উত্তর পূর্ব

রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি

রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি

গত সপ্তাহের শেষের দিকেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে চলতি সপ্তাহের শুরুতেই প্রভাব দেখা দেবে নিম্নচাপের৷ সেই ঘোষণা অনুযায়ী বাংলার আকাশে দেখা দিলো নিম্নচাপের ভ্রুকুটি৷ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় শক্তিবাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায়৷ মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা৷ সোমবার সকাল থেকেই দিঘায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত৷ পূর্ণিমার ভরা কটালের জেরে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গার্ডওয়ালের…
Read More
পঞ্চায়েত নির্বাচনের কাজ এখন থেকেই শুরুর নির্দেশ মানসের

পঞ্চায়েত নির্বাচনের কাজ এখন থেকেই শুরুর নির্দেশ মানসের

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। রবিবার বিকেলে সবংয়ে দলের এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস ভুঁইয়া এই কথা বলেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে নেত্রীকে জয়ের মালা পরিয়ে দিতে হবে। তার জন্য এখন থেকে বুথ ভিত্তিক কমিটি তৈরি করে কাজ শুরু করে দিতে হবে। প্রত্যেকটি বাড়িতে গিয়ে জনসংযোগ গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রীর জনমুখী কর্মসূচিগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। অভিমান করে মানুষ দুটো কথা বলবে। তা মেনে নিয়ে ভালোবাসা দিয়ে তাঁকে কাছে টেনে নিতে হবে। তাঁর কথা মন দিয়ে শুনতে হবে। ভুল থাকলে তা শুধরে নিতে হবে। এখন এটাই হবে তৃণমূল কর্মী, ছাত্র, যুবদের…
Read More
SSC: মেধাতালিকায় বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ কবে ? জানিয়ে দিলেন ব্রাত্য বসু

SSC: মেধাতালিকায় বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ কবে ? জানিয়ে দিলেন ব্রাত্য বসু

এসএসসি আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।' উল্লেখ্য , মেধাতালিকায় 'বঞ্চিত' চাকরিপ্রার্থী ৬ হাজার। তবে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, মেধাতালিকায় নাম ওঠা প্রত্যেকেরই নিয়োগের আশ্বাস মিলেছে।তবে এখনই সেই আশ্বাসে আন্দোলন থামানো হবে না। নিয়োগপত্র হাতে এলে তবেই আন্দোলন বন্ধ করবেন বলে দাবি চাকরি প্রার্থীদের। এদিন ব্রাত্য বসু বলেন,' নিয়োগের কিছু আইনি দিক রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য আরও পোস্ট তৈরি করতে হবে। এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। ক্যাবিনেটের অনুমোদন লাগবে।মুখমন্ত্রীর অনুমোদন…
Read More
তারকেশ্বরে পুজো দিতে এসে পূণ্যার্থীর মৃত্যু

তারকেশ্বরে পুজো দিতে এসে পূণ্যার্থীর মৃত্যু

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃতের নাম স্বপ্না গিরি (৪৬)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাঁটাগেরিয়ায়। খড়গপুর থেকে একটি বাস ৬৫ জন যাত্রী নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। ১২ বছরের ছেলেকে নিয়ে স্বপ্না দেবী তারকেশ্বর মন্দিরে পুজোতে এসেছিলেন। স্টেশনে স্নান করার পরেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্বপ্না দেবী। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Read More
ইডির পাশাপাশি সিবিআই, পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু

ইডির পাশাপাশি সিবিআই, পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু

এক রামে রক্ষে নেই, সুগ্রিভে দোসর। মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর এবার পৃথক পৃথক ভাবে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি। আদালতের নির্দেশ অনুযায়ী, ইডির গোয়েন্দারা যখনই চাইবেন তখনই আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই কাজে সাহায্য করতে হবে সংশ্লিষ্ট জেল সুপারকে। সূত্রের খবর, আজ সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বিশেষ দল বৈঠক করেছে। সেই বৈঠক থেকে তারা সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে ও অপর একটি দল, যেই দলে মহিলা আধিকারিকরাও থাকবেন, সেই দলটি গিয়ে সরাসরি আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে…
Read More
অপা কাণ্ডে আবার CBI জেরার প্রস্তুতি শুরু

অপা কাণ্ডে আবার CBI জেরার প্রস্তুতি শুরু

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই মামলার মূল তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে৷ তবে গত কয়েকদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তুমুল তৎপরতায় নয়া মোড় নিয়েছে এই দুর্নীতি মামলা৷ উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করল সিবিআই। পাশাপাশি পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা করতে চায় তাঁরা৷ সিবিআই সূত্রে দাবি, আদালতের নির্দেশে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মূল মামলার তদন্ত করছে তারা এবং সেই যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পরেই পার্থ ও অর্পিতাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক পদস্থ কর্তার…
Read More
কড়া নির্দেশ, জিজ্ঞেসাবাদের জন্য নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে

কড়া নির্দেশ, জিজ্ঞেসাবাদের জন্য নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে

একের পর এক দুর্নীতির কাণ্ডে জর্জরিত রাজ্য৷ গরু পাচারকাণ্ডে আজ, সোমবার অনুব্রত মণ্ডলকে তলব করছে সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ এবং আজ মানে আজই৷ প্রয়োজনে এসএসকেএম-এ চিকিৎসার পরে হলেও সিবিআই দফতরে আসতে হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সূত্রের খবর, তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু রবিবার সিবিআই-কে মেল করে জানানো হয়, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ তিনি অসুস্থ। রবিবার বীরভূম থেকে কলকাতায় আসার কথা তাঁর। তবে এসএসকেএমে চিকিৎসার জন্য। এর জবাবে সিবিআই জানিয়েছে সোমবারই অনুব্রতকে নিজাম প্যালেসে হাজির…
Read More
আজ থেকে আগামী কদিন দক্ষিণবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আজ থেকে আগামী কদিন দক্ষিণবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির মরশুমের শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে৷ অবশেষে মিলল আশার আলো৷ ভারী বৃষ্টির ছোঁয়া পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টির দাক্ষিণ্য মিলবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে ৭ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই ফোনে তিনি মুখ্য সচিবের…
Read More
অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন তিনি৷ পূর্ব অনুমানকে সত্যি করে মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়৷ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। সেখানে ৫২৮টি ভোট পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল৷ মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল৷ উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন সাংসদ রয়েছেন। তবে, এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। দলের নিষেধ থাকলেও, তা অগ্রাহ্য করে অবশ্য ভোট দেন…
Read More
জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয় পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি-র আবেদন মেনে শুক্রবার এসএসসি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট৷ শুক্রবার রাতেই তাঁদের নিয়ে আসা হয় জেলে৷ পার্থকে রাখা হয় প্রেসিজেন্সি জেলের ‘পয়লা বাইশ’ সেলে৷ অর্পিতার ঠাঁই হয় আলিপুর মহিলা সংশোধনাগারে। দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসনের ঠান্ডা ঘর ছেড়ে গরাদে রাত কাটে তাঁর জানা গিয়েছে, আলিপুর মহিলা জেলের ২ নম্বর ঘরে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এই ঘরটি অনেকটা হল ঘরের মতো৷ সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় এক সময় আলিপুর জেলের এই ঘরেই আবাসিকদের বিউটিশিয়ন কোর্স শেখাতেন৷ সেই ঘরই রাখা হয়েছে…
Read More
চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় নাম জড়িয়েছে পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়েরও। এর পরেই তাদেরকে গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার এবং অন্যান্য একাধিক সম্পত্তির হিসেব মিলে চলেছে। প্রতিদিনই উঠে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দক্রমশ হতবাক করেছে গোটা বঙ্গবাসীকে। এরমাঝেই, ‘অপা’-র ব্যাঙ্ক স্টেটমেন্ট হাতে লাগলো ইডির। ২০১৬ থেকে ২০১৯ সময়ের মধ্যে পার্থ-অর্পিতা এবং তাদের কয়েকটি ব্যাঙ্ক একাউন্টে মোট ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডির এই দাবি ঘুম উড়িয়েছে গোটা রাজ্যবাসীর। এমনকি…
Read More
আগামী বছরের পঞ্চায়েত ভোট নিয়ে সব জেলার শাসককে চিঠি পাঠানো হলো কমিশনের তরফে

আগামী বছরের পঞ্চায়েত ভোট নিয়ে সব জেলার শাসককে চিঠি পাঠানো হলো কমিশনের তরফে

তৎপরতার সাথে কাজ শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের। আগামী বছর একদম শুরু দিকেই হতে পারেপঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ইঙ্গিত অনেক আগেই মিলেছিল যে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে পারে। এবার আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনকে সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণের কাজ শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে। সব জেলা শাসককে চিঠি দিয়ে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্বিন্যাস এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সব জেলা শাসকদের…
Read More
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর সাধারণ মানুষের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেন তিনি। সেই সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ছিল রাজ্যবাসীর প্রত্যেককে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা। অর্থাৎ রাজ্যের প্রত্যেক পরিবার এই কার্ডের মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। এরপর তৃণমূল এই সিদ্ধান্ত কার্যকর করে। কিন্তু দেখা যায় যা বলা হয়েছিল তার সঙ্গে বাস্তবের প্রচুর ফারাক রয়েছে। কারণ অধিকাংশ বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের ফিরিয়ে দিচ্ছে। যা নিয়ে এখনও চাপানউতোর চলছে। কিন্তু সমস্যা মেটানো যায়নি। সেই সমস্ত সমস্যা মেটাতে এবার পরামর্শদাতা হিসেবে একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে নিয়োগ করছে রাজ্য সরকার। দীর্ঘদিন…
Read More
মমতাকে অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা!

মমতাকে অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা!

মমতাকে অমান্য! উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে,তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানে বিরত থাকবে দল। কিন্তু দলীয় নির্দেশকে তোয়াক্কা না করেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল কংগ্রেস। সেই মর্মে গতকাল শিশির অধিকারী ও বিন্দু অধিকারীকে চিঠি লিখেছিল তৃণমূল। লিখিতভাবে চির দিব্যেন্দু অধিকারীকে ভোট না দিতে বলা হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দিতে পারেন শিশির ও দিব্যেন্দু। সেই আশঙ্কা করেই তাঁদের চিঠি পাঠানো হয়েছিল।দলীয় কথা জানানো হয়েছিল চিঠিতে। কিন্তু কোনো কিছুকেই মানলেন না তাঁরা। অর্থাৎ মমতাকে অমান্য করলেন তৃণমূলের দুই…
Read More