11
Mar
আগামী ১৪ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সমাবেশকে ঘিরে এখন সাজ সাজ রব গেরুয়া শিবিরের অন্দরে। বুধবার সেই প্রস্তুতির মাঝেই ব্রিগেডের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে পৌঁছালেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-এর শীর্ষ আধিকারিকরা। এদিন সকালেই ব্রিগেডে পৌঁছে যান এসপিজি-র উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। প্রধানমন্ত্রীর জন্য তৈরি হওয়া মূল মঞ্চটি কোথায় হবে, কতগুলি ব্যারিকেড থাকবে এবং ভিড় সামলাতে প্রবেশের পথগুলি কীরূপ হবে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন তাঁরা। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের জায়গাটিও এদিন পরিদর্শন করা…
