খেলাধুলা

আগামী আইপিএল ভারতে হতে পারে

আগামী আইপিএল ভারতে হতে পারে

চলতি বছরের ২৯ মার্চ থেকে ভারতে আইপিএল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। মহামারীর জন্য আগামী আইপিএলও সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা প্রকাশ করেছেন যে, আইপিএলের পরের মরশুমটি ভারতে হবে। তিনি আরও বলেন, ‘এই মরশুম শেষ হওয়ার পরেই আমরা সামনের মরশুমের ভাবনাচিন্তা শুরু করব।' 
Read More
অনুষ্কার সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করলেন বিরাট

অনুষ্কার সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করলেন বিরাট

আজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। জন্মদিনটা স্বামীর সঙ্গেই সেলিব্রেট করলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা জুটির একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে। বিরাটের বার্থ ডে পার্টির ছবি। আইপিএল খেলতে সেপ্টেম্বরের শুরুতে অনুষ্কাকে সঙ্গে নিয়েই সংযুক্ত আরব আমিরশাহী রওনা দিয়েছিলেন বিরাট। আরসিবির সদস্যরা এদিন বিরাটের সারা মুখ ভরিয়ে দিল কেক দিয়ে। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় বিয়ে সেরেছিলেন বিরুষ্কা।
Read More
গ্রেফতার হল ফুটবলার রায়ান গিগস

গ্রেফতার হল ফুটবলার রায়ান গিগস

বান্ধবীকে হামলা চালিয়েছেন এই সন্দেহে গ্রেফতার করা হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তথা ওয়েলসের কিংবদন্তী ফুটবলার রায়ান গিগসকে। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ একজন মহিলার উপর হামলা চালানোর অভিযোগ পেয়েছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গিগসকে। চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল-সহ একাধিক ট্রফি জিতেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফ হিসেবেও কাজ করেছেন তিনি।
Read More
হাসপাতালে ভর্তি ডিয়েগো মারাদোনা

হাসপাতালে ভর্তি ডিয়েগো মারাদোনা

হাসপাতালে ভর্তি করা হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনা। খাওয়া দাওয়া করছেন না নিয়মিত। ডিপ্রেশনের লক্ষণ দেখা দিয়েছে। রক্তাল্পতার সমস্যাও রয়েছে। আপাতত লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি মারাদোনা। অন্তত তিন দিন পর্যবেক্ষণ করা হবে তাঁকে। সদ্যই পেরিয়েছেন ৬০ তম জন্মদিন। মারোদানোকে শেষবার দেখা গিয়েছিল স্থানীয় ক্লাব জিমনাশিয়ার মাঠে। তার পর থেকে জনসমক্ষেও দেখা যায়নি তাঁকে।
Read More
আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

নয়াদিল্লি: সপ্তমীর দিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব৷ দিল্লির ফর্টিস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ চিকিৎসকদের পরামর্শে চলছে অ্যাঞ্জিওপ্লাস্টি সমস্যা৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন  তিনি৷ কপিল দেবের বয়স এখন ৬১ বছর৷ ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব৷ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও দেখা যায় তাঁকে৷
Read More
বিয়ে করলেন ক্রিকেটার সানজিদা ইসলাম

বিয়ে করলেন ক্রিকেটার সানজিদা ইসলাম

সম্প্রতি বিয়ে হল বাংলাদেশ জাতীয় দলের মহিলা ক্রিকেটার সানজিদা ইসলামের। তার জীবনসঙ্গী ক্রিকেটার মীম মোছাদ্দেকক। ওপেনিং ব্যাটসম্যান সানজিদার। এই মহিলা ক্রিকেটারকে ক্রিকেট পাগল বলা হয়। ক্রিকেটের প্রতি ভালবাসা যে কতটা তা আরও বুঝিয়ে দিলেন বিয়ের দিন। বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে শাড়ি পরেই মাঠে নেমে পড়লেন ব্যাট হাতে।
Read More
প্রয়াত ভারতীয় মিডফিল্ডার প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান

প্রয়াত ভারতীয় মিডফিল্ডার প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান

দিনের শুরুতেই দুঃসংবাদ এল ফুটবলপ্রেমীদের জন্য ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক সময় ইস্টবেঙ্গল, জেসিটির মতো ক্লাবকে একাধিক সম্মান এনে দেওয়া প্রাক্তন ভারতীয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান। বেঙ্গালুরুতে প্রয়াত হলেন তিনি৷ ১৯৯১- ২০০১ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০০২ সাল থেকে তাঁর কোচিং কেরিয়ার শুরু হয় টাটা ফুটবল অ্যাকাডেমিতে।
Read More
নাজিব তারকাই-এর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট

নাজিব তারকাই-এর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট

জাতীয় দলের ক্রিকেটারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ আফগানিস্থান ক্রিকেটমহল। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আফগানিস্তান জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান নাজিব তারকাই। মঙ্গলবার সকালে জাতীয় দলের ক্রিকেটারের এই মর্মান্তিক মৃত্যু সংবাদ সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, গত শুক্রবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের জার্সি গায়ে ১২টি টি২০ ম্যাচ খেলা এই ক্রিকেটার। তিনদিন নানগরহার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারাকাই। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে জীবনের লড়াইয়ে হার মানলেন তারাকাই।
Read More
হৃদরোগে মৃত্যু প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স-এর

