শিলিগুড়ির মিত্র সন্মিলনীর পূজো এবার ১০০ বছরে পা রাখলো। শতবর্ষ উপলক্ষ্যে এদিন একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় পা মেলান শহরের প্রাক্তন মেয়র গৌতম দেব এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য অসুস্থ থাকায় তিনি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন নি। এছাড়াও এদিনের এই শোভাযাত্রায় যোগ দেন শহরের বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ মানুষজন। এদিনের এই শোভাযাত্রা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে ভেনাস মোড় হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এয়ারভিউ মোড়, মিত্র সম্মিলনীর শতবর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
