পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন, মন্তব্য বিচারপতির

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন, মন্তব্য বিচারপতির

পরেশ অধিকারীর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে এটি কোন নির্দেশ নয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি অভিজিৎবন্দ্যোপাধ্যায়। এদিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়। কারণ এত…
Read More
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন মন্ত্রী পরেশ অধিকারীর

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে গতকাল রাত ৮টার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এবং খবর কানে আসতেই মন্ত্রীবাবু বলেছিলেন, ওই সময়ের মধ্যে কলকাতায় ফিরতে পারবেন না তিনি। তাই সন্ধ্যে বেলায় মেয়ে অঙ্কিতা নিয়ে নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন মন্ত্রীবাবু। সেখান থেকেই কলকাতাগামী ট্রেনে উঠেন পরেশ অধিকারী। কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছলেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তাঁর মেয়ে অঙ্কিতা। ট্রেনে থাকা এক রেলকর্মীর দাবি, শিয়ালদহে না এসে সম্ভবত বর্ধমানের কাছাকাছি কোথাও…
Read More
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ হাইকোর্টের

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ হাইকোর্টের

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাঁর মেয়ে অঙ্কিতাকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে আইনিভাবে নিয়োগ করেছেন বলে অভিযোগ। পরেশ অধিকারীকে সিবিআই হাজিরার নির্দেশের সঙ্গে মন্ত্রী এবং রাজ্যপালের কাছে অনুরোধ করা হল যাতে পরেশকে তাঁর পদ থেকে সরানো হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা আদালতের নির্দেশ নয়। তবে স্বচ্ছতার স্বার্থে, স্বচ্ছ ভবিষ্যতের স্বার্থে এটা অনুরোধ। সিবিআইকে বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সত্য উদঘাটন করা যায়। মেয়ে অঙ্কিতাকে অবৈধভাবে নিয়োগ করেছেন পরেশ অধিকারী এমন অভিযোগ করেন এক মামলাকারী। কোচবিহারের একটি…
Read More
পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনায় লিভ ইন সঙ্গী সাগ্নিক গ্রেপ্তার

পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনায় লিভ ইন সঙ্গী সাগ্নিক গ্রেপ্তার

সোমবার সারা রাত গড়ফা থানায় জেরা করা হয়।মঙ্গলবার সকালেও চলে জেরা পর্ব। তার পরেই আজ সন্ধেবেলা গ্রেপ্তার করা হল সাগ্নিক চক্রবর্তীকে। পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনায় লিভ ইন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিনেতার টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। রবিবার গড়ফার ফ্ল্যাটে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পরেই শিরোনামে আসে সাগ্নিকের নাম। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসে। সোমবারই তাঁর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ করেন পল্লবীর বাবা নীলু দে। বলেন, ঐন্দ্রিলা নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। সেজন্যই পল্লবীকে খুন করেছে সাগ্নিক চক্রবর্তী। পল্লবীর টাকাও হাতিয়েছে। তাঁর টাকাতেই কিনেছেন অডি গাড়ি, যাতে চড়ে বেড়াতেন সাগ্নিক। এই অভিযোগের ভিত্তিতে খুন ও টাকা…
Read More
কয়লা-কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কয়লা-কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ফের শিরোনামে কয়লাকান্ড। এবার কয়লাকান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডিকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। মূলত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল। উল্লেখ্য, এর আগে কলকাতাতে এসেও অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকজায়াকে দিল্লিতে তলব করার পর তিনি জানিয়েছিলেন, তাঁর দুই শিশু সন্তানকে ফেলে দিল্লি গিয়ে ইডির…
Read More
পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার

পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার

উলুবেড়িয়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অমল মাইতির (৪০)। তিনি বিজেপি নেতা তথা তমলুক জেলা সংগঠনের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার রাতে উলুবেড়িয়া থানার বানিতলার কাছে ৬ নং জাতীয় সড়কের ওপর ।‌ পুলিস সূত্রে খবর, শনিবার রাতে দক্ষিণেশ্বরের আলমবাজার থেকে একটি পিক আপ ভ্যানে করে তিনি বাড়ি ফিরছিলেন। নিজের পারিবারিক ব্যাবসার জিনিসপত্র নিয়ে অমল বাবু কোলাঘাটে তাঁর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও ৭ থেকে ৮ জন ছিল বলে খবর। রাত ৯ টা ৩০ নাগাদ বানিতলার কাছে পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে ও জাতীয় সড়কে উল্টে যায়।…
Read More
ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি,উত্তেজনা ছড়াল ডোমজুড়ে

ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি,উত্তেজনা ছড়াল ডোমজুড়ে

ফের গোলাগুলির কারণে উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। আজ, রবিবার সকালে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিতে আহত ব্যক্তির নাম তাপস গোলুই ওরফে কাক তাপস। সে নিজেও এলাকায় একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছিল। মাকড়দহ স্টেট ব্যাঙ্কের সামনে খুব কাছ থেকে তার ওপর গুলি চালানো হয়। একটি গুলি তার মাথায় লাগে ও বাকিগুলি শরীরের অন্যান্য অংশে। আজ সকালে বাড়ি থেকে স্কুটি নিয়ে বাজার করতে বেরিয়েছিল সে। ঘটনাস্থলে পৌঁছেছে ডোমজুড় থানার পুলিস। গোষ্ঠীজনিত শত্রুতার জেরেই তার ওপর হামলা বলে পুলিসের প্রাথমিক অনুমান।
Read More
‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

‘অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, বন্ধ দরজা’, হুঁশিয়ারি মন্ত্রী মানস ভুঁইয়ার

অধ্যাপক, অধ্যাপিকারা কলেজে সময়ে এসে ক্লাস না করলে, তাঁদের জন্য কলেজের দরজা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সবং সজনীকান্ত কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি কলেজ অধ্যক্ষ তপন দত্তকে বলেন, ক্লাস না করে সই করলে লাল কালির দাগ দিয়ে দেবেন। শিক্ষকদের টিউশনি বন্ধ করতে হবে। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, পরপর তিনটে ক্লাসে অনুপস্থিত হলে রাস্টিকেট করে দেওয়া হবে। এসবই পরিচালন সমিতির নির্দেশ। পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফল করলে পুরস্কারও দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে পুলিস, প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মানসবাবু পড়ুয়াদের বলেন, অসংযমী জীবন যাপন করা যাবে না। বিপথগামী হলে অভিভাবকদের ডেকে টিসি…
Read More
বদলে যাচ্ছে আবহাওয়া

বদলে যাচ্ছে আবহাওয়া

চলতি বছর গরমকাল পড়তেই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গবাসীর। গরমকাল পড়তে না পড়তেই চলতি বছরে এপ্রিল মাসের শুরু থেকেই দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান তো বটেই, সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের মতো শীতপ্রধান পার্বত্য অঞ্চলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে তাপমাত্রা। বাদ যায়নি আমাদের রাজ্যও। প্রায় এক মাস লাগাতার ব্যাটিংয়ের পর সম্প্রতি সাইক্লোন অশনির প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রায় মৃদু ছন্দপতন হয়েছে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লির মতো একাধিক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। এর মধ্যেই স্বস্তির খবর দিল মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, সাইক্লোন আসানির প্রভাবে এদেশে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মের মধ্যেই আন্দামান সাগরে…
Read More
সরকারি চাকরি অথচ দেয়নি কোনো পরীক্ষা