হৃদরোগে মৃত্যু প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স-এর

মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল ৫৯ বছর বয়সের প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্সে৷ IPL-এর ধারাভাষ্য দেওয়ার জন্য ভারতে এসেছিলেন প্রাক্তন এই ক্রিকেটার৷ ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি৷ জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের একটি হোটেলে থাকছিলেন ডিন জোন্স৷ সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি৷ এ দিন আচমকাই  হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন এই ক্রিকেটার৷ দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ ভারতে অস্ট্রেলীয় দূতাবাসেও খবর পাঠানো হয়েছে৷ আইপিএল-এর মাঝেই ডিন জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব৷
Read More
কোলগেট এবার অফিসিয়াল স্মাইল পার্টনার

কোলগেট এবার অফিসিয়াল স্মাইল পার্টনার

ড্রিম১১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০-র ছয়টি দলের অফিসিয়াল স্মাইল পার্টনার হল কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড। টিমগুলির নাম - দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন টাচপয়েন্টে কোলগেটের স্মাইল আইকন চোখে পড়বে। নানা বাধা অতিক্রম করে কোলগেটের আদর্শ ‘স্মাইল করো অউর শুরু হো যাও’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ড্রিম১১ আইপিএল ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। ‘কীপ ইন্ডিয়া স্মাইলিং’ উদ্যোগের অঙ্গ হিসেবে কোলগেটের এই উদ্যোগ। কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (মার্কেটিং) অরবিন্দ চিন্তামণি এপ্রসঙ্গে জানান, অতিমারী এক অনিশ্চয়তায় ভরা সময় হলেও আসন্ন টি২০ ক্রিকেট সিজন দেশে আশার বার্তা বহন করে এনেছে। কোলগেট এবার ছয়টি টিমের…
Read More
রায়নার পিসেমশাই খুনে গ্রেফতার তিনজন ধৃত

রায়নার পিসেমশাই খুনে গ্রেফতার তিনজন ধৃত

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা সুরেশ রায়নার পিসেমশাইকে খুন ও পিসি-সহ বাকিদের জখম করার অভিযোগে তিনজনকে পুলিশ গ্রেফতার করার পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, তদন্ত শেষ। পঞ্জাবের ডিজিপি দিনকর গুপ্তা জানিয়েছেন, ধৃতরা একটি স্থানীয় দুষ্কৃতী দলের সদস্য। তাদের দলে আরও ১১ জন রয়েছে। তারা পলাতক খোঁজ চলছে তাদের। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা স্পেশ্যাল ইনভেস্টিগেশন দল সন্দেহভাজন তিন যুবকের খোঁজ পেয়ে তিনজনকেই গ্রেফতার করে। তাদের কাছে ধারালো অস্ত্র, সোনার গয়না ও ১৫৩০ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশের জেরার মুখে ধৃত তিনজন স্বীকার করে তাদের গ্যাং পঞ্জাব, উত্তরপ্রদেশ ও জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় এই ধরনের ছিনতাইয়ের কাজ করে। ওই…
Read More
বাংলা সিনিয়র ক্রিকেট মহিলা দলে শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি

বাংলা সিনিয়র ক্রিকেট মহিলা দলে শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি

বাংলা সিনিয়র মহিলা দলে জায়গা করে নিল শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি । এখবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ক্রীড়া মহলে আনন্দের রেশ । শিলিগুড়ি থেকে ইতিমধ্যে রিচা ঘোষ ভারতীয় জাতীয় দলের সুযোগ পেয়েছে । সেও বর্তমানে বাংলা ও জাতীয় দলের নিয়মিত সদস্য । রিচার পর শিলিগুড়িরই আরেক মেয়ে প্রিয়াঙ্কা বাংলার সিনিয়র ক্রিকেট দল সুযোগ পেল । এতে খুশি প্রিয়াঙ্কা । জানা গেছে লকডাউনেও বেশ কিছুদিন ধরে কলকাতায় ভাড়া বাড়িতে ঘুঁটি গেড়ে অপেক্ষা করছিল ।অবশেষে সুযোগ এল বাংলা সিনিয়র দলে । এদিকে শিলিগুড়ির ক্রিকেট ক্লাব বা অনুশীলন ক্যাম্প থেকে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসায় খুশি ক্রিকেট কোচ এবং প্রশাসকরা । গত এক সপ্তাহের মধ্যে শাহবাজ,…
Read More
ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন যুবি

ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন যুবি

গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ সিং। এবার সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলবেন যুবরাজ। একথা জানিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। যুবরাজ জানান, আনলক শুরুর পর থেকে মাসদুয়েক ট্রেনিং করেছেন তিনি। প্রাক-মরশুম ক্যাম্পে ব্যাটিং করেন। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও পান। সেই সময় যুবরাজকে অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত বিবেচনা করে দেখার প্রস্তাব দেন পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি। এর পরই অবসর ভেঙে ফিরতে চেয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহকে ইমেল করেন যুবি। জানান, বোর্ড যদি অবসর ভেঙে আসার অনুমতি দেয়, তাহলে তিনি বিদেশি লিগে খেলতে যাবেন…
Read More
করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত ফুটবলার নেইমার

করোনা আক্রান্ত ফুটবলারদের দলের এক নম্বর তারকা নেইমার। ব্রাজিলিয়ান সুপার স্টার ছাড়াও আর্জেন্তাইন মিডফিল্ডার ডি মারিয়া আক্রান্তদের তালিকায় রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের পরেই নেইমার বন্ধুদের নিয়ে ইবিজায় পার্টিতে মাতেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলার আগেই ফের বড়সড় ধাক্কা লাগল পিএসজি শিবিরে।
Read More