কয়লা কাণ্ডে স্বস্তি পেলেন না অভিষেক

কয়লা কাণ্ডে স্বস্তি পেলেন না অভিষেক

মিললো না রক্ষা৷ কয়লা পাচার কাণ্ডে অভিষেক-রুজিরাকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমনের বিরুদ্ধে আদালতের রক্ষাকবচ পেলেন না অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যে ২১ সেপ্টেম্বর ফের তাঁকে দিল্লি তলব করা হয় অভিষেককে৷ এই সমনের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক-রুজিরা৷ ফলে কয়ালাকাণ্ডে তৃণমূল সাংসদকে ইডি-র সমনে কোনও বাধা রইল না। আগামী সোমবার ফের রয়েছে মামলার শুনানি। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও রুজিরাকে দিল্লি তলব করেছিল ইডি৷ সেই সমনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন তাঁরা৷ এই মামলায় ইডি-র মতও জানতে চেয়েছিল…
Read More
আসন্ন পূজার আগেই লক্ষী লাভ হবে রাজ্যের মহিলাদের

আসন্ন পূজার আগেই লক্ষী লাভ হবে রাজ্যের মহিলাদের

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পরই রাজ্যের লক্ষীদের জন্য বড়ো ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ ১৬ সেপ্টেম্বর ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প শেষ হয়ে গিয়েছে৷ জোড় কদমে চলছে আবেদন খতিয়ে দেখার কাজ৷ এবার নবান্ন তরফে সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পেয়ে যাবেন রাজ্যের মহিলারা৷ উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা৷ তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১০০০ টাকা এবং বাকিরা জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য৷ এর পরেই রয়েছে…
Read More
বড়োসড়ো ধাক্কার মুখে কংগ্রেস

বড়োসড়ো ধাক্কার মুখে কংগ্রেস

চলতি বছরে রাজ্যের ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই চলছে দল বদলের পালা৷ কংগ্রেস ও গেরুয়া শিবিরে পদত্যাগ করে একে একে যোগ দিচ্ছে রাজ্যের শাসক শিবিরে৷ আবারো তৈরী হলো নতুন জল্পনা৷ কংগ্রেস ছাড়লেন ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে চিঠি দিয়ে কংগ্রেস সম্পাদক ও ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলের তরফে ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মইনুল হক। বড়ো ভাঙ্গনের মুখে কংগ্রেসে। এদিকে মইনুল হকের ইস্তফা প্রসঙ্গে অধীরবাবু বলেন, কেন দল ছাড়ছেন তা মইনুলই বলতে পারবেন৷ ইস্তফা নিয়ে এখনও পর্যন্ত কোনও…
Read More
বাড়ির দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন পুরাতন মালদার দাঁ পরিবারের দুই মেয়ে

বাড়ির দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন পুরাতন মালদার দাঁ পরিবারের দুই মেয়ে

সামর্থ্য নেই, তবুও পূর্ব পুরুষদের হাতে শুরু হওয়া দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দাঁ পরিবারের দুই মেয়ে। রোজগার বলতে গৃহশিক্ষকতা এবং অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ এই চলে পুরাতন মালদার দাঁ পরিবারের দুই বোনের সংসার। আর সারা বছরের অল্প অল্প করে জমানো টাকা এবং প্রতিবেশীদের আর্থিক সহযোগিতা নিয়ে বংশের দুর্গাপুজোর ঐতিহ্যকে ধরে রেখেছেন দাঁ পরিবারের দুই সদস্য প্রভাদেবী এবং জয়াদেবী।  পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় রয়েছে দাঁ পরিবারের জরাজীর্ণ বাড়িটি। সেখানে থাকেন দুই বোন প্রভা দাঁ এবং জয়া দাঁ। প্রভাদেবী বিবাহিত হলেও স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। তিনি তার বাবার বাড়িতে একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। প্রভাদেবীর ছোট বোন জয়া…
Read More
প্রয়াত হলেন জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ।

