02
Aug
অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ। এবার অভিযোগ কর ফাঁকি দেওয়ার৷ ‘ইচ্ছে’ করে এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷ কসবার রাজডাঙায় মেইন রোডের উপর অবস্থিত তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইচ্ছে’-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ অভিযোগ, এই জমিতে বাড়ি তৈরির পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদের। বিতর্কের কেন্দ্রে রয়েছে কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট। কর ও রাজস্ব খাতা অনুযায়ী, এর মধ্যে ১১ নম্বরে প্লটে রয়েছে ‘ইচ্ছে’৷…
