ফুলবোঝাই গাড়িতে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু তিন

ফুলবোঝাই গাড়িতে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু তিন

দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর তিনটে নাগাদ  খড়্গপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে। লরির ধাক্কায় প্রাণ হারায় তিন ফুল ব্যবসায়ীর। আহত হয়েছেন সাত জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পুলিশ সূত্রে খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে লক্ষ্মীপুজো উপলক্ষে  ফুল লোডিংয়ের কাজ চলছিল।গাড়িটির ফুল নিয়ে যাওয়ার কথা ছিল  কোলাঘাটে। সেখানে কাজ করছিলেন কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট ১০ জন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই করা ওই লড়িটি  এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। গাড়িটি গিয়ে পড়ে পাশের একটি নয়ানজুলিতে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তিন জনের। এছাড়াও আহতদের নিয়ে…
Read More
হাব অ্যান্ড স্পোক, শুরু হচ্ছে আইআইএম-এপ্রশিক্ষণ

হাব অ্যান্ড স্পোক, শুরু হচ্ছে আইআইএম-এপ্রশিক্ষণ

নিজের স্কুলের গণ্ডির মধ্যে শুধু আবদ্ধ না থেকে এলাকার ভাল স্কুল বা কলেজে গিয়ে সেখানকার পরিকাঠামোর সুবিধা নিতে পারবে পড়ুয়ারা। অথবা এলাকার কলেজের শিক্ষক স্কুলে এসে পড়িয়ে যাবেন। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এরধরণেরই পরিকল্পনা করেছে শিক্ষা দফতর। রাজ্য জাতীয় শিক্ষানীতিতে ‘হাব অ্যান্ড স্পোক’ নামের স্কুলের পড়াশোনার এই মান উন্নয়নের প্রশিক্ষণ ৮ এবং ৯ নভেম্বর জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বা আইআইএম-এ হবে। প্রাথমিক পর্যায়ে স্কুল ও কলেজের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছে। দুর্গাপুজোর আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এলাকার কোনও ভাল পরিকাঠামো যুক্ত স্কুল বা কলেজকে ‘হাব’ হিসেবে গড়ে তার অধীনে থাকবে অপেক্ষাকৃত কম পরিকাঠামো-যুক্ত স্থানীয় স্কুল।…
Read More
গ্রেফতার হল জ্যোতিপ্রিয় মল্লিক

গ্রেফতার হল জ্যোতিপ্রিয় মল্লিক

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়ল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি মামলায় সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কিন্তু রাত পর্যন্ত তাঁকে কোনও গ্রেফতারের সিদ্ধান্তই নেননি তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির পাশাপাশি তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি। অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারে, সেই তথ্য নিয়ে রাত ১২টার পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মন্ত্রীকে। সেই সময়…
Read More
তথ্য প্রমানের কারণে সুজয়ের কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

তথ্য প্রমানের কারণে সুজয়ের কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠাল ইডি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর জেলে ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েন সুজয়৷ তবে থেকে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ‘কাকু’। কর্তৃপক্ষকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ও রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির কর্তৃপক্ষকে…
Read More
সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

বিদেশি লগ্নি টানতে পূর্ব ঘোষনা মতোই, সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷ তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা। আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে। তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় সম্মেলনীর স্থান আলিপুরের মিউজিয়ামে। একইসঙ্গে শিল্পপতি এবং বিশিষ্ট…
Read More
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে উঠেছিল ব়্যাগিং-এর অভিযোগ৷ দাবি করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। যাদবপুরের এই ঘটনায় এবার ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, হস্টেলে পা রাখার পর প্রথম দিন থেকেই ওই ছাত্রকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে৷ এই অত্যাচার সহ্য করতে না পেরেই প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া আত্মহত্যার…
Read More
কার্নিভালে বন্ধ থাকতে চলেছে কলকাতার একাধিক রাস্তা

কার্নিভালে বন্ধ থাকতে চলেছে কলকাতার একাধিক রাস্তা

পুজো মিটতেই খুলে গিয়েছে ব্যাঙ্ক, সহ একাধিক বেসরকারি অফিস। এরই মধ্যে আজ, শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সপ্তাহের কাজের দিনে এই শোভাযাত্রার জন্য শহরের একটি বড় অংশ যানজটের কবলে পড়বে কি না, তা নিয়ে উঠেছে বড়ো প্রশ্ন। কারণ, ইতিমধ্যেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, আজ দীর্ঘ সময় মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হবে। তবে শোনা যাচ্ছে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, এ বারের কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে মোট ৯৬টি পুজো। তবে পুজোর সংখ্যা গত বছরের তুলনায় সে ভাবে না কমায় প্রায় ঘণ্টা চারেক রেড রোডে অনুষ্ঠান চলবে বলে অনুমান পুলিশকর্তাদের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড…
Read More
৩৩ দিন পর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী, গন্তব্য রেড রোডের কার্নিভাল

