02
May
বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। সে এবারে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান দখল করে নিল। বালুরঘাট শহরের প্রাচ্য ভারতি এলাকার বাসিন্দা উদয়ন। ছোটবেলা থেকেই পড়াশোনার বিষয়ে খুব আগ্রহী। কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার ফলে অনেক ক্ষেত্রে বাঁধার মুখে পরতে হয় তাকে। সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের স্বপ্নকে জয় করতে সফল হয়েছে উদয়ন। রাজনৈতিক দল সিপিআইএমের সর্বক্ষণের কর্মী (হোলটাইমার) হিসাবে কাজ করে থাকেন উদয়নের বাবা উমেশ প্রসাদ। দল থেকে সামান্য মাসিক ভাতা পান তিনি। (হোলটাইমাররা ৩ হাজার থেকে ৬ হাজারের মতো ভাতা পান। জেলাভিত্তিক তা আলাদা-আলাদা হয়ে থাকে) তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই…
