22
Apr
দিন পরদিন বেড়েই চলছে তারমাত্রার পারদ৷ চড়া রোদে ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের মানুষ৷ গরমে একেবারে গলদঘর্ম৷ প্রবল উত্তাপে যখম দমবন্ধ অবস্থা, তখন স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ, অর্থাৎ শুক্রবার ও শনিবার সেই ধারা অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস। শান্তির বৃষ্টি হবে কলকাতাও। সেইসঙ্গে আগামিকাল একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় শুক্রবার এবং শনিবার বৃষ্টি হবে, তা দেখে নেওয়া যাক- আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা…
