সামান্য কম হলো বঙ্গের সংক্রমণের সংখ্যা

সামান্য কম হলো বঙ্গের সংক্রমণের সংখ্যা

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণের সংখ্যাকে। সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু আচমকাই গত ক'দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সংক্রমণ। তবে তা বেশি মাত্রায় নয়। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৩২ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জন আক্রান্ত। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। শহরে আক্রান্ত হয়েছে ৪৭ জন। তৃতীয়…
Read More
তদন্তে তৎপরতা আনতে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি

তদন্তে তৎপরতা আনতে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল এই মুহূর্তে রয়েছে জেল হেফাজতে। গ্রেফতারির পর নিজাম প্যালেসে সিবিআই হেফাজত থেকে আপাতত তাঁর ঠিকানা আসানসোল জেল৷ আদালতের নির্দেশে আগামী ১৪ দিন সেখানেই থাকতে হবে গরু পাচারকাণ্ডে ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ কিন্তু এর পর কোথায়? সে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ ‘প্রভাবশালী’ অনুব্রতকে ভিন রাজ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করেছেন ইডি আধিকারিকরা৷ সেক্ষেত্রে তাঁর ঠিকানা হতে পারে দিল্লির তিহাড় জেল! গরু পাচারকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেও পাচারের পাহাড়প্রমাণ টাকা কোথায় গেল, তা জানতে সামগ্রিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র হাতে। এখনও পর্যন্ত গরু পাচার…
Read More
প্রতিনিয়ত বাড়তে থাকা বাস ভাড়া বৃদ্ধির ইস্যুতে রাজ্যে ভর্ৎসনা হাইকোর্টের তরফে

প্রতিনিয়ত বাড়তে থাকা বাস ভাড়া বৃদ্ধির ইস্যুতে রাজ্যে ভর্ৎসনা হাইকোর্টের তরফে

করোনা মহামারীর পর থেকে দিনের পর দিন, প্রতি নিয়ত মহানগরীর বুকে বেড়ে চলছে বাস ভাড়া৷ বাড়তে থাকা এই বাস ভাড়া বৃদ্ধির ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে ভর্ৎসনা করে জরিমানা করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা চাওয়ার পরও কেন সময় মতো দিতে পারেনি পরিবহণ দফতর? তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই? এই প্রশ্ন তুলল আদালত। রাজ্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, মূলত তিনটি বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথমত, ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কিনা। দ্বিতীয়ত, সরকারের…
Read More
বিনোদন জগতে দুঃখের খবর, প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা

বিনোদন জগতে দুঃখের খবর, প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা

বিনোদন জগতে দুঃখের খবর। ব্যর্থ হলো বিগত কদিনের সমস্ত চেষ্টা। হলো না শেষ রক্ষা, আচমকাই না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। এই খবর টলিপাড়া প্রথমে বিশ্বাস করতেই পারেনি। কিন্তু একে একে একাধিক জনের ফেসবুক পোস্ট দেখার পর মানতে বাধ্য হয়েছে। জানা গিয়েছে, কিছু সময় ধরেই ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু জীবন যুদ্ধে হেরেই গেলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী শ্রুতি দাস, ফেসবুক পোস্টে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। দীর্ঘ দিন ধরেই বহু ছবি এবং ধারাবাহিকে চুটিয়ে অভিনয়…
Read More
নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পর পদ গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। নতুন দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে। কিন্তু তাল কেটে গেল তাঁর পদ পাওয়ার তিনদিনের মধ্যেই। এবার তাঁর নিয়োগর বিরুদ্ধেই অস্বচ্ছতার অভিযোগ এবং তার প্রেক্ষিতেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণ বিষয়, গৌতমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। পর্ষদ সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক বৈঠকে গৌতম জানিয়েছিলেন, যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকনো হবে না৷ কিন্তু কলকাতা হাইকোর্টে গৌতমেরই নিয়োগ নিয়ে একটি মামলা রুজু হয়েছে।…
Read More
রাজ্য পুলিশের তরফে তুলে নেওয়া হলো বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা

রাজ্য পুলিশের তরফে তুলে নেওয়া হলো বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷ এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই৷ আর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হতেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। ফলে বিধায়ক হিসেবে আর রাজ্য পুলিশের কাছ থাকে প্রাপ্য নিরাপত্তা পাবেন না মানিক। রাজ্য পুলিশ সূত্রে এই নিরাপত্তা প্রত্যাহার করার বিষয়টি জানা গিয়েছে৷ বেশ কিছুদিন ধরেই ‘নিখোঁজ’ পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ বুধবার কলকাতা হাই কর্টের আইনজীবীদের…
Read More
সায়গলের পর এবার কেষ্টর গাড়ি চালকের সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন

সায়গলের পর এবার কেষ্টর গাড়ি চালকের সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন

সম্প্রতি গরুপাচার কাণ্ডে চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের। এর আগেই গ্রেফতার বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একজন সাধারণ কনস্টেবল হওয়া সত্ত্বেও তাঁর বৈভব দেখে চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর৷ নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে সায়গলের৷ ঠিক একই ভাবে অনুব্রতর দাক্ষিণ্যে ফুলেফেঁপে উঠেছিলেন তাঁর গাড়ির চালক আনারুল শেখ৷ জানা গিয়েছে, সায়গলের মতো অত বিশাল সম্পত্তি না হলেও, আনারুলও কিন্তু কোটিপতি৷ সায়গলের মতো এই আনারুলও ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ছায়াসঙ্গী৷ অনুব্রতর গাড়ির চালক হওয়ার সুবাদে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন তিনি৷ বোলপুর থেকে প্রায়…
Read More
কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও গরুপাচার কাণ্ডে পর কয়লা পাচার কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত কয়েক মাসে তদন্তে অনেকটাই গতি বাড়িয়েছে তারা। যার মাধ্যমে হাতে এসেছে নিত্যনতুন তথ্য। এরই মধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আরও অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় এবার তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন। ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি অঞ্চলের তিনটি থানার দায়িত্বে থাকা দশ পুলিশ অফিসারকে জেরা করতে চায় সিআইডি। শুরু হয়েছে জেরা পর্ব। কয়লা পাচার মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি গ্রেফতার করেছে আব্দুল বারিক বিশ্বাস-সহ আট জনকে। তাঁদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এবার…
Read More
আরো বড় ধাক্কা, কম করা হলো পার্থের বেতন

