দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

বিগত মাস ধরে স্বস্তি দিয়ে দেশে ও রাজ্যে নিম্ন গতিতে রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু অনেক আগে অনুমান করা হয়েছিল যে উৎসব মরসুমে এবং বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে। এদিকে আবার চালু করা হয়েছে লোকাল ট্রেন। কিন্তু এই সময় যেমন আশঙ্কা করা হয়েছিল তেমন সংক্রমণে বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে না। এর সব থেকে বড় কারণ হল রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়া হয়েছে পুজোর পরেই। কেন এই সিদ্ধান্ত বা এখন এই ব্যাপারে কী করা উচিত সেই ব্যাপারে পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য এখন দেশে বা রাজ্যগুলিতে সঠিক ভাইরাস পরিস্থিতির তথ্য সামনে…
Read More
টেস্ট পরীক্ষার নির্দেশে বিদ্রোহ শুরু রাজ্যের বিভিন্ন জায়গায়

টেস্ট পরীক্ষার নির্দেশে বিদ্রোহ শুরু রাজ্যের বিভিন্ন জায়গায়

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ দেড় বছরের বন্ধ থাকার পর সদ্দ্যই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ এদিকে স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই মাধ্যমিকের টেস্ট নেওয়ার সময়সীমাও বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে পরীক্ষা৷ মধ্যশিক্ষা পর্ষদের আচমকা এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলার কয়েক লক্ষ পড়ুয়া৷ কেননা, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল৷ নানান টানাপোড়েনের পর গত ১৬ নভেম্বর থেকে খুলেছে স্কুল৷ আর স্কুলের পঠনপাঠন শুরু হওয়ার ১৫ দিনের মধ্যে টেস্টের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ত৷ মাধ্যমিকের টেস্ট পিছিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়ছে পড়ুয়াদের অসন্তোষ৷ স্কুল চত্বরে শুরু পড়ুয়া বিক্ষোভ৷ মধ্যশিক্ষা পর্ষদের…
Read More
এবার ধীরে ধীরে বাংলার দিকেই অগ্রসর হচ্ছে ঝড়ের গতিবেগ

এবার ধীরে ধীরে বাংলার দিকেই অগ্রসর হচ্ছে ঝড়ের গতিবেগ

চলতি বছর যেমনি বৃষ্টির পরিমাণ বেড়েছে তেমনি একের পর এক ঘূর্ণিঝড় হানছে রাজ্যের ওপর। গত ঘূর্ণিঝড়ের প্রভাবে সামলে ওঠার আগেই বছর শেষে এবার আরো একটি বড় ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে রাজ্যবাসীকে, কারণ এবার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিক থেকে আসছে 'জাওয়াদ'। ইতিমধ্যেই হাওয়া অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পুরী হয়ে বাংলার দিকে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়। এই কারণে আজ এবং আগামীকাল তো বটেই, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাঝে আবার ঘূর্ণিঝড়ের দোসর হয়েছে ভরা কোটাল। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের মানুষ আবার বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই পরগনা সহ, দুই মেদিনীপুর, কলকাতা এবং…
Read More
তবে কি এবার গায়ক থেকে রাজনৈতিক মহলে আসতে চলেছেন তিনি

তবে কি এবার গায়ক থেকে রাজনৈতিক মহলে আসতে চলেছেন তিনি

নতুন জল্পনার শুরু হলো রাজ্যের রাজনৈতিক মহলে। দেশের অন্যতম সেরা এবং জনপ্রিয় গায়ক তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক গানের ভিডিও রয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি একটি ভিডিও এমন ভাইরাল হয়েছে যে জল্পনা উস্কে গিয়েছে, তিনি হয়তো রাজনীতিতে আসছেন, আর সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়ে! এমনই জল্পনা সৃষ্টি হয়েছে বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোনু এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে স্লোগান ভাইরাল হয়ে গিয়েছিল সেই 'খেলা হবে' স্লোগান দিতে দেখা গেল সোনু নিগমকে। তাই এখন জোর…
Read More
আবাস যোজনার দুর্নীতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে

আবাস যোজনার দুর্নীতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে

অবশেষে নতি স্বীকার করা হলো রাজ্য সরকারের তরফে। এর আগে অভিযোগ উঠেছিল বহুবার, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে! হাইকোর্টে স্বীকার করে নিল রাজ্য সরকার। দুই মাসের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভার অন্তর্গত লোধান গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাননি ১৯৭ জন। আবেদনকারী নুরজার বানুর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্যের অভিযোগ, চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল, ওই গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৯৭ জন দরিদ্র মানুষ আবেদন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছে না। পরিদর্শক এসে পরিদর্শন করে যাবার পরেও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ওই ১৯৭ জনের তালিকা পেশ করা…
Read More
এবার দুর্নীতির অভিযোগ উঠল এসএসসি গ্রুপ সি নিয়ে

এবার দুর্নীতির অভিযোগ উঠল এসএসসি গ্রুপ সি নিয়ে

বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে সরগরম রয়েছে রাজ্য। আবার এর মাঝেই এসএসসি গ্রুপ সির দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় কারণ অভিযোগ কমপক্ষে ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এই মামলায় আজ শুনানিতে আবেদনকারী ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত চিঠি সহ তালিকা জমা করল আদালতে। এখানে তাদের নাম রয়েছে যাদের বাতিল তালিকা থেকে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় আপাতত আদালত নির্দেশ দিয়েছে, মধ্য শিক্ষা পর্ষদ এই তালিকা খতিয়ে দেখবে। দেখবে এসএসসি থেকে রেকমেন্ডেশন চিঠি পেয়ে তারা নিয়োগ করেছে কি না। বোর্ডের চেয়ারম্যান এসএসসির রেকমেন্ডেশন চিঠি সংরক্ষণ করে রাখবে সিল করা খামে।  এসএসসি এই তালিকা ৪ দিনের…
Read More
স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফিস নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। স্কুলগুলিতে যদি ফিস দিতে না পারেন অভিভাবকরা সে ক্ষেত্রে কোনও ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা বসা থেকে বিরত করা যাবে না। অ্যাডমিট কার্ড বা রেজাল্ট আটকানো যাবে না। এমনই নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে কোন রকম যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষগুলিকে। বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যথাসময়ে স্কুলের ফিস জমা দিতে না পারলেও তাদের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত করা যাবে না। শুক্রবার…
Read More
অবশেষে জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

অবশেষে জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

বহুবার খারিজের পর অবশেষে মিলল জামিন৷ হলদিয়া আদালত থেকে অবশেষে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একনিষ্ঠ অনুগামী বিজেপি নেতা মেঘনাথ পাল। নন্দীগ্রামে কৃষি দফতরের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এবং সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পলয় পাল বলেন, "আইনের প্রতি আমরা প্রথম থেকে শ্রদ্ধাশীল ও আস্থাশীল। রাজ্য সরকার মিথ্যা মামলায় বিজেপি নেতৃত্বদের ফাঁসাচ্ছে। আদালতের উপর পূর্ণ আশ্বাস ছিল। ন্যায়বিচার পেলাম। নবান্ন থেকে নির্দেশ আসার পরই পুলিশ মামলা করে এবং ধারা যুক্ত করে। পুরোপুরি ভাবে প্রশাসন দলদাস থেকে কৃতদাসের কাজ করছে। তবে গণতন্ত্রের জয় হল৷" বৃহস্পতিবার সন্ধ্যায়…
Read More
আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

আরো এক ঘুর্ণিঝড়ের সংকেত রাজ্যে

চলতি বছর একের পর এক দুর্যোগ দেখেছে বাংলা, বিধ্বস্ত হয়েছে বহু জায়গা। এবার আরো এক অশনি সংকেত হানতে চলেছে বাংলার ওপর। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড় দেখে ফেলেছে বাংলা। এবার আরো একটি ঘূর্ণিঝড়ের আতঙ্ক ঘিরে ধরেছে রাজ্যবাসীকে। তার নাম 'জাওয়াদ'। আবহাওয়াবিদরা ‌ অনুমান করতে পেরেছেন যে বাংলায় সুন্দরবন এলাকায় ভালো রকম প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড় এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। রাজ্যে যাতে বেশি ক্ষতি না হয় তার জন্য তৎপর প্রশাসনও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মধ্যরাতের পর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থিত ঘূর্ণিঝড়। পরবর্তী ক্ষেত্রে শনিবার সকালের…
Read More
রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

