ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেক

এই মুহূর্তে একাধিক একাধিকতে জর্জরিত রাজ্যে, চলছে তদন্ত৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের পর এবার কয়লা পাচার-কাণ্ডেও তৎপর ইডি ও সিবিআই৷ কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-এর দফতর হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডি দফতর৷ কয়লা পাচার কাণ্ডে তাঁকে যে ফের তলব করা হতে পারে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন অভিষেক৷ কিন্তু তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়েই ছিল সংশয়৷ তবে এদিন নির্ধারিত সময়ের আগেই ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূল সাংসদ৷ এর আগে নয়াদিল্লি টানা ৯ ঘন্টা জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক। এমনকী তাঁর স্ত্রী…
Read More
চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

চলতি মাসের আগামী দু সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর, গ্রেফতারও হয়েছে বেশ কিছু৷ এই পরিস্থিতিতেই অভিযোগ উঠেছিল টেট পাস নিয়েও৷ অভিযোগ উঠেছিল টেট পাস করেও চাকরি পেয়েছেন কয়েকজন৷ টেট পাস না করেও দশ জনের চাকরি পাওয়ার অভিযোগে দায়ের হয় মামলা৷ সেই মামলা সংক্রান্ত যে নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল জমা দিয়েছে তা কার্যকরী নয় বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সিবিআইকে এই ইস্যুতে বড় নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ওই দশ জনের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে তাদের এবং রিপোর্ট জমা দিতে হবে বলেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়…
Read More
মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

প্রতি নিয়ত হিংসার শিকার হচ্ছে মেয়েরা, এবার এই ঘটনা বাড়ছে বাংলায়। গার্হস্থ্য হিংসার ঘটনায় নাম খারাপ হল পশ্চিমবাংলার। কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি রিপোর্ট বলছে, এ রাজ্যেই সবথেকে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। অর্থাৎ বাংলা এই ক্ষেত্রে শীর্ষে আছে। ২০১৯ সালে গার্হস্থ হিংসার রেকর্ডের নিরিখে এনসিআরবি'র সমীক্ষায় তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ২০২২ সালে রাজ্য প্রথমে চলে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে বাংলায়। গত এক বছরে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় ১৯ হাজার ৯৫২ টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। এটাই দেশের…
Read More
প্রশ্ন রাজনৈতিক মহলে, এবার কে বসবেন মমতার পাশের আসনে

প্রশ্ন রাজনৈতিক মহলে, এবার কে বসবেন মমতার পাশের আসনে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন৷ এতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নামে৷ কিন্তু, নিয়োগ কেলেঙ্কারিতে আপাতত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী৷ ফলে মুখ্যমন্ত্রীর পাশের আসনে এবার কে? ইতিমধ্যে মন্ত্রিসভার রদবদল ঘটেছে৷ বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থাও নতুন করে সাজানো হয়েছে। তবে সেই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি কারও এখনও জন্য বরাদ্দ করা হয়নি। ফলে সেপ্টেম্বরের স্বল্পকালীন অধিবেশনে ফাঁকাই থাকবে মুখ্যমন্ত্রীর পাশের আসন৷ পার্থ জেলে যেতেই শোনা গিয়েছিল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনটি বরাদ্দ হতে পারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জন্য। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত আসনটি কোনও বিধায়ককে দেওয়া হয়নি। আগামী দিনে এই…
Read More
পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

পড়ল ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মমতা

শুরু হয়ে গেলো দিন গোনার পালা, অপেক্ষা আর মাত্র কটা দিনের৷ আগামী মাসের ১ তারিখেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো৷ বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ইউনেস্কোর সেই স্বীকৃতি উদযাপনে মেগা ব়্যালির আয়োজন করেছে রাজ্য সরকার৷ সেজে উঠেছে গোটা কলকাতা৷ মহামিছিলের আগে আরও একবার ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংকীর্ণ বেড়াজাল টপকে দুর্গাপুজোকে সকলের মিলনোৎসবে পরিণত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাত সকালে টুইট করে পুজোর এক মাস আগেই দুর্গাপুজোর ঢাকের বাদ্যি বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন টুইটে মমতা লেখেন, "দুর্গাপুজো একটি আবেগ, যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধ করে৷ আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটে৷ এটাই উৎসবের…
Read More
অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

অর্পিতার ৩১টি জীবনবিমার সবকটিতেই নমিনি পার্থ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন জেল হেফাজতে। চলছে তদন্ত। অর্পিতা মুখোপাধ্যায়ের ‘জীবনবিমা’য় ‘আঙ্কল’ পার্থ! হ্যাঁ, জীবনবিমার নথিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজের ‘আত্মীয়’ বলেই উল্লেখ করেছেন অর্পিতা৷ কলকাতার বিশেষ আদালতে শুনানির সময় এমনটাই দাবি করলেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷ শিক্ষক নিয়োগ ‘কেলেঙ্কারি’র অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই দু’জনের মধ্যে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের দাবি করে আসছে ইডি৷ তাঁর অন্যতম প্রমাণ অর্পিতার জীবনবিমা৷ অগাস্ট মাসে এই মামলার শুনানি চলার সময় ইডি-র আইনজীবী জানিয়েছিলেন, অর্পিতার নামে ৩১টি জীবনবিমা রয়েছে৷ যার সব কটির নমিনি পার্থ…
Read More
আজই হাজিরা দেওয়ার নির্দেশ অনুব্রতকে

