উত্তর পূর্ব

ডালখোলায় করোনা রুখতে নিরলস পরিশ্রম করছে চার যুবক

ডালখোলায় করোনা রুখতে নিরলস পরিশ্রম করছে চার যুবক

করোনা মহামারীর জেরে যখন রাজ্য তথা দেশে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, তখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রুগীদের বিনা শুল্কে অক্সিজেন পৌঁছে দিতে দিন রাত্রি কাজ করে চলেছে ডালখোলার চার যুবক। শুধু তাই নয় মানুষের স্বার্থে জন সমাগম হয় এমন সব জায়গায় নিজেদের উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার মেশিন নিয়ে সনেটাইজ করার কাজ করছে। ডালখোলার এই চার যুবকের কর্মকান্ডে উদ্ভুদ্ধ এলাকাবাসী। মূলত এলাকা বাসীর সহায়তায় তারা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিন রাত্রি মানুষের সেবা করার কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে কলেজ ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। ডালখোলা এই…
Read More
করোনা আক্রান্ত সৈকত চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত সৈকত চট্টোপাধ্যায়

শুক্রবার বিকালে সৈকত চ্যাটার্জি নিজেই জানান তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি জানান, "গতকাল একটু কাশি সহ শরীর খারাপ ছিল, তাই আজ র‍্যাপিট এন্টিজেন টেস্ট করাই। সেই রিপোর্টে পজিটিভ এসেছে।" তিনি প্রথম বছর থেকেই সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এলাকা স্যানিটাইজ থেকে শুরু করে করোনা আক্রান্তদের খাবার, করোনা আক্রান্তের হাসপাতালে পৌচ্ছানো এমন কি রাত জেগে করোনায় মৃতদের সৎকারেও তাকে দেখা গিয়েছে। এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন থাকতে হবে জন্য মন খারাপ সৈকত বাবুর। তিনি বলেন, "আমি করোনা আক্রান্ত জন্য নয়, করোনার দ্বিতীয় ঢেউ এ মানুষের জন্য কাজ না করে বাড়িতে বসে থাকতে হবে।" তিনি আরও বলেন,…
Read More
একাধিক রোগে জর্জরিত প্রাক্তন মন্ত্রী

একাধিক রোগে জর্জরিত প্রাক্তন মন্ত্রী

নারদ মামলায় গ্রেফতারের পর অসুস্থ শোভন চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের বিলাসবহুল উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁদের। জানা যাচ্ছে, কলকাতার প্রাক্তন মেয়রের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। সিরোসিস অফ লিভারেও আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। রক্তে উচ্চ শর্করার মাত্রা থাকায় শোভনবাবুর খাবারের দিকে বিশেষ নজর দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। চিন্তিত রাজনীতি থেকে চিকিৎসক মহল সকলেই। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'বন্দিদশা তো ঘুচছে না। হাসপাতালে হোক বা বাড়ি, সবেতেই তো বন্দি হয়ে থাকা। বাড়ির পরিবেশটা দেখলে হয়তো অনেকটা ভালো হবেন। বাড়িতে আরও অনেক যত্নে থাকতে পারবেন'।
Read More
জারি হচ্ছে সতর্কতা

জারি হচ্ছে সতর্কতা

ফিরতে চলেছে পূর্বের বিভিষিকাময় স্মৃতি। গতবছর আমফানের স্মৃতি উস্কে আবার আছড়ে পড়তে চলেছে আরও এক ঘুর্ণিঝড়। এক বছরের মধ্যেই আবারও ফিরতে চলছে ভয়ঙ্কর স্মৃতি। সতর্কতা জারি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে 'যশ'। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় দুই জেলায় শুরু হল সতর্কতা প্রচার। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে মাইকে প্রচার। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি। তৈরি রাখা হচ্ছে সাইক্লোন সেন্টার। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের উপর চোখ রাঙাচ্ছে সাইক্লোন। বাংলার দিকেই এই ঝড়ের অভিমুখ। ইতিমধ্যেই দিঘা, মন্দারমণির সমুদ্র উপকূলে মাইকে প্রচার চালানো হচ্ছে। সমুদ্রের বুকে ছুটে বেড়াচ্ছে কোস্ট গার্ডও। কোনও ট্রলারকে সমুদ্রে যেতে দেওয়া হচ্ছে না। গতবছর আমফান ঝড়ের তাণ্ডবে…
Read More
ভবানীপুরে ফিরছেন দিদি, ইস্তফা দিচ্ছেন বিধায়ক শোভন দেব

