03
Sep
অবশেষে সমাপ্তি হলো একটি যুগের, পূর্ব ঘোষণাকে সত্যি করে অবশেষে খেলার জগতকে বিদায় জানালেন সেরেনা৷ চলতি ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিস জীবন থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেরেনা৷ সেটাই হল। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে নিজের টেনিস থেকে বিদায় নিশ্চিত করলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন। সেরেনা উইলিয়ামসকে আর দেখা যাবে না টেনিস কোর্টে। এই প্রতিযোগিতাতেই ওমেনস ডাবলসে পরাজিত হয়ে বিদায় নেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি। সেটিই ছিল দুই উইলিয়ামস বোনের শেষ ম্যাচ৷ ইউএস ওপেন শুরু আগেই সেরেনা জানিয়েছিলেন নিজের অবসরের সিদ্ধান্তের কথা। তবে তাঁর বক্তব্য ছিল, কিছু জোর করেই তিনি অবসর নিচ্ছেন। টেনিস ও পরিবারের মধ্যে…
