ভূমিকা নিয়ে খুশি হতে পারেনি। কারণ তাপসের নাম বহুদিন আগেই এফআইআরে ছিল। কিন্তু তাঁকে গ্রেফতার করতে এত সময় লাগল কেন সেই সদুত্তর চায় আদালত। বিরোধীদের অভিযোগ যাদের ধরা হচ্ছে তাঁরা নেহাতই চুনোপুঁটি। আসল মাথারা অন্তরালে রয়েছেন বলে বিরোধীদের দাবি। তবে এটাও বলতে হবে যে পার্থ…
Read More
আতঙ্ক বেড়ে চলছে অ্যাডিনোভাইরাস নিয়ে

আতঙ্ক বেড়ে চলছে অ্যাডিনোভাইরাস নিয়ে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। এবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ দেওয়া হল। আরটিপিসিআর পরীক্ষা থেকে ভেন্টিলেটর ঠিক আছে কিনা, সব দেখে নিতে হবে বলে নির্দেশ এসেছে হাসপাতালগুলির কাছে। অ্যাডিনোভাইরাস বাড়তে থাকায় জ্বর ও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এবার থেকে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই পরীক্ষার পাশাপাশি হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা…
Read More
উঠতে থাকা অভিযোগের ভিত্তিতে একাধিক প্রশ্ন হৈমন্তীকে নিয়ে

উঠতে থাকা অভিযোগের ভিত্তিতে একাধিক প্রশ্ন হৈমন্তীকে নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে আসছে একের পর তথ্য৷ একবার নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়াল বিনোদন জগতের নাম৷ আদালত থেকে জেলে ফেরার পথে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম৷ যিনি সম্পর্কে নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ কুন্তলের দাবি, যাবতীয় টাকা হৈমন্তীর কাছেই আছে৷ তাঁর কথার সূত্র ধরেই কোথাও যেন এক সূত্রে বাঁধা পড়ল অর্পিতা এবং হৈমন্তী৷ কে এই হৈমন্তী? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, তাঁর সঙ্গেও যোগ রয়েছে টলিউডের৷ হৈমন্তীর বাড়ি হাওড়ার উত্তর বাকসাড়ায়। সেখানে তিন তলা বাড়িতে থাকেন তাঁর বাবা, মা আর…
Read More