উত্তর পূর্ব

জেলেই খুন হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়!

জেলেই খুন হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়!

প্রাণহানির সম্ভাবনা পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। ব্যাঙ্কশাল কোটে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীর দাবি, গোয়েন্দাদের হেফাজত থেকে সরিয়ে জেলে নিয়ে যাওয়া হলে অর্পিতাকে খুন করে দেওয়া হতে পারে। তাই জেলে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কি অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। জেল সূত্রে খবর,গতকাল আদালতের নির্দেশ মতো প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে বিশেষ ঘরে নিরাপত্তায় রাখা হয়েছে অর্পিতাকে। রাতে কিছু খায়নি অর্পিতা, কান্নাকাটি করে কাটিয়েছেন সারারাত। কিন্তু সকালে অর্পিতাকে চা,বিস্কুট দেওয়া হয়। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে।
Read More
১৫০ জন হাই প্রোফাইল বন্দির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়! বিস্তারিত জানুন…

১৫০ জন হাই প্রোফাইল বন্দির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়! বিস্তারিত জানুন…

আদালতের নির্দেশ মতো গতকাল রাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রে খবর, সেই ঘরে একটি মাত্র সেলিং ফ্যান রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে দুটি কম্বল দেওয়া হয়,সেই তিনি কম্বল মেঝেতে পেতে ঘুমিয়েছিলেন। জেল সূত্রে আরও জানা গেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সির সংশোধনাগারে সেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় ১৫০ জন হাইপ্রোফাইল বন্দি। গতকাল রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
Read More
জেলে কেমন কাটল পার্থর প্রথম রাত?

জেলে কেমন কাটল পার্থর প্রথম রাত?

আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথম শ্রেণীর বন্দীর মতো মর্যাদা নয় পার্থকে। সাধারণ বন্দির মতই থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জেল সূত্রে খবর। কেমন কাটল জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম রাত? জেল সূত্রে খবর, ২ নম্বর সেল ব্লকে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাতে রুটি, ডাল- সবজি খেয়েছেন পার্থ। পাশাপাশি মিনারেল ওয়াটারও পেয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে দুটি কম্বল। সেগুলো পেতে মেঝেই শুয়েছেন পার্থ।সকালে চা - বিস্কুট দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য,গতকাল অর্থাৎ শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। এ বার ১৪…
Read More
পার্থর জেল হেফাজতের নির্দেশের পর বড় সিদ্ধান্ত নিল নবান্ন

পার্থর জেল হেফাজতের নির্দেশের পর বড় সিদ্ধান্ত নিল নবান্ন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পুরোপুরি ভাবে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে জেল বন্দী প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এবং অফিসার অন স্পেশাল ডিউটিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে। কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তাঁর ব্যক্তিগত সচিব ডব্লিউবিসিএস আধিকারিক সুকান্ত আচার্য এবং অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর কথা জানানো হয়েছে। এসএসসি দুর্নীতি মামলা নিয়ে তদন্ত চলাকালীন সুকান্ত ও প্রবীর দু’জনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও ইডি তাঁর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আপাতত রয়েছেন জেলে। সেই আবহেই তাঁদের…
Read More
প্রধানমন্ত্রীর পর নতুন রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ সারলেন মমতা

প্রধানমন্ত্রীর পর নতুন রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ সারলেন মমতা

একাধিক কর্মসূচি নিয়ে দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। একই রকম হলুদ গোলাপে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সাক্ষাতকে 'সৌজন্য' সাক্ষাৎ বলা হচ্ছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দিল্লি গিয়ে দেখা করলেন। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়েছে। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ…
Read More
বর্ষার আবহে ডেঙ্গু রোধে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার

বর্ষার আবহে ডেঙ্গু রোধে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার

একে রয়েছে করোনাভাইরাস ও মাঙ্কিপক্সের আতঙ্ক। এই করোনা ও মাঙ্কিপক্সের আবহের মধ্যেই এখন ডেঙ্গু নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে বঙ্গে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা সামনেও এসেছে, মৃত্যুও হয়েছে। তাই রাজ্য সরকার সতর্কতা বাড়িয়ে ডেঙ্গু রোধে একাধিক নির্দেশিকা জারি করে করেছে। একই সঙ্গে, রাজ্যের প্রতিটি দফতর, জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত ঠেকাতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জমা জল ও ময়লা পরিষ্কার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও হাসপাতালের সুপারদের বলা হয়েছে, নিজের নিজের এলাকা পরিষ্কার রাখতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের সুপারদের আলাদা দল তৈরির পরামর্শও দেওয়া…
Read More
বজায় রইল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বজায় রইল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ওঠাপড়া লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। কিন্তু গতকালের থেকে আজ আবার কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে, ২৪ ঘণ্টায় সংখ্যা বেড়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৬.৩২ শতাংশ। সুস্থতার হারও একটু বেড়ে ৯৮.৫৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৭ হাজার ৬৭৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু…
Read More
রাখি পূর্ণিমায় ছুটির ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

