18
Jan
পূর্ব আশঙ্কাকে সত্যি করে সারা দেশে আছড়ে পড়েছে কোরনার তৃতীয় ঢেউ৷ এই অবস্থায় ফের স্কুলের দরজা বন্ধ করেছে রাজ্য সরকার৷ কিন্তু তা বলে তো শিক্ষার প্রসার বন্ধ রাখা যায় না! তাই পরিস্থিতি বিবেচনা করে ফের টিলিফোনিক ক্লাস চালু করল স্কুল শিক্ষা দফতর৷ সোমবার থেকেই চালু হয়ে গেল ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য টেলিফোনিক শিক্ষা৷ রবিবার বাদে প্রতিদিনই ফোনে পড়ুয়াদের সমস্যার সমাধান করবেন শিক্ষকরা৷ স্কুল শিক্ষা দফতরের তত্ত্বাবধানে এবং মধ্যশিক্ষা পর্ষদের পরিচালনায় ‘বাংলার শিক্ষা দূরভাষে’ নামে একটি উদ্যোগ শুরু হয়েছে। ১৮০০১২৩২৮২৩- এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই পড়ুয়ারা শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে পারবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টার…
