উত্তর পূর্ব

আগামী দশ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বঙ্গে

আগামী দশ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বঙ্গে

আগামী দশ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। গতকালই কেরালায় বর্ষার আগমন হয়েছে।দেশে প্রথম ওই রাজ্যেই বর্ষা আসে। যদিও দু'দিন দেরী করেই বর্ষা এসেছে ওই রাজ্যে। আর তার উপর নির্ভর করে রাজ্যে বর্ষা আসার তারিখ। আজও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও মুহূর্তে আকাশের মুখ ভার হতে পারে। ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। এরই সঙ্গে এক-দু' পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে প্রাক বর্ষাকালীন ওই বৃষ্টির জেরে খুব বেশি পরিবর্তন হয়নি তাপমাত্রার।…
Read More
ক্ষতিগ্রস্ত দুস্থদের পাশে গায়িকা

ক্ষতিগ্রস্ত দুস্থদের পাশে গায়িকা

আবারো জনসেবায় সাহায্যের হাত বাড়ালেন তিনি ৷ এর আগেও অতিমারিতে জনসেবায় এগিয়ে এসেছেন তিনি ৷ আবার এগিয়ে এলেন তিনি ৷ বাসস্থান কেড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ভেসে গিয়েছে সমস্ত সঞ্চয়। থেমে থাকেনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তীর সাহায্যের হাত। বিগত কয়েক দিন ধরেই যে জায়গাগুলিতে সাইক্লোন ‘ইয়াস’ তাণ্ডব চালিয়েছে, সেই প্রত্যন্ত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী নিয়ে ছুটে চলেছেন গায়িকা। এবার ভ্যাকসিন নিয়ে গেলেন সন্দেশখালিতে। কলকাতা থেকে শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে তিনি তমলুক পৌঁছন ৷ আর্তদের হাতে তুলে দেন প্রয়োজনীয় জিনিসপত্র৷ ইমনের সঙ্গীতশিক্ষার প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু সংস্থা সামিল হয়েছে এই উদ্যোগে ৷ তাদের ধন্যবাদ জানিয়েছেন শিল্পী৷ প্রসঙ্গত, কলকাতার বুকে সাইক্লোন ‘ইয়াস’ তেমন তাণ্ডব চালাতে…
Read More
বিজেপি সাংসদের দেওয়া এম্বুলেন্স নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের

বিজেপি সাংসদের দেওয়া এম্বুলেন্স নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের

উত্তর মালদার বিজেপির সাংসদের দেওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বিজেপির সাংসদের তহবিল থেকে দেওয়া এই এম্বুলেন্স নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপি সংসদের অভিযোগ, ভালো কাজ করায় সহ্য করতে পারছে না তৃণমূল। তাই মিথ্যা আরোপ দিচ্ছে। চাঁচলের রোটারি ক্লাবকে ২০২০ সালে করোনা সংক্রমনের প্রাকমুহুর্তে আইসিইউ পরিষেবা মুলক অ্যাম্বুলেন্স দান করেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাংসদ তহবিলের ২৪ লক্ষ টাকা ব্যয়ে মূলত এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয় ওই ক্লাবকে।  আর এখন আইসিইউ এম্বুলেন্স নিয়েই রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। দীর্ঘ এক বছর ধরে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মূলক এই অ্যাম্বুলেন্সটি কেন আম বাগানের মধ্যে জঙ্গলে পড়ে…
Read More
পৃথক দুটি মন্দিরের চুরির কিনারা: দুই জনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

পৃথক দুটি মন্দিরের চুরির কিনারা: দুই জনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

গতকাল অর্থাৎ ২রা জুন, ভোর রাত্রে, কাশ্মির কলোনী শিবশক্তি মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির কতৃপক্ষ এন জে পি থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে চুরির কিনারা করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। কাশ্মির কলোনি থেকেই উদ্ধার করে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পুজার সামগ্রি। ঘটনায় আনন্দ মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২৯ শে মে ভক্তিনগর রাধাগবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া বেশ কিছু পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশ সুত্রে জানা গেছে, এনজেপি সংলগ্ন জোরাপানী…
Read More
করোনা পরিস্থিতিতে, দুঃস্থ পরিবারদের পাশে হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

করোনা পরিস্থিতিতে, দুঃস্থ পরিবারদের পাশে হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

