25
Apr
নির্ভয়ার মতোই শেষ হলো তার জীবনেরও কঠিন লড়াই। ১২ দিনের লড়াই শেষ৷ মৃত্যুর কাছে হার মানলেন ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকা। সোমবার ভোর ৫ টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার৷ জানিয়েছেন নির্যাতিতার বাবা। ১৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই নাবালিকা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি গিয়ে শাসানো হয় বলে পরিবারের দাবি। সোমবার সকালে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই তার দেহ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি জানান নির্যাতিতার বাবা৷ উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনা৷ ওই দিন একাই বাড়িতে ছিলেন নির্যাতিতা৷…
