07
Jun
ঘোষিত হয়েছিল পূর্বেই। এবার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে বাড়তে চলেছে কর্মসংস্থান। সেই ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। কর্মসংস্থানের লক্ষ্যে একটি ডেটা সেন্টার গড়তে রাজ্য সরকার। সেই কারণে শিল্প সংস্থা আদানী গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ ৩-এ আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা বেঙ্গল টেক পার্কের তরফে এই ডেটা সেন্টার তৈরি করবে বলে তিনি জানিয়েছেন। পার্থ এদিন জানান, এই জন্য আদানী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে সেখানে তাদের৯৯ বছরের লিজে ৫১.৭৫ একর জমি দেওয়া হবে।…
