উত্তর পূর্ব

স্বস্তির খবর

স্বস্তির খবর

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর কোভ্যাকসিনের পর আজ রাজ্যে আসছে প্রায় সাড়ে ৭ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন। এর মধ্যে সাড়ে ৩ লক্ষ কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে সরাসরি কিনেছে রাজ্য সরকার। বাকি ৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যে। আজই কলকাতায় পৌঁছবে এই ভ্যাকসিন। সম্প্রতি রাজ্য সরকার ৩ লক্ষ ৬৬ হাজার কোভ্যাকসিন এবং ১৪ লক্ষের বেশি কোভিশিল্ডের বরাত দেয়। উল্লেখ্য, গতকালই রাজ্যে এসেছে ১ লক্ষ কোভ্যাকসিন। তবে, ভ্যাকসিন এলেও, রাজ্যে ভ্যাকসিন সঙ্কট অব্যাহত।
Read More
গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী রাজ্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে মনোনীত হলো

গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী রাজ্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে মনোনীত হলো

গোয়ালপোখর তৃতীয়বার বিধায়ক হিসাবে নির্বাচিত গোলাম রব্বানী কে এইবার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে মনোনীত করা হলো। সোমবার রাজভবনে তিনি মাইনোরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন এর ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ পাঠ করেন। অন্যদিকে যদি আইনগত কোনো সমস্যা না হয় তবে ইসলামপুরের ১১ বার বিধায়ক হিসেবে নির্বাচিত আব্দুল করিম চৌধুরী কেউ এডিশনাল ডেপুটি স্পিকার করা হবে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সূত্রে পাওয়া খবর অনুযায়ী যেহেতু বিধানসভায় স্পিকার ও ডেপুটি স্পিকার আগেই করা হয়েছে সেজন্যই যদি আরেকটি ডেপুটি স্পিকার করা যেতে পারে তবে আব্দুল করিম চৌধুরীকে সেটা করা হবে বলে জানা গিয়েছে। ইসলামপুর মহাকুমা থেকে একজনকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ও আরেকজনকে ডেপুটি স্পিকার…
Read More
লকডাউনের বদলে ধর্মীয় অনুষ্ঠানে ছাড়

লকডাউনের বদলে ধর্মীয় অনুষ্ঠানে ছাড়

রাজ্যের মন্ত্রীসভার গঠন হতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঝড়ে কাঁপছে বাংলা। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে এবার ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। পাশাপাশি জানিয়েছেন রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই জন্য টিকা চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি।
Read More
তৃতীয়বারের মন্ত্রীসভা গঠণ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়

তৃতীয়বারের মন্ত্রীসভা গঠণ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়

নব গঠিত রাজ্য বিধানসভায় গঠিত হল মমতা বন্দ্য়োপাধ্যায়ের তৃতীয়বারের মন্ত্রীসভা। মুখ্যমন্ত্রীর নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর- স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্যসংস্কৃতি । এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন।  মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তাঁর হাতে আগে যে দফতরগুলি ছিল সেগুলিকে ধরে রেখেই বাকি দফতর মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। মন্ত্রীসভার মধ্যে উল্লেখযোগ্য, অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রীর পাশাপাশি বাড়তি দায়িত্ব পাচ্ছেন পরিসংখ্যান ও যোজনা এবং পরিকল্পনা দফতরের। সুব্রত মুখোপাধ্যায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং শিল্প…
Read More
নাম ঘোষিত হল বিরোধী দলীয় নেতার

