13
Sep
শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগের অনুমোদন। রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। ২০০৯ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করা হয়েছিল। সেখান থেকেই এই পদ গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। এমনকি নিয়োগ নিয়ে জটিলতার ব্যাপারে বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে পুজোর আগে শিক্ষক নিয়োগ হবে…