করোনা অতিমাররী রুখতে রাজ‍্য জুড়ে চলছে বিধি নিষেধ, আর এই বিধিনিষেধের ফলে দুঃস্থ দিন আনা দিন খাওয়া বহু মানুষের কাজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পথে বসতে চলেছে অনেকেই। কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন বহু মানুষ। তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন। সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে পরিসেবা দেওয়াই তাদের কাজ। গত বছরেও এই করোনা পরিস্থিতিতে মানুষকে অনেক পরিসেবা দিয়েছিলেন। কিন্তু এবার চিত্রটা অন্য রকম। সরকার যে রকম ভাবে মানুষকে রেশন দেন ঠিক সে ভাবেই সমাজে খেটে খাওয়া নিঃস্ব মানুষগুলিকে এই করোনা কালে মাসে মাসে রেশন দেবেন বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ। যাতে এক মাস ঘরে বসেই…
Read More
মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত এলাকা

মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার ভোরে মালদার রতুয়ার চাঁদ মনি-১ গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে ব্যাপক বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আক্রান্ত স্থানীয় বিজেপির সক্রিয় কর্মী কাওসার আলী পরিবারের অন্য সদস্যরা। তার স্ত্রী ও পরিবারের অন্য লোকেদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত কাওসার আলীর দুই ভাই, স্ত্রী ও বোন কে প্রথমে স্থানীয় রতুয়া হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন, মজাহারুল হক, এমাদুর রহমান, শাহনাজ পারভীন এবং আয়েশা খাতুন। কাওসার আলী জানান, গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির বুথ এজেন্ট হয়েছিলেন। তার পরিবারের সমস্ত সদস্য নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল। তখন থেকেই তাঁর ও তাঁর পরিবারের উপর বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল।…
Read More
রাজ্যেও নিম্নমুখী করোনা সংক্রমণ

রাজ্যেও নিম্নমুখী করোনা সংক্রমণ

সুস্থতার পথে রাজ্য। গত কয়েকদিন ধরে নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। পাশাপাশি কোভিডের মৃত্যুর হারও কমেছে উল্লেখযোগ্যভাবে। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৮,৮১১। যা নিঃসন্দেহে আশার আলো। এদিন ১৪ লক্ষ পার করেছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা। শহর কলকাতাতেও করোনা আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখজনকভাবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। তবে লক্ষ্যণীয়ভাবে কমেছে দৈনিক মৃত্যুও। মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ১ সপ্তাহে যা সর্বনিম্ন। এদিকে স্বস্তি ফেরাচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৪.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৮,২৩৫টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা…
Read More
ধীরে ধীরে শিথিলের পথে এগোচ্ছে রাজ্য সরকার

ধীরে ধীরে শিথিলের পথে এগোচ্ছে রাজ্য সরকার

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে আরও কিছুটা ছাড় দেওয়া হল। কার্যত লকডাউনে কিছু কিছু ক্ষেত্রে আংশিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই এই বিধিনিষেধ জারির ফলে কিছুটা হলেও রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল। তবে এবার এই বিধিনিষেধ আরও কিছুটা লাঘব করল রাজ্য সরকার। হোটেল রেস্তরাঁ থেকে শুরু করে খুচরো বাজার, শপিং মল— সর্বত্রই ছাড় দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুনের পর থেকে করোনাবিধি মেনে, হোটেল, রেস্তরাঁ এবং শপিং মল খোলায় অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক ক্ষেত্রেই বেশ কিছু শর্তও দিয়েছেন তিনি। তিনি এটাও স্পষ্ট…
Read More
করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে এল নতুন গাইডলাইন

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে এল নতুন গাইডলাইন

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকারের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে মৃত ব্যক্তিকে দেখতে পারবে পরিজনেরা এবং পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগে মোরা তাদের দেহ। এমনই নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বডি ব্যাগে মরদেহ বন্দি থাকলেও তার মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মৃতের মুখ দেখতে পারেন পরিজন। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না-ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে পালন করা যাবে ধর্মীয় রীতিও। কোভিডে কেউ মারা গেলে তাঁকে শেষ দেখা নিয়ে একসময়ে নিষেধাজ্ঞা ছিল সরকারি স্তরে। এ বার সেই নিয়ম শিথিল করা হচ্ছে। নয়া সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, করোনায়…
Read More
মুকুল স্ত্রীয়ের খোঁজ নিলেন নামো