নাম ঘোষিত হল বিরোধী দলীয় নেতার

সমস্ত জল্পনার অবসান। বিজেপি হেরে গেলেও জয়ী হলেন শুভেন্দু অধিকারী। অবশেষে রাজ্যের বিরোধী দলনেতা হলেন নন্দীগ্রাম থেকে জয়ী বিধায়ক শুভেন্দু। গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার হেস্টিংসে নির্বাচনী কার্যালয়ে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন মুকুল রায়। শুভেন্দু অধিকারীই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী মুখ। তাঁকেই মনোনীত করল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন৷ প্রসঙ্গত, গত শনিবার দিল্লিতেও বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ…
Read More
রাজ্যবাসীকে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যবাসীকে আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি করোনা মোকাবিলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড মোকাবিলাই এখন সরকারের অগ্রাধিকার। কোভিড যুদ্ধে কেন্দ্রকে যেমন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, তেমনই রাজ্যবাসীকেও আর্থিক সাহায্য দানের বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। তিনি আবেদন জানান, যাতে মেডিক্যাল কলেজগুলিতে যাতে অক্সিজেন সেন্টার তৈরি করে। পাশাপাশি তাঁর আবেদন, বড় কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে। তবে তিনি লোকডাউনের ঘোষনা না করে রাজ্যবাসীকে আরও সতর্ক হতে বলেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলা করবে রাজ্য সরকার।
Read More
সম্পন্ন হল শপথ গ্রহণ

সম্পন্ন হল শপথ গ্রহণ

অবশেষে সম্পন্ন হল। শপথ নিলেন বাকিরা সদস্যরাও। ৫ মে, বাংলার একুশের বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভের পর, তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ সোমবার ১০ মে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভা। মাত্র ছ'মিনিটেই শেষ হল মমতার মন্ত্রীদের শপথগ্রহণ। শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নব্য গঠিত মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। উল্লেখ্য, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হলেন। মন্ত্রিসভায় থাকছে বেশ কিছু নতুন মুখও। যদিও, প্রথমে রবিবার, কবিগুরুর জন্মদিনেই হবে শপথগ্রহণ অনুষ্ঠান, এমনটাই কথা ছিল। তবে,…
Read More
আলিপুরদুয়ার জেলা থেকে বাছাই করা ১৩ জন করোনা যোদ্ধার পারি কলকাতার পথে

আলিপুরদুয়ার জেলা থেকে বাছাই করা ১৩ জন করোনা যোদ্ধার পারি কলকাতার পথে

করোনা কালে অনন্য নজির আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের।সংকটের সময় মহানগরীর পাশে দাঁড়াতে শনিবার আলিপুরদুয়ার জেলা থেকে বাছাই করা তেরো জন করোনা যোদ্ধা কলকাতার পথে পারি দিলেন।সেখানে গিয়ে তাঁরা বিভিন্ন হাসপাতাল ও সেফ হোম গুলিতে করোনা আক্রান্তদের পরিষেবা দেবেন।করোনার প্রথম ধাপে জেলার বিভিন্ন ব্লকে সাফল্যের সঙ্গে করোনা মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে ওই তেরো জন পুরুষ করোনা যোদ্ধা।শনিবার বিকেলে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা থেকে তাঁদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় একটি বাস।যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেরাসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।প্রথম বারের মতো এবারেও তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন বলে প্রত্যয়ি ওই…
Read More
করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদান ওপাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়িতে এম্বুলেন্স মিছিল

করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদান ওপাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়িতে এম্বুলেন্স মিছিল

সংক্রমণ কালে করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়ি এম্বুলেন্স মিছিল। করোনা সংক্রমণ সময় বাড়ি পরিবার সব ভুলে মানুষের সেবা করছে, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন সেবা বিভাগের কর্মরত সাহসী মানুষেরা। তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি সংক্রমণ কালে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকেরা। এদিন শিলিগুড়ির সেবক রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সকলের পাশে থাকার ও সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকের সংগঠন।
Read More
উচ্চমাধ্যমিকের ব্লক টপার ও তার বন্ধুর একত্রে গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উচ্চমাধ্যমিকের ব্লক টপার ও তার বন্ধুর একত্রে গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উচ্চমাধ্যমিকের ব্লক টপার হওয়া মেধাবী ছাত্র সহ আর এক যুবকের একই গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে আমবাগানে একটি গাছে দুই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।তাদের পরিবারের অভিযোগ কেউ বা কারা যুবককে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল(১৮) ও চৈতন্য মণ্ডল।(১৭)।পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা মনোজ মণ্ডল ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয় সে । গোটা মোথাবাড়ি এলাকায় প্রথম…
Read More
শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন

শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নব নিযুক্ত বিধায়ক হিসেবে শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন। শপথ গ্রহণ করার পর দীপক বর্মন শনিবার সকালে ফিরে এলেন ফালাকাটায়। ফালাকাটায় ফিরে জানোজোয়ারে ভেসে গেলেন তিনি ।এদিন সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফালাকাটা স্টেশনে নামার পর দলের কর্মী সমর্থকরা সম্বর্ধনা প্রদান করে তাকে বরণ করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে । বিরোধী দলের বিধায়ক হিসেবে নিজের বিধানসভা এলাকার উন্নয়ন কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দল ও এলাকার মানুষের সাথে কথা বলে ঠিক করবো ।
Read More
দেড়শো বছর আগেও, “নিউ নরম্যাল” সূত্রে বাঁচার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ

দেড়শো বছর আগেও, “নিউ নরম্যাল” সূত্রে বাঁচার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ

'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহলভরে…।' জন্মের দেড়শো বছর পরেও তিনি প্রাসঙ্গিক। তাঁর ভাবধারা আজও অক্ষুণ্ণ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ বিশ্বকবির ১৬০তম জন্মজয়ন্তী। বর্তমানে দেশজুড়ে আতঙ্কের পরিস্থিতি। কোভিড-১৯ অতিমারি প্রাণ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তবে এই মহামারীর মাঝেও তাঁর লেখনী ভরসা জুগিয়েছে হাজার হাজার দেশবাসীকে। রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্যে বার বার মহামারীর প্রসঙ্গ এসেছে। বড্ড বাস্তববাদী ছিলেন কবিগুরু। আর সেই কারণেই লিখেছিলেন, '...ম্যালেরিয়া-প্লেগ-দুর্ভিক্ষ কেবল উপলক্ষমাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। আমরা এতদিন একভাবে চলিয়া আসিতেছিলাম আমাদের হাটে বাটে গ্রামে পল্লীতে একভাবে বাঁচিবার ব্যবস্থা করিয়াছিলাম, আমাদের সে ব্যবস্থা…
Read More
শহরেই শুরু হবে ভ্যাকসিনের পরীক্ষা

শহরেই শুরু হবে ভ্যাকসিনের পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। রীতিমতো ভয় ধরাচ্ছে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এই মুহূর্তে রাজ্যে টিকার অভাব প্রকট। এই পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে পিয়ারলেস হাসপাতালে। এই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য মাত্র ছ’টি জায়গা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যেই একটি দক্ষিণ শহরতলির এই বেসরকারি হাসপাতাল। আগামী জুন মাস থেকেই হাসপাতালে এডি২৬.কোভ২.এস-এর ট্রায়াল শুরু হয়ে যাবে। মোট ১০০ জনের উপর এই টিকার ট্রায়াল হবে।
Read More
পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

বিধানসভা চত্বরে অভব্যতা, সাংবাদিকদের মারধরের জের। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ করলেন স্পিকার। সাংবাদিকদের সঙ্গে বচসার জেরে এবার থেকে কোনও কেন্দ্রীয় বাহিনীকে আর বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না। আজ বিধানসভার সচিব এনিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনও বিধায়কের নিরাপত্তায় যুক্ত কেন্দ্রীয় বাহিনীর কোনও কর্মীকেই আর বিধানসভা কক্ষে ঢোকার অনুমতি দেওয়া হবে না। স্পিকারের নির্দেশে বিধানসভার সচিব নয়া নির্দেশ জারি করেন।
Read More