02
Apr
আইপিএলের নতুন মরসুমের শুরুটা মোটেও সুখকর হলো না লখনউ সুপার জায়ান্টসের জন্য। ঘরের মাঠে নতুন জার্সি গায়ে লখনউয়ের ব্যাটিং পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঋষভ পন্থের দল নির্ধারিত ২০ ওভারের আগেই মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়। চেনা পিচে লখনউয়ের ব্যাটারদের রীতিমতো দিশাহারা দেখিয়েছে। অধিনায়ক ঋষভ পন্থ ব্যক্তিগত ৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হওয়ার পর থেকেই দলের ব্যাটিং বিপর্যয় শুরু হয়। মিচেল মার্শ ২৮ বলে ৩৫ রান এবং আব্দুল সামাদ ৩৬ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, দলের বাকি তারকারা কেউই ক্রিজ়ে টিকতে পারেননি। দিল্লির পক্ষে লুঙ্গি এনগিডি ও টি নটরাজন ৩টি করে উইকেট নিয়ে লখনউয়ের…
