দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ

দু’মাসের জন্য আবার অস্থায়ী উপাচার্য পদে ওমপ্রকাশ। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর পরে, ওমপ্রকাশ ফিরে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতায়। মঙ্গলবার ফের অস্থায়ী উপাচার্য হিসাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে চলেছেন ওমপ্রকাশ মিশ্র। সোমবার ওমপ্রকাশ জানান, কাজে যোগ দিয়েই রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগকেই অগ্রাধিকার দেবেন তিনি। বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হওয়ার ৫৪ দিনের মাথায়, সোমবার আচার্য এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে ওমপ্রকাশ মিশ্রকে ফের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়। যদিও রাত পর্যন্ত ওমপ্রকাশের কাছে কোনও চিঠি পৌঁছয়নি বলেই তিনি জানান। গত ২৫শে জানুয়ারি দ্বিতীয় বার অস্থায়ী উপাচার্য হিসাবে মেয়াদ ফুরনোর…
Read More
চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচালক বিজয় রজকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ৷ এই সব অ্যাকাউন্ট থেকে অন্তত ৬০ লক্ষ টাকা লেনদেন করা হয়েছিল বলে জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, ওই সমস্ত টাকার লেনদেন হয়েছিল অনুব্রতের নির্দেশেই। যদিও কেষ্টর পরিচারকের পরিবারের দাবি, বিজয়কে ফাঁসানো হয়েছে। তাদের যুক্তি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিজয়ের পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছিল। বিজয় নিজেই জানতেন না যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা জমা করা হয়েছে। বিজয়ের মায়ের কথায়, ‘‘আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা…
Read More
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ কলকাতায়

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার অবস্থানের জন্যেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, দুই জেলাতেই আগামী ২-৩ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত কলকাতা এবং হাওড়ার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা…
Read More
নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে বিস্ফোরক ইডি

নিয়োগ দুর্নীতিতে কাণ্ডে বিস্ফোরক ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে দুর্নীতিতে যুক্ত হিসেবে সদ্য তারা গ্রেফতার করেছে প্রমোটার অয়ন শীলকে। তাঁকে জেরা করার পর বিস্ফোরক কিছু তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। আদালতে ইডির আইনজীবীর দাবি, ৬০ টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। অন্তত ৫ হাজার জনকে বেআইনিভাবে টাকার বিনিময় চাকরি দেওয়া হয়েছে। তাঁর এও বক্তব্য, রাজ্যজুড়ে ছড়িয়ে আছে চাকরি দুর্নীতির চক্র। এই পরিপ্রেক্ষিতেই বড় মন্তব্য করে বলা হয়েছে, এই মুহূর্তে শিক্ষা দুর্নীতির সোনার খনিতে প্রবেশ করেছেন তারা। পাশাপাশি এও দাবি করা হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল হুগলির…
Read More
ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

ওএমআর শিট বিকৃত, প্রকাশ্যে এলো বিক্রি’র ‘রেট চার্ট’

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুড়তে কেউটে৷ প্রকাশ্যে চাকরি বিক্রির ‘রেট চার্ট’৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ নির্ধারিত ‘রেট’ মেনে টাকা দিলেই চাকরি ছিল নিশ্চিত। একই সঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের তৈরি করা চাকরি ‘বিক্রি’র ‘রেট চার্ট’ও। হুগলির প্রোমোটার অয়ন শীলের বিরুদ্ধে পুরসভার চাকরি ‘বিক্রি’র প্রমাণ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অয়নের বাড়ি থেকে বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর এবং দক্ষিণ দমদম-সহ বহু পুরসভার তথ্য উদ্ধার হয়েছে৷ যা দেখে…
Read More
নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো কম্বলকাণ্ড

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। গত সপ্তাহের শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ কিন্তু এবার তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গা ঢাকা দেওয়া জিতেন্দ্রকে গ্রেফতার করে। জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। এদিকে, এই ঘটনায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু সেই মামলার শুনানির আগেই গ্রেফতার হন আসানসোলের বিজেপি নেতা। সেই মামলার রায়ে আপাতস্বস্তি পেলেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারির…
Read More
নিয়োগ দুর্নীতি চক্রে ইডির নজরে কৌশানি

নিয়োগ দুর্নীতি চক্রে ইডির নজরে কৌশানি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়৷ নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। এরই সঙ্গে অন্যদিকে, গোটা ইস্যুতে ঘুরপাক খাচ্ছে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের নামও। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির বিষয়টি আরও গভীর দিকে চলে যাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, যে চার অভিনেত্রীর ওপর তাঁদের নজর আছে তাদের বিরুদ্ধে আপাতত নথি জোগাড়ের কাজ করছেন তারা। 'সঠিক' সময় হলেই…
Read More
রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পে এবার নজরদারি চালাবে কেন্দ্র

রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পে এবার নজরদারি চালাবে কেন্দ্র

তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু অন্যদিকে রাজ্যের সরকার বারংবার এই অভিযোগ করে এসেছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে তার প্রাপ্য টাকা এখনও দেয়নি। বিভিন্ন প্রকল্পের খাতে কেন্দ্রের থেকে পাওনা অর্থ এখনও রাজ্য পায় বলেই একাধিকবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, মেধাশ্রী সহ রাজ্য সরকারের নানা প্রকল্পে এবার নজরদারি করবে কেন্দ্র। রাজ্যের যে ক'টি প্রকল্প আছে সেই সব প্রকল্প নিয়েও রাজ্যকে কেন্দ্রের কাছে তথ্য জমা দিতে হবে। এসব প্রকল্প খাতে রাজ্য কত টাকা খরচ করছে, তার হিসেব কেন্দ্রের নির্দিষ্ট পোর্টালে তুলে ধরতে হবে বলেই আপাতত জানা যাচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে,…
Read More
গরু পাচার কাণ্ডে বড় দাবি ইডির

গরু পাচার কাণ্ডে বড় দাবি ইডির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডের তদন্তে একাধিক তথ্য হাতে পেলেও পাচারের বিপুল টাকা কোথায় আছে সেই নিয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারেনি ইডি। দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ধৃত অনুব্রত মণ্ডলকে কিন্তু এখনও অর্থের বিষয়ে স্পষ্ট হতে পারেনি তারা। এই অবস্থায় বড় দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তারা জানিয়েছে অনুব্রতের দেহরক্ষী সেহগাল হোসেন তাঁর বিরুদ্ধে ‘যথেষ্ট তথ্যপ্রমাণ’ দিয়েছেন। পাচার কাণ্ডের টাকা কোথায় গেল তা জানতে ইতিমধ্যেই অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লি তলব করেছে ইডি। অনুব্রতের মুখোমুখি বসিয়ে তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারি-সহ গরু পাচার মামলার মোট ১২…
Read More
সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

সুখবর, একলাফে রাজস্ব বাড়ল চারশো কোটি

রাজস্ব বাড়াতে শুরু হয়েছে নয়া নীতি। রাজ্যের কোষাগারে আয় বাড়াতে নয়া বালি-নীতি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই নীতি মেনেই বালি খাদান থেকে রেকর্ড রাজস্ব আদায় করল রাজ্য। নজরদারি শুরু করেছে নবান্ন, শক্তহাতে হাল ধরতেই এই খাতে রাজস্ব সংগ্রহ একলাফে ২০০ কোটি থেকে বেড়ে ৬০০ কোটি টাকা পাড় করেছে। এই খাতে রাজস্ব বৃদ্ধি হয়েছে তিনগুণ। দীর্ঘদিন ধরেই বালি চুরি ছিল রাজস্ব আদায়ের পথে বড় সমস্যা৷ রাজস্ব ফাঁকি রুখতেই ২০২১ সালের অক্টোবর মাসে নয়া বালি-নীতি রাজ্য চালু করে রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে সব কটি বালি খাদানের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের হাতে। বালি তোলা থেকে শুরু করে গুদামজাত…
Read More
বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

বড় ঘোষণা, হাইকোর্টের নির্দেশে এবার ৮৪২ জনের চাকরি গেল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নবম-দশম, গ্রুপ ডি নিয়ে চাকরি বাতিলের নির্দেশ ছিলই। এবার গ্রুপ সি নিয়েও একই রকম নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে ৮৪২ জনের। তিনি জানিয়েছেন, এদের সকলের সুপারিশপত্র বাতিল করতে হবে কমিশনকে আর নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৬-এর গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁদের ওএমআর শিটে গরমিল ছিল, তার তালিকা প্রকাশ করতে হবে। সেই মতোই এই তালিকা গতকাল প্রকাশ করেছে এসএসসি। জানা গিয়েছে, ওএমআর সিটের ৯০ শতাংশে কারচুপি হয়েছে। এরপর এসএসসির…
Read More
অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অমান্য করা হচ্ছে নির্দেশ, কিন্তু নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। আসলে আচমকাই বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অনেকেই সেই নির্দেশ মানেননি। তাই বিধায়কদের অনুপস্থিত থাকার…
Read More
জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি

জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি

পানীয় জলের কল থাকলেও জল পরে না কল থেকে। দীর্ঘদিন ধরে এই অবস্থা দেখা দেওয়ায় জলের কলের শ্রাদ্ধশান্তি করে জলের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টি। ঘটনাটি শিলিগুড়ির ১৫ নং ওয়ার্ডের। সোমবার সকালে ওই ওয়ার্ডের কিছু বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি ১৫ নং ওয়ার্ড কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, "দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের বেশকিছু জলের কলে পানীয় জল আসছিল না। নতুন বোর্ড আসার পরও অপরিবর্তিত রয়েছে পরিস্থিতি। ফলে পানীয় জল সরবরাহের দাবিতে এই অভিনব কায়দায় তারা বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ওই…
Read More
বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগারীর পার এলাকায়। মৃত ব্যাক্তির নাম দুলাল দাশ। পেশায় ফল ব্যাবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং। জানা যায় যে, ঐ ব্যাক্তির স্ত্রী প্রায় ৩ বছর আগে মারা গিয়েছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। বাচ্চারা ছোট থাকায় বেশীর ভাগ সময় মামার বাড়িতে থাকেন। তার বড়ো ছেলে তার বাবার কাজে সাহায্য করে। সেও কয়েক দিন থেকে মামার বাড়িতেই ছিলেন। সোমবার দুলাল বাবুর বড়ো ছেলে সকাল ৯ টা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে।…
Read More