02
Sep
রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রকল্পের সুবিধার্থে ফের পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্য এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর…