ভবানীপুরে ফিরছেন দিদি, ইস্তফা দিচ্ছেন বিধায়ক শোভন দেব

বিধানসভা ভোটের ফল ঘোষণার এক মাসও হয়নি। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। এবারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েও জিততে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ছয় মাসের মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। কিন্তু এবার ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আজই পদত্যাগ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব…
Read More
ফের এক নেতাকে তলব

ফের এক নেতাকে তলব

তৎপর হয়ে উঠেছে সিআইডি। উত্তাল রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে একটি আর্থিক তছরুপ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল সিআইডি। সাড়ে ৪ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহর বিরুদ্ধে। আগামী ২৫ মে সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়াল মাধ্যমে জেরার জবাব দিতে প্রস্তত বলে জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সিআইডি-র জেরায় সহযোগিতা করতে রাজি তিনি। ভাটপাড়ায় একটি নিকাশি নালা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও তা দেওয়া হয় অর্জুন ঘনিষ্ঠ এক ব্যক্তিকে। নির্মাণে সাড়ে ৪ কোটি টাকা খরচ দেখানো হলেও ওই নালা নির্মাণই হয়নি। ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায়…
Read More
অবশেষে স্বস্তি পেল চার নেতা মন্ত্রী

অবশেষে স্বস্তি পেল চার নেতা মন্ত্রী

বিগত কদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে আজ পাওয়া গেল উত্তর। শেষ হল টানাপোড়েন। নারদ মামলায় জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তবে তাঁদের এখন গৃহবন্দী রাখা হবে। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করেন। মামলার শুনানি হয়েছে ভার্চুয়ালি। এদিকে গড়িয়াহাট থানায় তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিএর-র বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার বিষয় হচ্ছে কেন করোনা মহামারির মধ্যে রাজ্যের এই নেতাদের বাড়িতে সিবিআই সেনা বাহিনী নিয়ে হানা দিয়েছে।…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হল জরুরী মিটিং: বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হল জরুরী মিটিং: বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা

বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি জরুরী মিটিং হল।উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এম এস ভি পি, ডিন, এইচ ও ডি মেডিসিন এবং আরো ৫, ৬ জন ডাক্তার সহ মাইক্রো বায়োলজির অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন ২১৪ টি বেডে ট্রিটমেন্ট হচ্ছে। শিশু বিভাগে ১৪ টি এবং ১৪ সাসপেক্ট পেশেন্টদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেনের লাইন আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার এবং লাইনটি হলে আরো ৫৬ টি বেড আমরা মেডিক্যালে বাড়াতে পারবো। অক্সিজেন প্ল্যান্টের কাজ ত্বরান্বিত করার ব্যাপারে কথা হয়েছে। একটি অ্যাম্বুলেনস তারা চেয়েছে, সেটার জন্য এস জে ডি এ -র কর্তৃপক্ষকে বলেছি…
Read More
করোনা আক্রান্ত পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিবে শিলিগুড়ি পুরসভা: গৌতম দেব

করোনা আক্রান্ত পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিবে শিলিগুড়ি পুরসভা: গৌতম দেব

বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবার গুলির পাশে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার উদ্যগ গ্রহন করলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ১ থেকে ৫ নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু চারজন ধরে ৩০০ পরিবারকে একমাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব। শহরে বারছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রন্তের পর অনেকেই আপাতত গৃহবন্ধি। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলছে। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ঠ নয়, সেই কারনে প্রয়োজনীয় খাদ্যের যোগান…
Read More
রায়গঞ্জে করোনা আক্রান্তদের জন্য শুরু “মমতার স্পর্শ” প্রকল্প।