৩৩ দিন পর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী, গন্তব্য রেড রোডের কার্নিভাল

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছিলেন।তার পরের দিন পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাই ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ি থেকে বেরিয়ে বিকালে যেতে চলেছেন রেড রোডের পুজো কার্নিভালে। নন্দীগ্রামে বিধানসভার ভোট প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময় তিনি এত দিন ঘরবন্দি থাকেননি। দিন কয়েক হাসপাতালে কাটিয়েই প্রচারে বেরিয়ে পড়েছিলেন।কিন্তু এবার স্পেন সফরে গিয়ে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী।তা গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরে…
Read More
মুখ্যমন্ত্রীর পায়ের চোটের জন্য একটু অন্য ব্যবস্থা এবারের কার্নিভ্যালে

মুখ্যমন্ত্রীর পায়ের চোটের জন্য একটু অন্য ব্যবস্থা এবারের কার্নিভ্যালে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। বিগত কিছু বছর ধরে কলকাতায় পুজো কার্নিভাল হচ্ছে। উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা ভাসানের শেষ দিন নামকরা বেশ কয়েক দুর্গাপুজো কমিটির প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জনের জন্য যায়। কার্নিভালের জন্য প্রচুর মানুষ উৎসাহ দেখান, রেড রোডে ভিড়ও হয়। এবছরও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণেই এই ব্যবস্থা। এবারের পুজো কার্নিভ্যালে অংশ নিতে চলেছে…
Read More
সেরা পূজার পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল

সেরা পূজার পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, ভাবনা, থিম এই সবের উপর ভিত্তি করে বহু পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে। এ বার দুর্গাপুজোর জন্য দেওয়া পুরস্কার গুলির মধ্যে অন্যতম সেরা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরষ্কার। দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল বোস। দুর্গা প্যান্ডেলের নিরিখে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাধারণ মানুষের মতামতের বিচারেই ৪ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেরার সেরা পুজোর তকমা। টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং…
Read More
প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি

প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়ি ও নাগের বাজারে খাদ্যমন্ত্রী থাকাকালীন তার পিএ-র বাড়িতে পৌঁছে যায় ইডি। প্রসঙ্গত সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে ইডি। কিছুদিন আগেই ব্যবসায়ী বাকিবুর রহমানের চালকলে ও ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা, গ্রেফতার হয় তিনি। বাকিবুরের গ্রেফতারির পর থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর নাম উঠে আসছিল। সেই আবহেই এবার রেশন বণ্টন দুর্নীতি…
Read More
বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা

বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা

বিরোধী দলের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। এবার তৃণমূলের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলের ইন্ধনে পুকুর ভরাটের অভিযোগ নন্দীগ্রাম বিধায়কের। বিরোধী দলনেতার কথায় দুর্গাপুজোর মধ্যেই কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে ২০ বিঘা সরকারি জমি ভরাট করছে সেখানেরই এক প্রোমোটার। শুভেন্দুর আরও অভিযোগ, গোটা এই ঘটনার পেছনে তৃণমূল ও শাসকদলের কাউন্সিলর ও মন্ত্রীদের মদত রয়েছে। তার দাবি, ওই দীর্ঘদিন ধরে জমিতে কিছু উদ্বাস্তু বসবাস ও চাষ আবাদ করতেন। তাদের তুলে দেওয়া হয়েছে। শুভেন্দুর অভিযোগ এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হলেও কোনো সুরাহা হয়নি। পুরসভা ওই জমির একাংশ শালি ও বাকি অংশটিকে জলাভূমি বলে উল্লেখও…
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভনা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ আজ সন্ধ্যার দিকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। আজ বিকেলের পর পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টি হতে…
Read More
সামান্য কম হলো জ্বালানির দাম

সামান্য কম হলো জ্বালানির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। আজ কিছুটা হলেও পেট্রোল ও ডিজেলের দাম কমল আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। তবে পুজোর শেষ লগ্নে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়ায়। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। জেলাগুলির মধ্যে সর্বোচ্চ ১.০৫ টাকা পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে জলপাইগুড়িতে। জ্বালানির দাম আজ অপরিবর্তিত রয়েছে কলকাতা শহরে। আজ কলকাতায় এক লিটার পেট্রোল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে। আজ কালিম্পঙে…
Read More