আসন্ন নির্বাচনের পূর্বে একাধিক পদক্ষেপ কমিশনের তরফে

আসন্ন নির্বাচনের পূর্বে একাধিক পদক্ষেপ কমিশনের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার নিরাপত্তার নজরদারি আরও পোক্ত করতে বড় উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন অবধি বুথের ভেতর সবটা লাইভ স্ট্রিমিং করা হতো। তবে এখন আর সেখানেই থেমে থাকতে চাইছে না কমিশন। রাজ্যের ভোটের ইতিহাসে এই প্রথমবার বুথের ভেতর ও বাইরে লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই কুইক রেসপন্স টিম, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও ফ্লাইং স্কোয়্যাডের গাড়ির মাথায় লাগানো থাকবে ক্যামেরা। যার মাধ্যমে সবকিছু লাইভ স্ট্রিমিং করা হবে। ইতিমধ্যেই নাকা চেকিংয়ে এই লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে। সেখানে ভিডিওর…
Read More
বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না, জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়। তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাই রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া যাবে। যেসকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট…
Read More
ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে পড়াশোনার ‘স্টাইল’। অফলাইনের পাশাপাশি অনলাইন পড়াশোনাতেও অভ্যস্ত হয়ে উঠছে ভারতের ছাত্রছাত্রীরা। শীঘ্রই আবার জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম শুরু হতে চলেছে। এই দুই পরীক্ষার মধ্যে পড়ুয়ারা যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গ্রাহ্য করা হবে। ফলে একটি পরীক্ষা খারাপ হলেও আরেকটিতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আগামী বছরের অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী, সিবিএসই বছরে দু’বার দশম শ্রেণির…
Read More
উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার কালীগঞ্জের পাশাপাশি দেশের মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই প্রথমবার উপনির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরেও লাইভ স্ট্রিমিং বা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। কালীগঞ্জের ৩০৯টি বুথেই এই বন্দোবস্ত করা হচ্ছে। ভোটের দিন অশান্তির ঘটনা আগেও ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বহুক্ষেত্রে লাভ হয়নি। এর পুনরাবৃত্তি রুখতে এবার উদ্যোগী কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে শুরু থেকেই সতর্কতার সঙ্গে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বুথের বাইরে একশো মিটারের মধ্যে কী…
Read More
রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়েই আগ্রহ বেশি। সব বিধায়কদের নিজ নিজ এলাকায় রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রথযাত্রার দিন প্রত্যেক বিধায়ক নিজ নিজ বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় এ বছর প্রথম রথযাত্রা পালন করা হবে। প্রভু জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথ বেরোবে। রথযাত্রার দিন দিঘায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ রায়, সুজিত বসুরা।…
Read More
ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বঙ্গেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার পরিবর্তন। বুধবারের…
Read More
পশ্চিমবঙ্গে বাড়ছে বিদেশি পর্যটকের আগমন, পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী

পশ্চিমবঙ্গে বাড়ছে বিদেশি পর্যটকের আগমন, পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী

রাজ্যে ক্রমাগত বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা। তবে এই বিদেশি পর্যটকদের অধিকাংশ বাংলাদেশ থেকে আসা নয়। ইউরোপ, ইউএসএ, রাশিয়া, ইতালি থেকে আসা। কেন্দ্রের তথ্য তুলে ধরে রাজ্যের বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এদিন প্রশ্নোত্তর পর্ব জানতে চেয়েছিলেন, রাজ্যে কত সংখ্যক বিদেশি পর্যটক আসছে?এদিন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, গত বছর রাজ্যে এসেছিল ৩২ লক্ষ বিদেশি পর্যটক। এর মধ্যে এক লক্ষ ৮২ হাজার জন বাংলাদেশ থেকে এসেছিল। চলতি বছরে রাজ্যে ইতিমধ্যেই ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন মানুষ বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে ৯৯% রাশিয়া, ইউরোপ, ইউএসএ, ইতালি থেকে আসা।…
Read More
পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত: ১৫ বছরে প্রথমবার বিরোধীদের সব বক্তব্য বাতিল

পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত: ১৫ বছরে প্রথমবার বিরোধীদের সব বক্তব্য বাতিল

বিধানসভায় নজিরবিহীন ঘটনা! গত ১৫ বছরে এই প্রথমবার,বিরোধীদের সব বক্তব্য আজকের মতো বাতিল! বিধানসভায় বিক্রয় কর সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। দলের ২ বিধায়কের বক্তব্যের পর বিজেপির কক্ষত্যাগ! জবাবি ভাষণ না শুনেই কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিজেপির আচরণে ক্ষোভ সরকারপক্ষের বিধায়কদের। শেষমেশ বিজেপির বক্তব্য বাতিলের নিদান স্পিকারের। জানা যায়, নির্দিষ্ট সময় হাউজে না থাকায় বক্তব্য বাতিল বিজেপির বিধানসভায় তুমুল উত্তেজনা! বিরোধীদের সমস্ত বক্তব্য আজকের মতো বাতিল করা হল! দি ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। বিজেপি জবাবি ভাষণ না শুনে চলে যায়। তাতেই তীব্র ক্ষোভ জানাতে শুরু করে শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অর্থ প্রতিমন্ত্রী…
Read More
চলতি সপ্তাহেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশিরভাগ জেলায়