রায়গঞ্জে করোনা আক্রান্তদের জন্য শুরু “মমতার স্পর্শ” প্রকল্প।

কোভিড আক্রান্তদের কাছে "মমতার স্পর্শ " প্রকল্পের খাদ্যসামগ্রী পৌঁছে দিল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ৷ বুধবার সকাল থেকে পুরসভার ২৭ টি ওয়ার্ডে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে " মমতার স্পর্শ " প্রকল্পের খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলরগন। করোনা অতিমারী ও লকডাউনের সময় সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত এক করে কাজ করে গিয়েছে রায়গঞ্জ পুরসভা। গত বছরের পর এবছরও ভয়াবহ আকার ধারন করেছে করোনা সংক্রমণ। বাধ্য হয়ে প্রায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহর এলাকায় করোনা আক্রান্ত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ…
Read More
নিজের বাড়িকে সেফ হাউস বানিয়ে করোনা আক্রান্তদের সহায়তা করছে পুরাতন মালদার এক ব্যবসায়ী

নিজের বাড়িকে সেফ হাউস বানিয়ে করোনা আক্রান্তদের সহায়তা করছে পুরাতন মালদার এক ব্যবসায়ী

করোণা রোগী দেখে যেখানে অনেকেই দূর দূর - ছাই ছাই করে, তার ঠিক উল্টো দিকেই নিজের বাড়িতে করোণা আক্রান্ত রোগীদের রেখে সেবা-যত্ন করছেন পুরাতন মালদা পুরসভা এলাকার জনৈক এক ব্যবসায়ী স্নেহাংশু ভট্টাচার্য। অক্সিমিটার থেকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়া, সময়ে সময়ে করোণা আক্রান্ত রোগীদের ওষুধ খাওয়ানো, সকালের জলখাবার, দুপুর ও রাতের পেটপুরে খাবারের ব্যবস্থা করেছেন স্নেহাংশুবাবু । নিজের বাড়িতে একপ্রকার সেফ হাউস তৈরি করে চিকিৎসা চালাচ্ছেন অসহায় করোনা রোগীদের। তাঁর এই উদ্যোগ দেখে রীতিমতো হতবাক পুরাতন মালদা পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে স্নেহাংশুবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরসভা প্রশাসনের কর্তারা। এমনকি করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সব রকম ভাবে…
Read More
কোভিড নিয়ন্ত্রণে এলে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু

কোভিড নিয়ন্ত্রণে এলে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা নেওয়া হবে, বৃহস্পতিবারে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। আমরা খুব দ্রুত জানাব দিন।’’ আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ অতিমারির করনে দু’টি পরীক্ষা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা। জুন মাসেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না বলে ১৬ মে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জুনের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঠিক ছিল। জুন মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, এখন কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত…
Read More
মুখোমুখি হতে চলেছেন দিদি – নমো

মুখোমুখি হতে চলেছেন দিদি – নমো

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মোদীর৷ নারদ-সংঘাতের আবহেই ভার্চুয়াল বৈঠকে মোদি-মমতা। এজেন্ডা- করোনা পরিস্থিতি৷ বৈঠকে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব। বৈঠকে অংশ নিয়েছেন আরও ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে তা যেমন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন তেমনই রাজ্যের জন্য আরও টিকা এবং অক্সিজেন সরবরাহের দাবি জানাবেন৷ ভার্চুয়ালি সভা হলেও ভোট পরবর্তী মোদী-মমতার মুখোমুখি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সভার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে কি না, সেদিকেই নজর থাকবে সব মহলের৷
Read More
এবার কি তবে মুখ্যমন্ত্রীরও নাম জুড়ল

এবার কি তবে মুখ্যমন্ত্রীরও নাম জুড়ল

উত্তেজনার পারদ বাড়ছে। নারদ মামলায় ফের নাটকীয় মোড়। আঁটঘাট বেঁধে নামছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোথাও কোন ফাঁক রাখতে চায়না তারা। ভিন রাজ্যে নারদ মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। অর্থাৎ নারদ কাণ্ডের শুনানি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক, এই দাবি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অন্যতম পক্ষ করা হল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটকে। আদালতে আবেদনে সিবিআই জানিয়েছে, বাংলায় মামলাটিকে প্রভাবিত করা হতে পারে। নারদ মামলার শুনানির পরিবেশ এ রাজ্যে নেই। সিবিআইয়ের উপর বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। সিবিআই-এর দাবি, যে চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তাঁরা…
Read More