নতুন নিয়ম চালু হতে পারে নয়া শিক্ষানীতি অনুযায়ী

নতুন নিয়ম চালু হতে পারে নয়া শিক্ষানীতি অনুযায়ী

দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া শিক্ষানীতি। প্রস্তাবিত খসড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিইউ টাইপ কোয়েশ্চেন অন্তর্ভুক্ত করার কথা ভাবছে রাজ্য। পাশাপাশি এবার থেকে অষ্টম শ্রেণি থেকেই চালু হতে পারে সেমিস্টার। রাজ্য শিক্ষা নীতির খসড়া তৈরির জন্য শিক্ষা দফতর তরফে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সম্প্রতি রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে নিজেদের সুপারিশ পেশ করেছে। আগামী ৩ বছর ধরে ধাপে ধাপে এই বিষয়গুলি গুলি বাস্তবায়নের সুপারিশ করেছে ওই কমিটি। কমিটির সুপারিশ: প্রাইমারি, আপার প্রাইমারি ও সেকেন্ডারি স্তরে জাতীয় ও আন্তর্জাতিক পাঠ্যক্রম বিবেচনা…
Read More
মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেলো পেট্রোলের দাম

মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেলো পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার বাড়লো পেট্রোলের দাম। বাংলার ১০ জেলায় যেমন জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি অন্যদিকে আট জেলায় কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল বিকোচ্ছে কোচবিহারে লিটার প্রতি ১০৭.৩৯ টাকায়। আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটার পিছু ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৩.৯০ টাকা। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.২২ এবং ১০৬.৩৬ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৪৩ এবং ৯৩.০৭ টাকায়। দার্জিলিঙে পেট্রোল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭২…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার হল অন্যতম। লক্ষ্মীর ভান্ডার রাজ্যবাসীদের জন্য সুখবর। মাসে অতিরিক্ত ১০০০ টাকা করে পাবে রাজ্যবাসী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের যেমন ৫০০ বা ১০০০ টাকা করে দেওয়া হয়, ঠিক সেই রকমই রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যাতে প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পের কথা বলা হচ্ছে তার নাম হলো বার্ধক্য ভাতা। এই প্রকল্প বয়স্ক ব্যক্তি অর্থাৎ ৬০ বছরের বেশি ব্যক্তিদের জন্য। তবে যারা শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের মানুষেরা ৫৫ বছর বয়স হলেই…
Read More
সিবিআই-এর তরফে চাঞ্চল্যকর তথ্য জীবনকৃষ্ণের বিরুদ্ধে

সিবিআই-এর তরফে চাঞ্চল্যকর তথ্য জীবনকৃষ্ণের বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি শাসকদলের জীবনকৃষ্ণ (ফোনম্যান)। কিছুদিন আগেই পুকুরে ফেলে দেওয়া জীবনকৃষ্ণের দুটি ফোন উদ্ধার করেছে সিবিআই। এবার সেই ফোন থেকেই এক এজেন্টের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এল সেই তথ্য। চাকরি বাতিলের পর টাকা ফেরত চাওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন শাসকদলের এই দাপুটে বিধায়ক। জানা যায়, ২০২২ সালের ১১ ও ১৮ অক্টোবরের চাকরি বাতিল হয়ে যাওয়ায় জীবনকৃষ্ণ সাহার কাছে টাকা ফেরত চাইছেন এজেন্টরা। প্রথম দিনের চ্যাট অর্থাৎ ১১…
Read More
রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ডেরেকে

রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ডেরেকে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির। লোকসভায় অনাস্থা বিতর্ক শুরু হওয়ার আগেই রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজ্যসভার অধিবেশনে বিশৃঙ্খল আচরণের অভিযোগে ডেরেককে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে পুরো বাদল অধিবেশনের জন্যেই সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এদিন মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। বিতর্ক শুরু হওয়ার আগেই অধিবেশন মুলতুবি হয়ে যায়৷ সভা শুরু হতেই চেয়ারম্যানের সঙ্গে প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রীতিমতো আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায়। ডেরেককে সাসপেন্ড…
Read More
বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। জাতীয় সড়কের যত্রতত্র কাট-আউট নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। গত শুক্রবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের খুদে পড়ুয়া সৌরনীল সরকারের৷ তাকে পিষে দিয়ে যায় মাটি বোঝাই গাড়ি৷ এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ বলেন, রাস্তার দু’ধারে ছড়িয়ে…
Read More
কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন না। তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো নিয়ে একপ্রকার আপত্তি তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কিন্তু আদালত তরফে বলা হয়েছিল, ইডি মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণ ভদ্রের জরুরি কোনও অপারেশনের প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখবে। সেই নির্দেশের প্রেক্ষিতে এখন জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি। বেসরকারি হাসপাতালে আপত্তি নিয়ে ইডির বক্তব্য ছিল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা…
Read More
রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে রাস্তা চওড়া করতে ফুটপাথের দু’পাশ থেকে বেআইনি নির্মাণ এবং দোকানঘরগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে জনসাধারণের চলাচলের পথ প্রশস্ত করা যায়৷ সেই লক্ষ্যে পদক্ষেপ করতেও শুরু করেছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, প্রশাসনের তরফে রাস্তা চওড়া করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ভাঙা পড়তে পারে ‘বেআইনি ভাবে’ নির্মিত ফুটপাথ লাগোয়া পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’। বেহালা ম্যান্টনের কাছের ফুটপাথ ঘেঁষে রয়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বসার…
Read More
রাজ্যে জেলা ভাগ নিয়ে তৈরী হল বিশেষ কমিটি

রাজ্যে জেলা ভাগ নিয়ে তৈরী হল বিশেষ কমিটি

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, এই প্রেক্ষিতে ইঙ্গিতও মিলেছিল যে রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা আভাস দিয়েছিলেন। এবার এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি জেলা ভাগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক। প্রশাসনিক কাজের সুবিধার্থে আগেও বড় জেলা ভাগ করা হয়েছে। নতুন জেলা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর হবে নতুন জেলা। অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪…
Read More
আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন৷ তখনও অশান্তি হতে পারে, সেই আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে৷ বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে জন্যেই এই ব্যবস্থা। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল এবং…
Read More
এবার দুর্ঘটনা হরিদেবপুরের

এবার দুর্ঘটনা হরিদেবপুরের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে কিছুদিন যেতে না যেতে বেহালার পর এবার হরিদেবপুরের রাস্তায় দুর্ঘটনায় জখম হল শিশু। স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গিয়েছে, সকালে বাবার সঙ্গে স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আচমকা এক হলুদ ট্যাক্সি চলে আসে। তাতেই ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তবে জানা গিয়েছে আসলে স্কুলের সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই বাবার হাত ছাড়িয়ে দৌড়…
Read More
চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথমবার অযোগ্য শিক্ষকদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণেই এই গ্রেফতারি। যারা গ্রেফতার হয়েছে তারা সকলেই মুর্শিদাবাদ জেলার। ধৃতরা হলেন সৌগত মণ্ডল, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ, সায়গল হোসেন। এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি ইতিমধ্যেই করেছে সিবিআই। ১৩৬ জন চাকরিপ্রার্থীর থেকে ৩ কোটিরও বেশি টাকা তুলেছিলেন তাপস বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে দাবি করেছে, তাপস মণ্ডল এবং তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ বিভিন্ন এজেন্ট মারফত এবং ব্যক্তিগতভাবে…
Read More
বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া নিয়ম। বর্তমান সময় থেকে রাজ্যের সমস্ত স্কুলে, বাধ্যতামূলক হল বাংলা ভাষা। সরকারের তরফের নয়া ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি, সমস্ত স্কুলেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। শিক্ষানীতিটি অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি, সেই অঞ্চলে সেই ভাষা পড়ান যাবে। এবার সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলাভাষা বাধ্যতামূলক। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য…
Read More
আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

আজ ছাড়া হতে পারে বুদ্ধবাবুকে

সম্প্রতি আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছি আলিপুরের বেসরকারি হাসপাতালে। তবে এবার গত কয়েকদিন ধরে লাগাতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। তাই আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সুস্থতার দিকেই এগিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে নিয়মিত ফিজিওথেরাপি চলছে বুদ্ধবাবুর। হাসপাতালের পরিবর্তে আপাতত তাঁর বাড়ির বাইপ্যাপ মেশিন ব্যবহার করছেন চিকিৎসকরা। এছাড়া মাঝে মধ্যে মুখ দিয়েও তিনি খাচ্ছেন৷ তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। তিনি উঠে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।…
Read More