05
Aug
এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। প্রকাশ্যে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, জড়িত হয়েছে বহু নাম। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই পরিস্থিতিতেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদের হিসেবে দিল রাজ্য সরকার। এই বিষয়ে আদালতে জানান হল, ১৮ হাজারের কিছু বেশি রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং লাইব্রেরিতে শূন্যপদ ফাঁকা রয়েছে। তবে এখনও ১৮ হাজারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। দু'দিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যের কাছে এই সংক্রান্ত তথ্য চেয়েছিলেন। সেই তথ্যই বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, সেকেন্ডারিতে (নবম-দশম শ্রেণি) শূন্যপদ রয়েছে ১৩ হাজার ৫১২ টি, হাই সেকেন্ডারিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি) আছে ৫ হাজার…