আজই হাজিরা দেওয়ার নির্দেশ অনুব্রতকে

গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট৷ এই দুর্নীতির কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ বোলপুরে চলছে একের পর এক তল্লাশি অভিযান৷ বুধবার সকালেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে৷ অন্যদিকে, অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ এরই মধ্যে বাম আমলের পুরনো একটি মামলায় আদালতে তলব করা হল অনুব্রত মণ্ডলকে৷ আজ বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে তৃণমূলের এই দাপুটে নেতাকে৷ ইতিমধ্যেই আসানসোল জেলে পৌঁছে গিয়েছে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’৷ তাঁকে বিধাননগর আদালতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জেল সূত্রে খবর৷ গরু পাচার মামলার ধৃত…
Read More
ধুন্দুমার পরিস্থিতি বর্ধমান জুড়ে

ধুন্দুমার পরিস্থিতি বর্ধমান জুড়ে

গতকাল অর্থাৎ বুধবার ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় বর্ধমান জুড়ে। আইন অমান্য কর্মসূচি পালন করছিল সিপিএম। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হল বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। পুলিশের সঙ্গে বচসা থেকে শুরু করে লাঠিচার্জ, বিশ্ব বাংলা লোগো ভেঙে ফেলা থেকে কাঁদানে গ্যাস ছোঁড়া, সবই হল। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং সিপিএম কর্মী আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। আসলে বাম কর্মী ও সমর্থকরা পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন মিছিল করে। তখনই তাদের বাধা দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে বচসা শুরু হয়। একপ্রস্থ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে জল কামান ব্যবহার করা হয়। কাঁদানে গ্যাসে শেলও ফাটানো…
Read More
খারিজ হলো পার্থর জামিনের আবেদন

খারিজ হলো পার্থর জামিনের আবেদন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গতকাল অর্থাৎ বুধবার ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাড়ি থেকে টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে তিনি অসুস্থ। কিন্তু চেষ্টা করেও জামিন পেলেন না তিনি। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা আবার জামিনের আবেদনই করেননি। তিনিও থাকছেন জেলেই। এদিন জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। তবে পার্থর…
Read More
সামান্য বৃদ্ধি পেলো করোনাভাইরাস সংক্রমণে সুস্থতার হার

সামান্য বৃদ্ধি পেলো করোনাভাইরাস সংক্রমণে সুস্থতার হার

করোনাভাইরাসের আতঙ্কে জর্জরিত সাধারণ মানুষ। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু আচমকাই গত ক'দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে আছে দৈনিক সংক্রমণ। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৭২ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির  রাজারহাটের বৈদিক ভিলেজে সোমবার থেকে শুরু হয়েছে। শিবিরের দুই প্রধান আলোচক হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নয়া পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ ভিত্তিক সংগঠন আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই শিবিরে। সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা পর্যায়ের বহু নেতা অংশ নিয়েছেন এই শিবিরে। এই শিবির  উপলক্ষে একটি পুস্তিকা বিলি করা হয়েছে সদস্যদের মধ্যে। বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে দলের বিক্ষুব্ধ অংশ প্রশ্ন তুলেছে। তাকে সামনে রেখেই আলোচনা চলছে। তাদের অভিযোগ, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই বিপুল আয়োজনের কোনও অর্থ…
Read More
দুর্নীতির মামলায় ইডির তরফে শিক্ষক পদে নিয়োগের তালিকা চাওয়া হলো

দুর্নীতির মামলায় ইডির তরফে শিক্ষক পদে নিয়োগের তালিকা চাওয়া হলো

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি আরও গ্রেফতারি হয়েছে ইডি, সিবিআই দ্বারা। একাধিক জন তদন্ত সংস্থার র‍্যাডারেও আছেন। তবে এখনও যে অনেক কিছু বড় তথ্য সামনে আসা বাকি তা বলতেই হবে। সেটাই খুঁজে বার করতে আরও এক ধাপ এগোল ইডি। ২০১১ সালের পর থেকে প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যে কাদের শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত তথ্য চেয়েছে তাঁরা। ইতিমধ্যেই এই নিয়ে পদক্ষেও নিয়েছে পর্ষদ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইডি প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সালের পর এখনও…
Read More
বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷ এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়ির বারান্দায় দেখতে পাওয়া গিয়েছিল। আর এদিন তাঁর দেখা মিলল বিধানসভায়। বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির ছিলেন তিনি। শুধু হাজির থাকা নয়, কথাও বলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বিধানসভায় এসে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে যোগ দেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত যে…
Read More
বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

একাধিক দূর্নীতির অভিযোগ রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ডে ও কয়লা পাচার কাণ্ড নিয়ে চলছে মামলা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় নোটিশ পাঠিয়েছিল ইডি। দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে। নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। আদালতে রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। অবশেষে স্বস্তি পেলেন। কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই বেঞ্চের নির্দেশ মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে ইডিকে, দিল্লিতে নয়। একই সঙ্গে নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও কড়া…
Read More