31
Dec
করোনা নেগেটিভ হয়ে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রীকেট দলের ক্যাপ্টেন তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। জানা গেছে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। খাওয়া দাওয়াও স্বাভাবিক ভাবে করতে পারছেন। ওমিক্রনের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চালানোর অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। তাই হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসায় দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, কিন্তু সেবারও রিপোর্টও পজেটিভ আসে৷ এর পর তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, সেটি জানতে নমুনা কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির শ্বাস নিয়েছেন সবাই৷ এতদিন হাসপাতালে চিকিৎসকদের…