রাজ্যের পুরভোটে নিজেদের মনোনয়ন প্রত্যাহার রাজি নন নির্দলরা

এই মুহূর্তে রাজ্যের পুরভোটের তোড়জোড় তুঙ্গে। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাতেও বরফ গলছে না। মনোনয়ন প্রত্যাহারে রাজি নন তৃণমূলের তিন নির্দল প্রার্থী। এদিকে দলের কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত থাকলেও তারা জানাচ্ছেন যে তাদের কিছু করার নেই। সব মিলিয়ে এখন এই তিনজন নির্দল প্রার্থীকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই কলকাতা পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, রতন মালাকার এবং প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে করা অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে ঘাসফুল শিবির এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন জমা দেওয়ার…
Read More
এবার নির্বাচন কমিশনে এলেন রাজ্যপাল

এবার নির্বাচন কমিশনে এলেন রাজ্যপাল

আরো একবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে হবে। সেই একই সুরে কার্যত সুর মিলিয়ে এমনই দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করলেন নির্বাচন কমিশনার যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, ভোটের প্রস্তুতি কোন দিকে এগোচ্ছে সেই সব কিছু জানতেই রাজ্যপাল সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনারের সঙ্গে। আজ রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনের ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়। দুপুরে সেখানে জান নির্বাচন কমিশনার সৌরভ দাস। জানা গিয়েছে রাজ্যপালকে তিনি আসন্ন পৌরসভা ভোটের প্রস্তুতি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য দিয়েছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার ব্যাপারেও দুজনের মধ্যে আলোচনা…
Read More
নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

নতুন আতঙ্কের মাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাস ধরে স্বস্তি দিচ্ছে দেশের ও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ ভারত সরকার আতঙ্কের খবর শুনিয়ে বলেছে যে দেশে খোঁজ মিলেছে নতুন করোনাভাইরাস প্রজাতির। এই দুশ্চিন্তার মাঝেই বাংলার করোনা গ্রাফ নিয়ে স্বস্তি বহাল থাকল আজও। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা আরো কম এবং সুস্থের সংখ্যা যথেষ্ট আশ্বস্ত করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আর নির্দিষ্ট সময়ে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৬৭ জন। সংক্রমনের শীর্ষে কলকাতা থাকলেও তুলনামূলকভাবে আজ সেখানেও সংক্রমণের মাত্রা কম। আজ শহরে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে…
Read More
এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে নবান্নে আদানি

এবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে নবান্নে আদানি

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে রাজ্যের শিল্পায়নের প্রতি বেশি নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দেশের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানি। বাংলায় বিনিয়োগ টানতে মুম্বই সফরে গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ নবান্নে তাঁর সঙ্গে দেখা করতে এলেন গৌতম আদানি। দুজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকের পর এই রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় জল্পনা সৃষ্টি হয়েছে কারণ আগামী বছর রয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে বাংলায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পপতি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে…
Read More
‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব শান্তনু দাস (Santanu Das) মূলত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অভিনয় ছাড়াও অন্যান্য বিশেষ ভূমিকাতেও দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত। সৃজিত মুখার্জির ‘দ্বিতীয় পুরুষ’ হোক কিংবা টোটা রাজ চৌধুরীর থিলার ‘ভিলেন’ সর্বদাই তার অভিনয় দর্শকের মন জয় করেছে। শান্তনু দাস (Santanu Das) অভিনীত ফিল্ম গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সৃজিত মুখার্জি ‘দ্বিতীয় পুরুষ’, ‘ভিঞ্চি দ্যা’ ‘শাহজাহান রিজেন্সি’। Santanu Das in Isakbon shoot প্রদীপ মিস্ত্রীর ‘সুন্দরবনের গপ্প’ সিনেমায় তিনি অভিনেতার পাশাপাশি একজন মেন্টরের ভুমিকায়ও ছিলেন। আধুনিক গল্প থেকে শুরু করে প্রাচীন নাট্য-উপন্যাসের ওপর তৈরি বিভিন্ন চরিত্রে তার অভিনয়ের প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে। মনদীপ সাহার আগামী ফিল্ম ‘ইস্কাবন’এ…
Read More