চলতি সপ্তাহেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশিরভাগ জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দ্রুত এগোচ্ছে বর্ষা। বাংলা ও ওড়িশা হয়ে ঝাড়খন্ড এবং বিহারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। ক্রমে সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে মঙ্গলবারের মতো বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (৭ থেকে…
Read More
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন বিচারপতি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন বিচারপতি

আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বর্তমানে আইসিইউতে রয়েছেন। চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য বাড়ানো হল। প্রাক্তন বিচারপতির ইকো কার্ডিওগ্রাফির রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফ থেকে ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এবার তাতে যোগ করা হল এক কার্ডিওলজিস্টকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসের সংক্রমণে আক্রান্ত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। পরিপাকতন্ত্রের সংক্রমণ থেকে এই ধরণের পরিস্থিতি তৈরি হয়। এর জেরে রোগীর অবস্থা আশঙ্কাজনক অবধি হতে পারে। এই সমস্যার পাশাপাশি অভিজিতের আরও বেশ কিছু শারীরিক…
Read More
বেতন-পিএফ-বিমার দাবিতে কলকাতায় চা শ্রমিকদের বিক্ষোভ, প্রতিশ্রুতির আশ্বাসে ফিরলেন ঘরে

বেতন-পিএফ-বিমার দাবিতে কলকাতায় চা শ্রমিকদের বিক্ষোভ, প্রতিশ্রুতির আশ্বাসে ফিরলেন ঘরে

উত্তরবঙ্গ থেকে কলকাতায় ইউল হাউসে বিক্ষোভ। আলোচনায় বেরল সমাধান৷ অবশেষে কিছুট আশ্বস্ত হয়েছেন চা শ্রমিকরা। চা বাগানের পরিস্থিতি খারাপ৷ দিনের পর দিন বেতন বন্ধ চা শ্রমিকদের, পরিচর্যার অভাবে ভুগছে চা বাগান। একাধিক অভিযোগ। বারবার জানিয়েও কোনও ফল হয়নি। গতকাল উত্তরবঙ্গ থেকে চা শ্রমিকরা এসেছিলেন কলকাতায়। বানারহাট, নিউ ডুয়ার্স, চুনাভাটি, কারবালা চা বাগান মিলে তৈরি হয়েছে একটি ইউনিয়ন যার নাম ডুয়ার্স ইউল বাগান বাঁচাও কমিটি। এই চা বাগানগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে৷ দীর্ঘদিন পরিচর্যার অভাব, বেতন না পাওয়া, পিএফ না পাওয়া ও মেডিক্লেম না পাওয়ার অভিযোগ। সোমবার প্রায় ১০০ জন চা শ্রমিক কলকাতার হেড অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। কলকাতার ইউল…
Read More
কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশে ধাক্কা রাজ্যের নতুন ওবিসি তালিকায়, অনিশ্চয়তায় কলেজে ভর্তি ও চাকরি নিয়োগ

কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশে ধাক্কা রাজ্যের নতুন ওবিসি তালিকায়, অনিশ্চয়তায় কলেজে ভর্তি ও চাকরি নিয়োগ

চাকরির জন্য নতুন ১০০ পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্টে। আদালত সূত্রে খবর, জুলাই মাসে পরবর্তী শুনানি হবে। অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তালিকায় বেশ কিছু গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বিধানসভায় এই নিয়ে আলোচনাও হয়। ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবার রাজ্যের OBC বিজ্ঞপ্তীর ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিজ্ঞপ্তীর ওপর নির্ভরশীল সমস্ত পদক্ষেপের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই নির্দেশের ফলে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি-সহ একাধিক বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। যদিও হাই কোর্ট জানিয়েছে ২০১০ সালের আগের ৬৬টি অন্য অনগ্রসর শ্রেণীর জনগোষ্ঠীর তালিকায় কোনও প্রভাব পড়বে না এই নির্দেশের।
Read More
ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তরের

ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। ঘূর্ণাবর্তের ফলে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি আছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও…
Read More
বাতিল হলো প্রচুর ওষুধ

বাতিল হলো প্রচুর ওষুধ

ট্রায়াল রান চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু শেষ মেশ পরীক্ষায় ফেল করলো। ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। একাধিক ভায়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশুদ্ধ জল ব্যবহারের অভাব, এবং নামী সংস্থার ব্র্যান্ড নেম জালিয়াতির অভিযোগ। এই জাল ও নিম্নমানের ওষুধের তালিকা ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।…
Read More