প্রয়াত হলেন জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ।

জলপাইগুড়ি‌র শ্রমিক সংগঠনের নেতা হিসেবে বিশেষ‌ভাবে পরিচিত ছিলেন মানিক ঘোষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে জীবনাবসান হয় তাঁর। তাঁর নেতৃত্বে বহু আন্দোলন সংগঠিত করেছেন জলপাইগুড়ি‌র মোটরকর্মী ইউনিয়নের নেতা কর্মীরা। একজন সুবক্তা হিসেবে‌ও পরিচিত ছিলেন মানিক ঘোষ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দলের নেতা কর্মীরা। এদিন দুপুরে জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। মোটর কর্মী ইউনিয়নের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তাঁকে। মরদেহের ওপরে রক্ত পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এই শ্রমিক নেতা‌কে।
Read More
অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিল শিলিগুড়িতে

অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিল শিলিগুড়িতে

শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ধাক্কা। মঙ্গলবার শহরের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ, গৌতম দেব ও প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারের, অলোক চক্রবর্তীর উপস্থিত মঙ্গলবার বিজেপি থেকে দিপিকা সাহ, কংগ্রেস থেকে অর্পিতা দাস সহ বাম শিবির থেকে প্রাক্তন কাউন্সিলর তাপস চ্যার্টাজি সহ শর্মিলা দাশ একাধিক ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস কর্মী ও বাম যুব সংগঠন থেকে বহু মানুষ এদিন তৃণমূল কংগ্রেসের যোগ দেয়। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ নবাগতদের তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দললে স্বাগত জানান।
Read More
মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সিজন ২ ফিনালে

‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টটি এসআর মডেলিং স্টুডিওর চেয়ারম্যান সম্রাট রাজপুতের একটি উদ্যোগ। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টের কো-চেয়ারম্যান হলেন মিস রেশমি দেওকোটা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন মিঠুন সাহা এবং অনুষ্ঠানটি সন্দীপগ রিয়েলস্টেট লিমিটেড দ্বারা পরিচালিত। উল্লেখ্য, মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সফলভাবে সিজন ১ সম্পন্ন করেছে এবং সিজন ২ সফলভাবে পরিচালনা করছে। এই মেগা ইভেন্টের (মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৪ শে সেপ্টেম্বর হোটেল মন্টানা ভিস্তা, শিলিগুড়িতে।
Read More
বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল৷ হাসপাতালে বিষের উপর গবেষণা সংক্রান্ত তথ্যকেন্দ্রটি বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার এই কলেজ ও হাসপাতালের পয়জন সেন্টারটিকে বিশ্বসেরার স্বীকৃতি দিয়েছে৷ সংস্থার তরফে ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়েছে। হাসপাতালে বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস জানিয়েছেন, এখন থেকে এই তথ্য কেন্দ্র থেকে বিষ সংক্রান্ত যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে, বিশ্বের কাছে সেটা প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃতি পাবে৷ পাশাপাশি আগামী দিনেও বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি পয়জন সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে৷ উল্লেখ্য ২০১৮ সালে আরজিকর হাসপাতালে এই…
Read More
রেশন মামলায় অনড় আবেদনকারীরা

রেশন মামলায় অনড় আবেদনকারীরা

ঘোষণা মতো চলতি সপ্তাহে শুরু হয়েছে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু অন্যদিকে এই প্রকল্প স্থগিতাদেশের দাবিতে অনড় রেশন ডিলারদের একাংশ। এই প্রকল্প স্থগিতাদেশের আর্জি নিয়ে মামলা হলে খারিজ করা হয় সেই আবেদন। সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করায় এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণও করেছে। তবে, জরুরি শুনানির আর্জি খারিজ করা হয়েছে। রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দিতেই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কিছু রেশন ডিলার। ‘মহৎ উদ্দেশ্যেই’ দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই এই প্রকল্পে স্থগিতাদেশের কোনও কারণ দেখতে পাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি। মামলাকারী রেশন…
Read More
তৃণমূলের যুবরাজের হাত ধরে হবে উপনির্বাচনের প্রচার

তৃণমূলের যুবরাজের হাত ধরে হবে উপনির্বাচনের প্রচার

চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে উপনির্বাচন ভোট। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচন। সব কেন্দ্রেই জয়েই জন্য ঝাঁপিয়েছে তৃণমূল। এবার আসন্ন নির্বাচন ও উপ নির্বাচনে ফের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের যুবরাজ। প্রচার শুরু করবেন ভবানীপুর কেন্দ্র দিয়েই। ভবানীপুর থেকে লড়াই করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তৃণমূল। এবার সেই বিশ্বাসকে আরও পোক্ত করতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের যুবরাজ ফের একবার ময়দান থেকে নিজের শক্তি বুঝিয়ে দিতে চলেছেন। হাইভোল্টেজ নির্বাচন নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। জানা গিয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার…
Read More
বিভিন্ন জায়গায় চিন্তা বাড়াচ্ছে শিশুর অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা

