নিম্নচাপে চোখ রাঙাচ্ছে রাজ্য জুড়ে

নিম্নচাপে চোখ রাঙাচ্ছে রাজ্য জুড়ে

চলছে বৃষ্টির মরশুম। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টির জেরে একাধিক দূর ঘটনাও ঘটেছে উত্তরাঞ্চলে, একাদিক ভূমিধসের ঘটনা ঘটেছে। চলতে থাকা এই বৃষ্টির মরশুমের মাঝেই এবার অন্যদিকে উপকূলে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের কারণেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। জানা গিয়েছে এই নিম্নচাপের হাত ধরেই অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় হচ্ছে। তার জেরেই আগামী চার থেকে পাঁচদিন কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের ছুটির দিন মাটি করে প্রায় সারাদিনই কলকাতার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে রোদের তেজ চওড়া হলেও আবহাওয়া হতাশ করবে না শহরবাসীকে। বেলা গড়াতেই বৃষ্টিতে…
Read More
রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ

রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ

বিভিন্ন দেশের বাড়তে থাকা করোনার সংক্রমণের পাশাপাশি ভারতেও বাড়ছে করোনার সংক্রমণের সংখ্যা। দেশের মধ্যে বাংলায় হুঁ হুঁ করে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ তো অনেক আগে থেকেই বেড়েছে কিন্তু পজিটিভিটি রেট নিয়েও নতুন করে চিন্তা রাজ্যবাসীর। কারণ অধিকাংশ জেলায় এই রেট বাড়তে শুরু করেছে। সামগ্রিকভাবে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। কিন্তু বাকি জেলাগুলিও এখন আতঙ্ক বৃদ্ধি করছে। তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। চমকপ্রদ ব্যাপার হল, সংক্রমণের মতো এই তালিকায় শীর্ষে নেই উত্তর ২৪ পরগনা জেলা। আছে নন্দীগ্রাম। সেখানে পজিটিভিটি রেত প্রায় ২৫ শতাংশের কাছাকাছি। তারপর রয়েছে উত্তর ২৪…
Read More
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী এসছেন কলকাতা সফরে

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী এসছেন কলকাতা সফরে

কথা ছিল কলকাতা সফরে আসবেন তিনি, কিন্তু পরে তা বাতিল হলেও অবশেষে চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা পৌঁছালেন তিনি৷ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী তিনি৷ নির্বাচনের আগে জোর প্রচার চলছে তাঁর৷ আপাতত তিনি এসেছেন দু’দিনের বাংলা সফরে৷ মঙ্গলবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন৷ এদিন কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেমাটি ছুঁয়ে দেখলেন দ্রৌপদী মুর্মু৷ মঙ্গলবার সকাল তখন ৯টা ১৭ মিনিট৷ বিজেপি জোট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর গাড়ি এসে দাঁড়ায় স্বামীজির বাড়ির সামনে। বিবেকানন্দের বাড়িতে তাঁর আসার আগেই নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এদিন দ্রৌপদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল…
Read More
আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা হাফিজুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা হাফিজুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

উঠেছিল রাজ্য জুড়ে। কারণ হলো চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক আগন্তুক। ধৃত হাফিজুলকে গ্রেফতার করার পর আগেই তার থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। এবার আরও বিস্ফোরক তথ্য সামনে এল। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার আগে একাধিক বার রেইকি করেছিল সে। এমনকি বাড়ির সব তথ্য জানতে আশেপাশের বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংক্স পর্যন্ত খাইয়েছিল হাফিজুল! এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির ছুবি তুলে বিদেশে পাঠিয়েছিল সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য জমা দিয়েছে তদন্তকারী দল। জানান হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেশ কয়েক বার রেইকি করে এসেছিল হাফিজুল। এলাকার পরিচিতি জানতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাচ্চাদের সঙ্গে…
Read More
এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য জেলমুক্ত হওয়া রোদ্দুর

এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য জেলমুক্ত হওয়া রোদ্দুর

তার কৃতকার্যের জন্য প্রায় সব সময়ে চর্চায় থাকেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে করা কুরুচিকর মন্তব্য নিয়ে জেলে ছিলেন তিনি। সদ্যই ছাড়া পেয়েছেন জেল থেকে এবার পুলিশি হেনস্থা নিয়ে এবার সরব হলেন ইউটিউবার রোদ্দুর রায়। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন তিনি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মামলা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত, কুরুচিকর মন্তব্যে রাজ্যের একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। কিছুদিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রোদ্দুর রায়। একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। জানান হয়, রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয়…
Read More
অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পা বানে একের পর এক তাঁবু ভেসে গিয়ে অমরনাথে মারা গিয়েছেন একাধিক পূণ্যার্থী। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। বিভিন্ন রাজ্যের মতো বাংলা থেকেও একাধিক মানুষ গিয়েছিলেন সেখানে। ঘটনার পর এখন জানা গিয়েছে, এ রাজ্যের ৭২ জন বাসিন্দা এখনও আটকে রয়েছেন অমরনাথে। নবান্ন সূত্রে খবর, সকলকে ফেরানোর জন্য পুরোদমে কাজ চলছে। গত শনিবারই মুখ্যমন্ত্রী মমতা…
Read More
শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

