নদীয়ায় অধ্যক্ষকে মারধর, কান্নায় ভেঙে পড়ে চাকরি ছাড়ার হুঁশিয়ারি

নদীয়ায় অধ্যক্ষকে মারধর, কান্নায় ভেঙে পড়ে চাকরি ছাড়ার হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেসের এক নেতার ভাইয়ের হাতে বেধড়ক মার খাওয়ার পর আতঙ্কে চাকরি ছাড়ার কথা ভাবছেন এক কলেজের অধ্যক্ষ। নদীয়ার চাপড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। TV9 বাংলার ক্যামেরার সামনে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেলেন অধ্যক্ষ। তিনি দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এই ঘটনা শিক্ষামহলে উদ্বেগ তৈরি করেছে এবং একজন অধ্যক্ষের ওপর এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
Read More
কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যে প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) 100 Days Work নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। এতদিন পর যখন এই ইস্যুতে জট খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে তখনই ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের ঘটনায়…
Read More
এখনই অবসর নয়, বাড়ানো হলো কাজের মেয়াদ

এখনই অবসর নয়, বাড়ানো হলো কাজের মেয়াদ

সদ্যই অবসর নেওয়ার কথা থাকলেও নেওয়া হলো না অবসর। বাড়ানো হলো কাজের মেয়াদ। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত আসতেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ আরও বাড়ল মনোজ পন্থের। অনুমোদন অনুযায়ী, আরো ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ। তাঁর কর্মজীবনের মেয়াদ যাতে আরো এক বছর বৃদ্ধি করা যায় তার জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে। তবে কেন্দ্র এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে অনুমতি দেয়নি। এক বছর নয়, ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং এই মর্মে চিঠি দেন নবান্নে। তারপরেই এসেছে…
Read More
পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা সংসদের তরফে

পরীক্ষার্থীদের জন্য নয়া উদ্যোগ শিক্ষা সংসদের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। সম্প্রতি নয়া ঘোষণা অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি সেমিস্টার দেন পড়ুয়ারা। আগামী সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টার শুরু হবে। তার আগে অভিনব উদ্যোগের পথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে শিক্ষা সংসদের বৈঠক হতে পারে। সেখানে দু’টি প্রস্তাব পেশ করা হবে। উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা অন্য বিদ্যালয়ে গিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে। ওএমআর শিটে মোট ৩৫ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ পদ্ধতিতে সম্পূর্ণ পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। তবে রেজাল্ট বেরনোর আগে জানা যাবে ফলাফল! এমনই ব্যবস্থা চালু…
Read More
ডিএ পেতে চলেছেন কি সরকারি কর্মীরা

ডিএ পেতে চলেছেন কি সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে অবশেষে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মীদের মুখে। দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া ডিএ হাতে পেতে চলেছেন সরকারি কর্মীরা। গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র অংশ মেটাতে বলেছে। হিসেব বলছে ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ…
Read More
একগুচ্ছ অভিযোগ তরুণী চিকিৎসকের মৃত্যুর পরিবারের

একগুচ্ছ অভিযোগ তরুণী চিকিৎসকের মৃত্যুর পরিবারের

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো এই ধর্ষণ খুন কাণ্ডে শুধুমাত্র একজনেরই সাজা ঘোষণা হয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও তাতে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, এখনও প্রকৃত বিচার পাওয়া যায়নি। এই আবহে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন তিলোত্তমার মা-বাবা। এবার কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা-মা। তিলোত্তমার বাবা বলেন, ‘সিবিআই কোনও কাজ করছে না। আমাদের আশঙ্কা, সিবিআই টাকা খেয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে’। নিহত চিকিৎসক পড়ুয়ার মায়ের কথায়,…
Read More
শুরু হলো তোড়জোড়

শুরু হলো তোড়জোড়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। শুরু হয়েছে তোরজোড়। এগিয়ে আসছে রথযাত্রা। তার আগেই নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে বড় বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ওই সময়। মন্দির উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, একই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোকসমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো…
Read More
কমানো হলো নিরাপত্তা

কমানো হলো নিরাপত্তা

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। দলের নির্দেশ মতো নিঃশর্ত ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ফের অনুব্রতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই এই ইস্যুতে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যে কমানো হল অনুব্রতর নিরাপত্তা। জানা যাচ্ছে, এতদিন অবধি কেষ্টর গাড়ির আগে একটি পাইলট কার ও পিছনে দু’টি এসকর্ট গাড়ি থাকতো। মোতায়েন করা ছিল প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ আধিকারিক ও কর্মী। নিরাপত্তার স্বার্থে ওয়াকিটকির মাধ্যমে তাঁরা যোগাযোগ রাখতেন। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর জেল থেকে বাড়ি ফেরার পরেও তৃণমূল…
Read More
‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