বিভিন্ন জায়গায় চিন্তা বাড়াচ্ছে শিশুর অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা

করোনার তৃতীয় ঢেউ এর আতঙ্কের মাঝেই নতুন আতঙ্ক। অজানা জ্বরে কাবু একের পর এক শিশু। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ উদ্বেগ। পরিসংখ্যান বলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই অন্তত ৭৬০জন শিশু ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মালদা মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল ৮ মাসের এক শিশুর । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন শিশুর বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই শিশু মৃত্যুর ঘটনায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। কয়েকদিন ধরেই জলপাইগুড়ি-সহ শিলিগুড়ি এবং কোচবিহারের শিশুদের মধ্যেও বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। হাসপাতালে ভরতি বহু শিশু। পশ্চিম বর্ধমানেও…
Read More
অশোক লেল্যান্ডের পোর্টফোলিয়ো প্রসারণ

অশোক লেল্যান্ডের পোর্টফোলিয়ো প্রসারণ

ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা অশোক লেল্যান্ড পশ্চিমবঙ্গে তাদের লাইট কমার্সিয়াল ভেহিকেল (এলসিভি) রেঞ্জে লঞ্চ্‌ করল ‘বড়া দোস্ত্‌’। ‘দোস্ত্‌’ ব্র্যান্ডের মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে তৈরি করা হয়েছে ‘বড়া দোস্ত্‌’। এই ভেহিকেলের কাস্টমার-সেন্ট্রিক অফারিংসে রয়েছে আধুনিক টেকনোলজি ও ড্রাইভার কমফর্ট। একইসঙ্গে এটি যেমন কনটেম্পোরারি, তেমনই ফিউচারিস্টিক। আধুনিক বিএস-৬ ইঞ্জিন বিশিষ্ট বড়া দোস্ত্‌ এসেছে দুইটি ভেরিয়েন্টে (আই৪ ও আই৩), সঙ্গে আছে যথাক্রমে বেস্ট-ইন-ক্লাস ১৮৬০ কেজি ও ১৪০০ কেজি পেলোড ক্যাপাসিটি। পশ্চিমবঙ্গের সবরকম সড়কের পক্ষে উপযোগী ‘বড়া দোস্ত্‌’। বড়া দোস্ত্‌ শহর ও আন্তঃশহর কাজের জন্য একেবারে আদর্শ ভেহিকেল। বড়া দোস্তে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট ৩-সিটার ওয়াকথ্রু কেবিন ও পাওয়ার স্টিয়ারিং। গ্রাহকদের ইচ্ছানুসারে এসি মডেলেও পাওয়া যাবে।…
Read More
এবার কোনো বাধা ছাড়া রেশন পাবে রাজ্যবাসী

এবার কোনো বাধা ছাড়া রেশন পাবে রাজ্যবাসী

অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে…
Read More
বাড়ছে অজানা জ্বরের ভয়

বাড়ছে অজানা জ্বরের ভয়

চলছে করোনা সংক্রমণের আবহ। সামনেই আসন্ন করোনার তৃতীয় ঢেউ, উদ্বিগ্ন চিকিৎসকমহল। এমতাবস্থায় কপালের ভাঁজ আরও বাড়াচ্ছে অজানা জ্বর। কলকাতাতে শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া৷ আর এই জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সর্দি-কাশি, তাপমাত্রা বৃদ্ধি তো আছেই, সঙ্গে রয়েছে খিঁচুনি। পার্ক সার্কাসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০টি শিশু৷ এর মধ্যে ৮ জন শিশু ভর্তি রয়েছে আইসিইউ-তে৷ জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু৷ উল্লেখ্য, এই অসুস্থ শিশুরা প্রত্যেকেই কিন্তু ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনা নেগেটিভ৷ এদিকে কলকাতার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জলপাইগুড়িও৷ সেখানেও জ্বরে খুব বেশি ভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা৷  অন্যদিকে কলকাতার পাশাপাশি জলপাইগুড়িতেও আক্রান্ত হচ্ছে এই জ্বরে৷ এই…
Read More