মুকুল স্ত্রীয়ের খোঁজ নিলেন নামো

জল্পনার আবহ তুঙ্গে। সরগরম রাজ্য রাজনীতি। তীব্র জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি  মুকুল রায়ের করোনায় আক্রান্ত অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়ের স্ব্যাস্থ পরিস্তিতির খোঁজ নিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করলেন তাঁর দল নেতাকে। বৃহস্পতিবার সকালে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী। মুকুল রায়ের মনোবল বাড়ানোর চেষ্টা করেন মোদি। উল্লেখ্য, গত ১১ মে থেকে গত ৩ সপ্তাহ ধরেই করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত জটিল হচ্ছে। বুধবারই সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধেয় মুকুলপত্নী কৃষ্ণা রায়কে দেখতে বাইপাসের হাসপাতালে আসেন যুব…
Read More
স্বস্তি এল মৃত্যু সংখ্যায়

স্বস্তি এল মৃত্যু সংখ্যায়

কার্যত গত কয়েকদিন লাগাতার নিম্নম্নুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিছুটা স্বস্তি মিলল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। তবে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা আশার আলো দেখাল। সেই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১…
Read More
অবশেষে ভাঙা হচ্ছে উড়ালপুলের বাকি অংশ

অবশেষে ভাঙা হচ্ছে উড়ালপুলের বাকি অংশ

বছর পাঁচেক আগে এক ভয়াবহ ঘটনা দেখেছিল কলকাতা। তাতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন মানুষ। আহতও হয়েছিলেন অনেকে। দুর্ঘটনা ঘটেছে পাঁচ বছর হয়ে গেছে অবশেষে বাকি অংশ ভাঙার অনুমতি পাওয়া গেলো। পাঁচ বছর পর পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ জুন থেকে উত্তর কলকাতার এই ভগ্নাবশেষ সেতু দফায় দফায় সরিয়ে ফেলা হবে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরই উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান। ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে রেলের অধীনস্থ সংস্থা রাইটসকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির কোন বাসিন্দা…
Read More
ইসলামপুর বাস টার্মিনালে অবলীলায় চলছে শিশুশ্রম

ইসলামপুর বাস টার্মিনালে অবলীলায় চলছে শিশুশ্রম

করোনা পরিস্থিতির মধ্যেও শিশুশ্রম অব্যাহত রয়েছে। এমনই চিত্র দেখা গেল ইসলামপুর বাস টার্মিনালে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এইসব শিশু শ্রমিকরা না মানছে কোন করোনা বিধি, না ব্যবহার করছে মাস্ক-স্যানিটাইজার। সারাদিন বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা প্লাস্টিক কুড়াচ্ছে এরা। অভিযোগ শিশু শ্রম দপ্তর বা প্রশাসনের বিষয়টির উপরে কোন নজর রাখছে না। বাস টার্মিনালে অবলীলায় দুটি শিশু শ্রমিক বিভিন্ন আবর্জনা প্লাস্টিক ইত্যাদি তুলে তুলে জমা করছিল। তাদের সঙ্গে কথা বললে তারা জানান এগুলি তারা সারাদিন কুড়িয়ে তারপরে বিক্রি করে কিছু উপার্জন করে। এই দিয়েই তাদের সংসার চলে। তারা সাংবাদিকদেরকে জানান তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা এভাবে কাজ করে নিজের…
Read More
স্কুলের চক ডাস্টার ছেড়ে সংসার বাঁচাতে, ভ্যানের হ্যান্ডেল ধরলেন অতিথি শিক্ষক মনিন্দ্র

স্কুলের চক ডাস্টার ছেড়ে সংসার বাঁচাতে, ভ্যানের হ্যান্ডেল ধরলেন অতিথি শিক্ষক মনিন্দ্র

এযেন শিক্ষা আজ ভিক্ষে করার মতো অবস্থা। করোনা আবহে দীর্ঘদিন থেকে বন্ধ স্কুল। লক ডাউনে বন্ধ মানুষের রুজি রোজগার। আর এহেন পরিস্থিতিতে এক দরিদ্র মেধাবি অতিথি শিক্ষককে পেটের তাগিদে করতে হলো পেশা বদল। করণা পরিস্থিতিতে টানা বন্ধ স্কুল, অগত্যা পেটের তাগিদে ভ্যান চালাচ্ছেন মেধাবী অতিথি শিক্ষক। স্থানীয় বক্সিরহাট হাই স্কুলের বায়োলজির অতিথি শিক্ষক, স্কুলের মাইনে হাজার টাকা বাড়িতে অসুস্থ বাবা ভাই এবং মাকে নিয়ে পরিবারের মোট চারজন সংসার চালাতে চক ডাস্টার ছেড়ে হাতে নিতে হয়েছে ভ্যানের হ্যান্ডেল। মাধ্যমিকে স্টার বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাস কোচবিহার বক্সিরহাট এর বাসিন্দা মনিদ্র দত্ত।…
Read More