07
Sep
এই মুহূর্তে চর্চায় রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে আষ্টে পৃষ্টে জড়িয়ে পড়েছে কেষ্ট৷ ১৪ দিনের জেল হেফাজত শেষে, আজ অর্থাৎ বুধবার ফের আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে৷ শুনানিতে বিস্ফোরক দাবি করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, শুল্ক আধিকারিকদের রীতিমতো হুমকি দিতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এদিন, বিচারক জানতে চান, বাংলাদেশে গরু পাচারের সঙ্গে কী ভাবে জড়িত রয়েছে অনুব্রত৷ সেই প্রশ্নের প্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতারের পর ১৭ অগাস্ট ফের বোলপুরে হানা দেয় সিবিআই। ওই দিন কেষ্টর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ…