স্বস্তির নিঃশ্বাস, প্রতীক্ষার অবসান করে উদ্বোধন হয়েছে শিয়ালদহ স্টেশনের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো চলাচল উদ্বোধন করেন। যদিও সেই স্টেশনের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে, এই শিয়ালদহ স্টেশন উদ্বোধন করার আগে তিনি স্টেশন পরিদর্শনে এসেছিলেন। সেখান থেকে ঘুরেই হাওড়া ময়দানের উদ্দেশে রওনা হন স্মৃতি। যদিও এই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন স্টেশন উদ্বোধনের পর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে।…
Read More
প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো রাজ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার তদন্ত, জানানো হলো হাইকোর্টের তরফে। বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্ত শেষ করেছে সিবিআই এবং তদন্তে শেষে তারা আদালতে জানিয়েছে, এই ঘটনায় মোট ১৬ জন অভিযুক্ত। কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য, চার্জশিটে নাম রয়েছে মোট ১৬ জনের। তবে এই ঘটনায় সবথেকে চর্চিত নাম আনারুল হোসেন। সিবিআই দাবি করেছে যে, আনারুল চাইলে এই ঘটনা থামাতে পারত কিন্তু সে তা করেনি। যদিও আনারুল এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করছে। এর আগে বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। গোয়েন্দাদের দাবি, বগটুই-কাণ্ডে প্ররোচনা দিয়েছিল তৃণমূল নেতা আনারুল হোসেন। বগটুইয়ের…
Read More
উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

বিগত দু মাসের বেশি সময় ধরে বৃষ্টির দেখা না মিললেও, এবার স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে বর্ষার। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু। তবে এবার স্বস্তি পেল দক্ষিণবঙ্গও। নিম্নচাপের চোখ রাঙানি আর তার জেরেই অবশেষে একটানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রসঙ্গত চলতি বছর দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু ততটা সক্রিয় না হওয়ায় বর্ষা শুরু হলেও বৃষ্টির দেখা সেই ভাবে নেই কলকাতাসহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার মরশুমেও জোর কদমে ব্যাটিং চালাচ্ছে ভ্যাপসা গরম। কিন্তু তার মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে…
Read More
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা।…
Read More
অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। অমরনাথে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। এই ইস্যুতে দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। এমন ঘোষণা করা হয়েছে। এদিন মমতা টুইট করে বলেন, ''অমরনাথ বিপর্যের কথা শুনে আমি স্তম্ভিত এবং…
Read More
কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। সন্দেহ অনেক আগে থেকেই ছিল, আশঙ্কাও ছিল, সেটাই হয়তো সত্যি হওয়ার পথে। রাজ্যে প্রথম মাঙ্কিপক্সের উপসর্গযুক্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। বিদেশ থেকে ফিরে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে একজন। সন্দেহ করা হচ্ছে যে সে মাক্সিপক্সে আক্রান্ত। তাঁর ওপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়াও এই ইস্যু নিয়ে আরও বেশি সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্স যে হয়েছে তা এখনও নিশ্চিত করা না গেলেও আগামভাবে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সম্প্রতি ইউরোপের কোনও এক দেশ থেকে ফিরেছেন…
Read More
আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ নতুন করে আবার মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের মাত্রা কমতে শুরু করেছিল রাজ্যে। কিন্তু শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজও বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় বেড়েছে। এদিকে আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে ১৬.৯২ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.০৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার…
Read More
চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমনের সংখ্যা, বেলাগাম হয়ে উঠছে পরিস্থিতি। করোনার থাবা নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। সূত্রের খবর, সংক্রমণ নিয়ে আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে শেষ যে খবর পাওয়া যাচ্ছে, তিনি আপাতত সুস্থ এবং স্থিতিশীল আছেন। কিন্তু কী ভাবে তাঁর সংক্রমণ হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ তিনি খুব একটা বাড়ি থেকে বেরোননি। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে এসেছিলেন তিনি। করোনার কারণেই খুব একটা বেরোচ্ছিলেন না বাড়ি থেকে। কিন্তু সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু এখন সেখানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামী কাল অর্থাৎ…
Read More