20
Feb
২০২২ সালে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, আফগানিস্তান তখন ছিল বড়জোর ‘জায়ান্ট কিলার’। কিন্তু ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে জয়ের পর যখন জোনাথন ট্রট আফগান ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন, তখন আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের এক সমীহ জাগানিয়া শক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার আক্ষেপ থাকলেও, ট্রটের বিদায়ে জয়ের চেয়েও বেশি গুরুত্ব পেল কোচ ও খেলোয়াড়দের মধ্যকার গভীর আত্মিক টান।ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলা ট্রট কোনোদিন রুট বা কুকের মতো বড় তারকা ছিলেন না। কিন্তু কোচ হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাঁর অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে…