সরকারি চাকরি অথচ দেয়নি কোনো পরীক্ষা

বারংবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ মামলা চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল রঞ্জিত বাগ কমিটি৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৮১ জন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ বলে হয়েছে, স্ক্যান সই ব্যবহার করে এই সুপারিশপত্র দেওয়া হয়৷ সর্বোপরী, এই ৩৮১ জন প্রার্থীর মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না৷ কোনও পার্সোনালিটি টেস্টেও তাঁরা অংশ নেননি৷ এই দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী৷ গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অবসরপ্রাপ্ত বিতারপতি রঞ্জিত কুমার বাগ একটি রিপোর্ট পেশ করেছিলেন৷ শুক্রবার একই ভাবে গ্রুপ সি…
Read More
প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

দিন প্রতিদিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম৷ সোশ্যাল মিডিয়ায় পাতা হচ্ছে প্রতারণার জাল৷ কী ভাবে প্রতারণার ফাঁদ থেকে নিজেদের বাঁচাবেন? সচেতন করল কলকাতা পুলিশ৷ সাধারণত যাঁকে বা যাঁদের টার্গেট করা হয়, প্রথমেই তাঁদের সঙ্গে বন্ধুত্ব করার উদ্যোগ নেয় প্রতারকরা৷ একবার বন্ধু হয়ে গেলেই শুরু হয় বিশ্বাস অর্জনের কৌশল৷ এরপর নানা অছিলায় তাঁদের ব্যক্তিগত তথ্য জেনে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পাশপাশি বিভিন্ন অ্যাপের সাহায্য নিয়েও প্রতারকরা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে চলেছে৷ ফলে সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে৷ অতীতেও একাধিক ঘটনার উদাহরণ দিয়েছে কলকাতা পুলিশ। বাস্তব ঘটনা তুলে ধরে বলা হয়েছিল, কী ভাবে সামান্য কিচেন চিমনি কেনার নামে প্রতারিত হতে হয়েছে আমআদমিকে। কলকাতা পুলিশ তাদের…
Read More
বিগত কদিনের বৃষ্টির ফলে চিন্তায় কৃষকরা

বিগত কদিনের বৃষ্টির ফলে চিন্তায় কৃষকরা

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর গত সপ্তাহ থেকে বৃষ্টির আগমন ঘটেছে রাজ্য জুড়ে। টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের। সঙ্গে ঝোড়ো হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে মাথায় হাত চাষিদের৷ চাষিরা বলেন, দীর্ঘক্ষণ…
Read More
আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

বিগত বহুদিন ধরে মামলা চলছে শিক্ষক নিয়োগ নিয়ে। নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি ২০১৬ সালের SLST নবম-দশম পরীক্ষার যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতির নির্দেশ, ২০১৬ সালে SLST পরীক্ষার প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ  আগামী ২১ মে’র মধ্যে প্রকাশ করতে হবে৷ কতজন প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে, সেই তালিকাও আপলোড করতে হবে বলে নির্দেশ৷  প্যানেল ও ওয়েটিংলিস্টের পাশপাশি ‘অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’ এসএসসি-কে৷ নবম দশম শিক্ষক নিয়োগের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা…
Read More
নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

একে করোনা সংক্রমণ পরিস্থিতি, তার মধ্যে ঊর্ধ্বমুখী বাজার দর নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এই মুহূর্তে সপ্তাহ শেষের ঠিক আগেই আগুনের দামে বাজারে বিক্রি হচ্ছে মুরগির মাংস। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে আগামী রবিবারের দুপুরে পাতে মাংস পড়বে কিনা সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। চলতি সপ্তাহের প্রথম থেকেই আকাশছোঁয়া দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। বাজারের বাকি জিনিসের অগ্নিমূল্য দামের সঙ্গে পাল্লা দিয়ে চিকেনও চলতি সপ্তাহের প্রথমেই পৌঁছে যায় আড়াইশো টাকা প্রতি কেজিতে। পরে কলকাতার বিভিন্ন বাজারে ২৭০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হতে শুরু করে মুরগির মাংস। বর্তমানে এক এক জায়গায় এক এক দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বতবে সেক্ষেত্রে কোনওটাই আড়াইশোর কম নয়। পরিস্থিতি এমনই…
Read More