আরো বড় ধাক্কা, কম করা হলো পার্থের বেতন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জেল হেফাজতে রয়েছেন পার্থ৷ এই পরিস্থিতিতে জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কড়া অবস্থান নিয়েছে শাসকদল৷ মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলার পর দলের সমস্ত পদ থেকেও বরখাস্ত করা হয়েছে তাঁকে৷ এমনকী তৃণমূল থেকেও সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন মহাসচিবকে৷ এবার বেতনে কোপ পড়ল পার্থের৷ বিধানসভা সচিবালয় সূত্রে খবর, অন্যান্য বিধায়কদের তুলনায় ৬০ হাজার টাকা কম বেতন পাবেন তিনি৷ কিন্তু, কেন বেতন কমল তাঁর?  আসলে বেতনের পাশাপাশি বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন বিধায়করা৷ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। প্রত্যেক বিধায়ককে ন্যূনতম দুটি কমিটিতে রাখা হয়, যাতে তাঁরা মাসে সর্বোচ্চ…
Read More
খুশির খবর, কেন্দ্র সরকারের নির্দেশে কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা

খুশির খবর, কেন্দ্র সরকারের নির্দেশে কলকাতা-সহ ১৩ রাজ্যে শুরু হচ্ছে 5G পরিষেবা

খুশির খবর, অগ্রগতির দিকে আরও একধাপ এগিয়ে গেলো দেশ৷ শুরু হয়ে গেলো কাউন্টডাউন৷ এবার শীঘ্রই ভারতে চালু হতে চলেছে হাই স্পিড ইন্টারনেট, ৫জি পরিষেবা৷ সব কিছু ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর থেকেই   পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা হতে চলেছে৷ এর আগে শোনা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ৫জি পরিষেবার সূচনা করবেন। কিন্তু, ৫জি পরিষেবা চালুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না ভেন্ডাররা৷ তাঁরা আরও সময় চাইছিলেন৷ সে কারণেই পিছিয়ে দেওয়া হয় পরিষেবা শুরুর দিন। কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা…
Read More
কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না গরুপাচার

কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না গরুপাচার

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গরু পাচার কাণ্ড নিয়ে তদন্তকারীদের হাতে রোজই নিত্য নতুন তথ্য উঠে আসছে। যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তবে কি গরু পাচার কাণ্ড নিয়ে এতটা হইচই পড়ে গেলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে? উত্তরটা হচ্ছে না। বিভিন্ন কায়দায়, মোড়কের পরিবর্তন করে গরু পাচার চলছে রমরমিয়ে। সম্প্রতি গরু বোঝাই একটি কন্টেনার ধরা পড়েছে ঝাড়খণ্ডের ধানবাদে। এর পাশাপাশি পুরুলিয়ায় দুধের গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর গরু। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঝাড়খণ্ড…
Read More
ঊর্ধ্বমুখী হল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী হল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ওঠা পড়া লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল বাংলার। গতকাল ফের বেড়েছিল সংক্রমণ, আজ আরও বাড়ল। ৩০০-র ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে মৃত্যুও আজ বেড়েছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ৩.০৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ৫৩৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু…
Read More
দুর্নীতিতে নাম জড়াল আরো একের, এবার অভিযোগ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে

দুর্নীতিতে নাম জড়াল আরো একের, এবার অভিযোগ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে

এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার উত্তপ্তত পরিস্থিতির মাঝেই রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। শিক্ষা, স্বাস্থ্য, দমকলের পর এবার সমবায় ব্যাঙ্কে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হয়েছে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মামলাকারীরা। এই ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এতেই নাম জড়িয়েছে রাজ্যের অন্য এক মন্ত্রীর। অভিযোগ করা হয়েছে, রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের এক ঘনিষ্ঠের বোন চাকরি পেয়েছেন এই ব্যাঙ্কে। তাছাড়া ৫২ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও ১৩৪ জনকে নিযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ। মামলাকারীদের বক্তব্য, যারা…
Read More
আরও এক মামলা, তিন তিনটি মামলা দায়ের হলো পুজোর অনুদানের বিরোধিতায়

আরও এক মামলা, তিন তিনটি মামলা দায়ের হলো পুজোর অনুদানের বিরোধিতায়

পূর্ব অনুমানকে সত্যি করে, চলতি বছর বাড়ানো হয় পুজোর অনুদান। আগের থেকে দশ হাজার টাকা অনুদান বাড়ানো হয়। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘোষণার পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বুধবার পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছিল। আরও একটি মামলা করা হয়েছে আদালতে। অর্থাৎ মোট তিনটি মামলা দায়ের হল এই ইস্যুতে। আগের দুটি মামলার মধ্যে একটিতে প্রশ্ন তোলা হয়েছিল, দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে। ওপর মামলাতে দাবি করা হয় এই সিদ্ধান্তে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে রাজকোষ…
Read More