উত্তর পূর্ব

প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে গ্রেফতার রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে। এই পরিস্থিতিতে জানা গেল আগামী মাসে বীরভূম জেলা সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার সময় বীরভূম জেলায় গিয়েছিলেন তিনি। রামপুরহাটের এই বগটুই গ্রামের ঘটনার পর আর বীরভূম জেলায় আরও যাননি তিনি। এই মুহূর্তে বগটুই ঘটনা এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার এই জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবার তাঁকে জেলা সফরে সঙ্গ দিয়েছিলেন অনুব্রত। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। তাই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু…
Read More
চালু হলো নতুন পোর্টাল, শিক্ষা দফতরের তরফে নয়া ঘোষণা

চালু হলো নতুন পোর্টাল, শিক্ষা দফতরের তরফে নয়া ঘোষণা

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিয়োগ বা শিক্ষক-শিক্ষিকাদের যে কোনও ধরনের সমস্যা নিয়ে সরাসরি বোর্ডে অনলাইনে অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল তৈরি করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা এক নোটিশে http://wbbprimaryeducation.org নামে এই পোর্টালের কথা বলা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, এখানে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিছু দিন আগে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল আনার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷ একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা…
Read More
আজ কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতিকে গ্রেফতার করল সিবিআই

আজ কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতিকে গ্রেফতার করল সিবিআই

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট, গ্রেফতারির পর জেল হেফাজতে রয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতেই ফের আবার বোলপুরে সিবিআই হানা৷ বোলপুরে হানা দিয়ে অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করল সিবিআই৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পরই তাঁকে আটক করা হয়৷ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত৷ অনুব্রতর একাধিক কাজকর্ম ও ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের উপরে৷ অনুব্রতের বাড়িতেও ছিল তাঁর অবিরাম আনাগোনা৷ এই বছরই কাউন্সিলর নির্বাচিত হন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি৷ বুধবার সাতসকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই৷ তাঁকে জেরা করে অনুব্রতর ব্যবসা ও কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে…
Read More
সবংয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার!

সবংয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার!

সবং,৩০ সেপ্টেম্বর: জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বুড়াল এলাকায়। এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম অষ্টমী দোলাই,তিনি গৃহবধূ বলেই জানা গিয়েছে। বয়স আনুমানিক ১৮। ঘটনার খবর পেয়েই সবং থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
Read More
ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

ফের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

এবছরই দুর্গাপুজোকে ইউনেস্কর পক্ষ থেকে দেওয়া হয়েছে হেরিটেজ তকমা। তাই বছর রাজ্যে টানা ১ মাস ধরে চলবে দুর্গোৎসব পালন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১লা সেপ্টেম্বর হতে চলেছে রাজ্যজুড়ে বিশাল পদযাত্রা। সেই কারণে আগামী বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে স্কুল, অফিস। এমনটাই সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর, স্কুল ছুটি হয়ে যাবে বেলা বারোটায়। এদিকে অফিস ছুটি বেলা ১টায়। ১লা সেপ্টেম্বর দুর্গা পুজার এই বিশাল পদযাত্রায় অংশ নেবেন লক্ষ লক্ষ মানুষ। পদযাত্রাটি হবে কালারফুল। এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন কালো ছাতা ব্যবহার করা যাবে না,করতে হবে রঙিন ছাতা। শুধু কলকাতায় নয়, রাজ্যের জেলায় জেলায় এই পদযাত্রাটি হবে।
Read More
জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দিতে বললেন সৌগত রায়!

জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দিতে বললেন সৌগত রায়!

দলের দুর্নীতি ইস্যুতে সরাসরি দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবার তাঁরই বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের আরেক সৌগত রায়। তিনি বলেন,উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন,আমরা অন্য কাউকে উপনির্বাচনে জিতিয়ে নেব। সেই সঙ্গে সৌগত রায় আরও যোগ করেন, জহর সরকার একটা স্বার্থপর আমলা। তৃণমূলের হয়ে কোনও আত্মত্যাগ করেননি তিনি। বর্ষীয়ান তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে,তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন জহর সরকার? নাকি দল ছেড়ে অন্য দলে যাবেন তিনি? সবটা সময়ই বলবে। সেই দিকে নজর থাকবে। কি বলেছিলেন জহর সরকার? জহর সরকার দাবি করেন, দলের একটা দিকে পচে গিয়েছে। এমন দল…
Read More
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি

গতকাল মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কয়লা পাচারকাণ্ড - এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, শুক্রবার অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে আসছেন ইডির আধিকারিকেরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। কেন্দ্রীয় সরকার এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। অন্যদিকে,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি,মুখ্যমন্ত্রী সব আগে থেকেই জানতেন।…
Read More
জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী

জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী

জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী,ঘটনায় শোকের ছায়া সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায়।গতকাল দুপুরে শেষ কথা হয় বাড়ির লোকের সাথে,তারপর রাতে এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তীর মৃত্যু সংবাদ আসে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকার বাড়িতে। ব্যাটেলিয়ান এর মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয় তন্ময় চক্রবর্তী। দিল্লির গাজিয়াবাদে এয়ার ফোর্স এর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তন্ময়বাবু,পরিবারের লোকের অভিযোগ ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অপারেশন চালাতে গিয়েই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তন্ময় চক্রবর্তীর। ঘটনার পর সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তন্ময় বাবুর মৃতদেহ দমদম বিমানবন্দর থেকে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোডে তার বাড়িতে নিয়ে আসার পর পানিহাটি শ্মশানে গার্ড অফ অনার…
Read More
একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। এর পাশাপাশি এই একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে রয়েছেন জেলে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একসঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল নারদা মামলায়। তখনও ব্যাপক প্রতিবাদ দেখিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার আবার তিনি তাঁর গ্রেফতারির আশঙ্কা করলেন। একই সঙ্গে বোঝাতে চাইলেন যে পুরো বিষয়টিই ষড়যন্ত্র। গতকাল সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে যদি দেখেন যে গ্রেফতার করা…
Read More
শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার সিবিআই-এর আতস কাচে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি৷ তাঁর পিএইচডি ডিগ্রি নিয়ে এর আগেও আঙুল তুলেছিল বিরোধীরা৷ অভিযোগ, মায়ের ইচ্ছে পূরণেই নাকি প্রভাব খাটিয়ে ডক্টরেট উপাধি নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী৷ এর জন্য বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো হয়েছিল দুই সহায়ককে৷ অভিযোগ, ইউজিসি’র গাইডলাইন লঙ্ঘন করেই এই ডিগ্রি নিয়েছিলেন পার্থ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রেজিস্ট্রারের পাশাপাশি আর কারা পার্থের ‘পিএইচ ডি’ শেষ করানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে সিবিআই-এর নজরে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকাও৷…
Read More
মানা হলো তার আবদার, বেশ খোশ মেজাজেই জেলে রয়েছেন কেষ্ট

মানা হলো তার আবদার, বেশ খোশ মেজাজেই জেলে রয়েছেন কেষ্ট

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে জর্জরিত কেষ্ট৷ আপাতত তাঁর ঠিকানা আসানসোল সংশোধনাগার৷ সেখানেই আইনসোলেশন ওয়ার্ডে দিন কাটছে গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের৷ জানা গিয়েছে, জেলে খোশ মেজাজেই রয়েছেন কেষ্ট৷ বন্দী থেকে রক্ষী, সকলের সঙ্গেই জমিয়ে গল্প করছেন৷ চলছে হাসি মশকরা৷ এমন দোর্দণ্ডপ্রতাপ নেতাও যে এভাবে মশকরা করতে পারেন, তা ভেবে পাচ্ছেন না অনেকেই৷ জেলের নিয়ম হল, নতুন কোনও বন্দি এলে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য খাতায় তুলতে হয়৷ সেই নিয়ম মেনে নানা প্রশ্ন করা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও৷ জানতে চাওয়া হয়, তাঁর শিক্ষাগত যোগ্যতা৷ তখন মজা করে কেষ্ট বলেন, ‘আপনি আমাকে যতদূর পাশ করাতে পারবেন।’ তাঁর এই কথা শুনেই ওঠে হাসির…
Read More
পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পূর্ব অনুমানকে সত্যি করে, দুর্গাপুজো অনুদান বাড়ানো হলো চলতি বছর। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয় এবং কলকাতা হাইকোর্টে পরপর তিনটি মামলা করা হয়। সেইসব মামলার শুনানিতেই রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাইল আদালত। পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তার স্পষ্ট কারণ রাজ্যকে জানাতে হবে। এই হলফনামা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলাকারীদের একাধিক প্রশ্ন ছিল এই মামলাগুলি করার প্রেক্ষিতে। দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন…
Read More
একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে র মামলায় জর্জরিত রাজ্যে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন যথাক্রমে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এই গ্রেফতারির পর পার্থর সরকারি এবং দলীয় দুই পদ চলে গিয়েছে। ওদিকে অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি। এদিন সভা থেকে মমতা কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য,…
Read More
জাপানি সহযোগিতায় হবে হাতি করিডর

জাপানি সহযোগিতায় হবে হাতি করিডর

উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, বেড়েই চলেছে হাতি-মানুষ সংঘাত। দাঁতালের হানায় ভাঙছে ঘরবাড়ি, ক্ষতি হচ্ছে ফসলের, প্রাণহানিতেও রাশ নেই। সমস্যার সমাধানে এ বার হাতির করিডর তৈরি করবে বন দফতর। শীঘ্রই জঙ্গলমহল ও উত্তরবঙ্গে এই করিডর তৈরি হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ জন্য জাপান সরকারের সংস্থা ‘জাইকা’র সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে রাজ্য। করিডর তৈরিতে এই সংস্থার তরফে ৬২০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘দু’মাসের মধ্যে কাজ শুরু হবে। করিডর তৈরি হলে হাতি এক লাইনেই যাওয়া-আসা করবে।’’ কিন্তু হাতির দলকে কি আদৌ নির্দিষ্ট পথে চালনা করা সম্ভব— প্রশ্ন উঠছে  ।যদিও বনমন্ত্রীর যুক্তি, ‘‘কেন সম্ভব নয়? হাতি চলতে শুরু…
Read More