21
Dec
বাঘিনী ‘জিনাত’ ঢুকে পড়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি রেঞ্জের মাছগেড়িয়া জঙ্গলে। তাকে ধরতে দিনভর চেষ্টা চালাল বন দফতর। সেই সঙ্গে বেলপাহাড়িতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সতর্ক করা হয়েছে বন দফতরের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কর্তাদেরও। বন বিভাগের আশঙ্কা, বাঁকুড়াতেও যেতে পারে ‘জিনাত’। তাকে ধরতে ‘টোপ’ দেওয়া হয় ছাগল সহ- বিভিন্ন গবাদি পশু। এলাকাবাসীকে সতর্ক করতে চলছে মাইক প্রচার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘিনীটি রাতের অন্ধকারেই ঝাড়খণ্ডের দিক থেকে ঝাড়গ্রামের শিমুলপাল এলাকার জঙ্গলে ঢুকে পড়েছিল। এই মুহূর্তে সে শিমুলপাল, ঠাকুরবাড়ি, কাটুচুয়া জঙ্গলে রয়েছে বলে খবর। বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা শুক্রবার গিয়েছিলেন বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বন বিভাগের কর্মীরা…