কসবার ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন খোদ টিএমসিপি নেতা। দলের তরফে বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। এবার দলের তরফে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুললেন, এসবের পরও ‘অপরাজিতা বিল’কে আইন হতে দেওয়া হচ্ছে না কেন? কসবার আইন কলেজে গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে ও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে শশী পাঁজা নির্যাতিতার উদ্দেশে বলেন, ‘তোমার উপর যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে হাজতে পাঠিয়েছি।’ একইসঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনা বন্ধ করতেই অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্য বিধানসভায় পাশ…
Read More
৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

বাঁকুড়ার তালডাংরা বাজারে ৫০০ টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নোট, এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পেছনে সক্রিয় রয়েছে একটি বৃহৎ জাল নোট চক্র। গোলাম খান ও দুলাল হাসান মল্লিক, দু’জনেই বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামের বাসিন্দা। স্থানীয় দোকানদারদের সন্দেহে বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার তালডাংরা বাজারে ৫০০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে যান দুই যুবক। এক দোকানদার নোটটি পরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি থানায় জানান। পুলিশ এসে দুই যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে আরও কয়েকটি…
Read More
১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর শেষে লক্ষ্মীবারে নব সাজে ভক্তদের সামনে আত্মপ্রকাশ করলেন প্রভু জগন্নাথ। স্নানযাত্রার পর অনবসরে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নেত্র উৎসবের মাধ্যমে শেষ হয় এই অনবসর পর্ব। এরপর সকাল আটটা থেকে মন্দিরে শুরু হবে ভক্তদের প্রবেশ। দর্শনের জন্য মূল গেট (১ নম্বর) দিয়ে প্রবেশ করানো হবে ও ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন ভক্তরা। ভক্ত সমাগম সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন দুধ, জল সহ বিভিন্ন তরল পদার্থে স্নানের কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁকে ওষুধ খাইয়ে বিশ্রামে রাখা হয়। এই অনবসরের সময়ে প্রভুকে কোনও ভুরিভোজ দেওয়া হয় না। অবশেষে ১৫ দিন…
Read More
১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা, ব্যতিক্রম দুটি দপ্তর

১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা, ব্যতিক্রম দুটি দপ্তর

কলকাতা, ২৫ জুন — পশ্চিমবঙ্গ সরকার আগামী ১ জুলাই, মঙ্গলবার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও খ্যাতনামা চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে চিকিৎসক দিবস পালনের অংশ হিসেবে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। অর্থ দপ্তরের (অডিট শাখা) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন দুপুর ২টার পর থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির আওতার বাইরে থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর। এই দুটি অফিস যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে। প্রতি বছর ১ জুলাই রাজ্যজুড়ে ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটিকে ঘিরে সরকারি…
Read More
কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি, তৃণমূল বিধায়কের টাকার খাম ফিরিয়ে দিলেন তামান্নার মা

কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি, তৃণমূল বিধায়কের টাকার খাম ফিরিয়ে দিলেন তামান্নার মা

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচনের বিজয় মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে গিয়ে বিব্রত হলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। মঙ্গলবার তিনি তামান্নার বাড়িতে গিয়ে একটি টাকার খাম দিতে চাইলে, তা স্পষ্টভাবে ফিরিয়ে দেন শিশুটির মা সাবিনা বিবি। সাবিনা বলেন, “আমার জমি আছে, আমার বাড়ি আছে, টাকা নিতে আমি বাধ্য নই। আমি বিচার চাই, দয়া নয়।” তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ বলছে দুর্ঘটনা, কিন্তু এটা পরিকল্পিত খুন। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।” ঘটনার সূত্রপাত সোমবার, যখন তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে বোমা ছোড়া হয় বলে…
Read More
চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে তদন্ত

চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে তদন্ত

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বর্তমানে আরজি কর ধর্ষণ খুন ও দুর্নীতি কাণ্ড, দুই মামলারই তদন্ত করছে সিবিআই। এবার আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আরজি কর দুর্নীতি মামলার দ্বিতীয় দফার তদন্ত শেষ করার নির্দেশ দিল আদালত। আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পরেই আতশকাঁচের তলায় এসেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরবর্তীতে জানা যায়, তাঁর আমলে ওই মেডিক্যাল কলেজে ভূরি ভূরি দুর্নীতি হয়েছে। সেই সূত্রে সন্দীপ, আফসার আলি, দুই ঠিকাদার বিপ্লব সিংহ, সুমন হাজরা ও হাউস স্টাফ আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। আগামী ৩০ জুন আলিপুরের বিশেষ আদালতে সন্দীপ সহ পাঁচজন…
Read More