রাখি পূর্ণিমায় ছুটির ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

রাজ্য সরকারের তরফে খুশির ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য। ছুটির তালিকায় আরো একটি ছুটি যোগ হলো সরকারি কর্মচারীদের জন্য। আগামী ১১ আগস্ট রাখি পূর্ণিমা। ওই দিন রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে এই বিষয়ে। জানান হয়েছে, রাখির দিন সমস্ত সরকারি এবং সাহায্যপ্রাপ্ত সব দফতরে ছুটি থাকবে। এতদিন সরকারি কর্মীদের অনেক উপলক্ষ্যে ছুটি থাকলেও রাখিতে ছিল না। এবার এটাও তাঁদের ছুটির তালিকায় যুক্ত হল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর রাখির দিন সরকারি ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার। এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্য সরকারি অফিস, পুরসভা, রাজ্য সরকারের…
Read More
মিছিলের অনুমতি না মেলায় ডিভিশন বেঞ্চে রাজ্যের গেরুয়া শিবির

মিছিলের অনুমতি না মেলায় ডিভিশন বেঞ্চে রাজ্যের গেরুয়া শিবির

আবার একবার রাজ্যের গেরুয়া শিবিরের মিছিলের অনুমতি মিললো না। আগামী ৯ আগস্ট বিজেপি একটি মিছিলের আয়োজন করেছে। সেই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ৯ আগস্ট মহরম। একই দিনে ভারতীয় জনতা পার্টির মিছিলের অনুমতি প্রথমে দেয়নি তমলুক জেলা প্রশাসন। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দিয়েছিলেন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হল। সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেন আইনজীবী রমা প্রসাদ সরকার। আদালত জানিয়েচিল, আগামী ৯ আগস্ট, মহরমের দিন তমলুক জেলখানা মোড় থেকে শহিদ বেদি পর্যন্ত মিছিল করতে পারে বিজেপি শিবির। কিন্তু তার জন্য নির্দিষ্ট সময় থাকবে।…
Read More
বিপুল পরিমান বকেয়া, এই দৌলতেই নমোকে চিঠি মমতার

বিপুল পরিমান বকেয়া, এই দৌলতেই নমোকে চিঠি মমতার

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহে শেষেই দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শুরুতেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক হয়েছে ৪৫ মিনিটের। এদিকে বৈঠকের পরেই জানা গেল প্রধানমন্ত্রীকে আবার বকেয়া টাকার ইস্যু নিয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানান হয়েছে। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি একটি হিসাবও তুলে ধরা হয়েছে এই চিঠিতে। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি মমতা জানিয়েছেন, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ…
Read More
আজ ভাগ্য পরীক্ষা, ধনকড়ই হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি

আজ ভাগ্য পরীক্ষা, ধনকড়ই হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি

আজ ভাগ্য পরীক্ষা, কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। কোনও রকম অঘটন না ঘটলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মারগারেট আলভার থেকে তিনি যে ভোট শুরুর আগে থেকেই অনেকটা এগিয়ে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলা যেতে পারে, আজ কার্যত নিয়মরক্ষার লড়াই। সকাল ১০ টা থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া শুরু হবে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকরা ধরেই নিয়েছেন যে জিততে চলেছেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি নির্বাচনে যেমন প্রথম থেকেই নিশ্চিত হওয়া গিয়েছিল কে জিতছেন, এখানেও ঠিক তাই। তার ওপর আবার ভোট দান থেকে বিরত থাকছে তৃণমূল কংগ্রেস…
Read More
সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা

সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্ভবনা

শুরু হয়েছে বৃষ্টির মরশুম। একটু দেরি করে হলেও দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। এবার বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। গরমের জেরে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেশ কয়েক দিন ধরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই মতো বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গে সেই সমস্যা ছিল না। নাগাড়ে কয়েক দিন বৃষ্টিপাত দেখা গিয়েছিল। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিল অধরাই। এখন খাতায়-কলমে বর্ষাকাল হলেও এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টি দেখা যায়নি। তবে এবার হয়তো দেখা যাবে, তাও নিম্নচাপের 'দৌলতে'। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি। কারণ…
Read More
আগামী বছর একদম শুরু দিকেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন

আগামী বছর একদম শুরু দিকেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন

তৎপরতার সাথে কাজ শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের। আগামী বছর একদম শুরু দিকেই হতে পারেপঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ইঙ্গিত অনেক আগেই মিলেছিল যে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে পারে। তৃণমূল কংগ্রেস নেতা, কর্মীদের সেই অনুযায়ী নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার এই ভোটের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশনও। জানা গিয়েছে, ইতিমধ্যে জেলায় জেলায় জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে তাঁরা। মনে করা হচ্ছে, সময়ের কিছুটা আগেই হতে পারে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন। আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের তালিকা চূড়ান্ত করতে সব জেলার জেলা শাসককে নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, এই কাজ সারার পর পরিবর্তিত…
Read More
মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্য থেকে দেশ, আলোচনা চলছে চারদিকে। এই পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। জানা গিয়েছে, হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। তবে বৈঠক কী নিয়ে হয় তা জানতে কৌতূহল কম নেই। এদিন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্যও হলুদ গোলাপের তোড়া এবং…
Read More