অ্যামাজন প্রাইম ডে-র ১০ম সংস্করণে সেনহাইজার-এর দারুণ সব অফার উপভোগ করুন

অডিও প্রযুক্তির জগতে বিশ্বখ্যাত সংস্থা সেনহাইজার, আগামী ৪ জুলাই ২০২৬ থেকে শুরু হতে চলা ‘অ্যামাজন প্রাইম ডে’-র ১০ম সংস্করণ উপলক্ষে তাদের প্রিমিয়াম অডিও প্রোডাক্টগুলির ওপর আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। গ্রাহকরা সেনহাইজার-এর নির্বাচিত কিছু প্রোডাক্টের ওপর ৪০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন; যার মধ্যে রয়েছে HD 630, HD 490 PRO Plus, প্রোফাইল ওয়্যারলেস ১-চ্যানেল সেট ও ২-চ্যানেল সেট, মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৪, প্রোফাইল ইউএসবি মাইক্রোফোন এবং মোমেন্টাম ৪ ওয়্যারলেস স্পেশাল এডিশন সহ আরও অনেক কিছু। এছাড়া, ক্রেতারা নো-কস্ট ইএমআই এবং নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাবেন, যা সেনহাইজার-এর বিশ্বমানের অডিও পারফরম্যান্সের অভিজ্ঞতা নেওয়ার এক দারুণ সুযোগ এনে দিচ্ছে।

মোমেন্টাম ৪ ওয়্যারলেস স্পেশাল এডিশন

সেনহাইজার-এর ফ্ল্যাগশিপ ‘মোমেন্টাম ৪ ওয়্যারলেস’ হেডফোনের সাহায্যে আপনার অডিওর অভিজ্ঞতাকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। নিখুঁত ৪২ মিমি ট্রান্সডিউসার দিয়ে তৈরি এই প্রিমিয়াম হেডফোনটি প্রতিটি সূক্ষ্ম ডিটেইলসহ ব্র্যান্ডটির সিগনেচার সাউন্ড প্রদান করে। এর হালকা এবং আরামদায়ক ডিজাইনে রয়েছে আল্ট্রা-সফট ইয়ার কুশন, যা সারাদিন ব্যবহারের জন্য অত্যন্ত আরামদায়ক। এছাড়া এতে পাবেন অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রান্সপারেন্সি মোড এবং ৬০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ ব্যাটারি লাইফ। এর ‘স্মার্ট কন্ট্রোল অ্যাপ’-এর মাধ্যমে আপনি আপনার পছন্দমতো সাউন্ড পার্সোনালাইজ করতে পারবেন, এবং ‘স্মার্ট পজ’ ও ‘অটো অন/অফ’-এর মতো সহজ ফিচারগুলি আপনার গান শোনার অভিজ্ঞতাকে আরও নির্বিঘ্ন করে তুলবে। অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন এটি পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯০ টাকায়, সাথে থাকছে নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও।

HD 490 PRO Plus

সেনহাইজার HD 490 PRO Plus-এর সাহায্যে আপনার অডিও প্রোডাকশনের কাজকে নিয়ে যান এক পেশাদার স্তরে। এটি মূলত তৈরি করা হয়েছে সেইসব ক্রিয়েটর এবং অডিও প্রফেশনালদের জন্য যাঁরা নিখুঁত ও স্পষ্ট সাউন্ড চান। এর ওপেন-ব্যাক ডিজাইন আপনাকে দেবে এক বিস্তৃত ও স্বাভাবিক সাউন্ডস্টেজ এবং সম্পূর্ণ নির্ভুল অডিও যা মিক্সিংয়ের সময় যেকোনও খামতি দূর করতে সাহায্য করে এবং প্রতিটি সূক্ষ্ম ডিটেইলের ওপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। এর উন্নত ডাইনামিক ড্রাইভার এবং অভিনব লো-ফ্রিকোয়েন্সি সিলিন্ডার সিস্টেমের কারণে এতে পাবেন একদম সঠিক ও স্পষ্ট বেস এবং চমৎকার ব্যালেন্সড সাউন্ড। দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য এর হালকা ও আরামদায়ক ডিজাইনের সঙ্গে রয়েছে ইন্টারচেঞ্জেবল ইয়ার প্যাড, যা আধুনিক স্টুডিওর কাজের জন্য HD 490 PRO Plus-কে একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন হেডফোন করে তুলেছে। অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন এটি পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯ টাকায়, সঙ্গে থাকছে নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও।

HDB 630 

যেখানেই যান না কেন অডিওফাইল-গ্রেড সাউন্ডের অভিজ্ঞতা পেতে বেছে নিন সেনহাইজার-এর HDB 630 হেডফোন। নিখুঁত ৪২ মিমি ট্রান্সডিউসার সমৃদ্ধ এই ক্লোজড-ব্যাক হেডফোনটি প্রতিটি সূক্ষ্ম ডিটেইল সহ একদম ব্যালেন্সড ও হাই-রেজোলিউশন সাউন্ড দেয়। এতে পাবেন অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন এবং ৬০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ ব্যাটারি লাইফ। এর সঙ্গে থাকা BTD 700 Bluetooth® USB-C ডঙ্গলটি আপনাকে দেবে চমৎকার ওয়্যারলেস পারফরম্যান্স। অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন এটি পাওয়া যাচ্ছে মাত্র ৪৪,৯৯০ টাকায়, সঙ্গে নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও থাকছে।

প্রোফাইল ওয়্যারলেস সিরিজ

সেনহাইজার প্রোফাইল ওয়্যারলেস সিরিজের সাহায্যে আপনার সৃজনশীলতাকে যেকোনও জায়গা থেকে প্রফেশনাল মানের অডিও রেকর্ড করুন। এটি মূলত অন-দ্য-মুভ কনটেন্ট ক্রিয়েটর এবং ভিডিওগ্রাফারদের জন্য তৈরি একটি বহুমুখী ওয়্যারলেস মাইক্রোফোন সমাধান।

প্রোফাইল ওয়্যারলেস ২-চ্যানেল সেট হল ক্রিয়েটরদের জন্য একটি অল-ইন-ওয়ান অডিও টুলকিট, যার মধ্যে রয়েছে একটি কমপ্যাক্ট ২.৪ গিগাহার্জ রিসিভার, দুটি ক্লিপ-অন মাইক্রোফোন এবং একটি পোর্টেবল চার্জিং বার যা হ্যান্ডহেল্ড ইন্টারভিউ মাইক্রোফোন হিসেবেও কাজ করে। ফ্লেক্সিবিলিটির কথা মাথায় রেখে ডিজাইন করা এই সেটটি ক্যামেরা, স্মার্টফোন এবং কম্পিউটারকে সমর্থন করে, যা বিভিন্ন ধরণের কনটেন্ট ক্রিয়েশনের কাজের জন্য একটি ভার্সেটাইল সমাধান অফার করে।

প্রোফাইল ওয়্যারলেস ১-চ্যানেল সেট অফার করে একটি স্ট্রিমলাইন্ড সিঙ্গেল-মাইক্রোফোন সমাধান, যা মূলত সেইসব সোলো ক্রিয়েটরদের জন্য তৈরি যাঁদের একই রকম প্রফেশনাল মানের ওয়্যারলেস অডিও পারফরম্যান্স বজায় রেখে তুলনামূলক হালকা ও কমপ্যাক্ট সেটআপ প্রয়োজন।

এর প্রতিটি ক্লিপ-অন মাইক্রোফোন ৭ ঘণ্টা পর্যন্ত রানটাইম দেয় এবং এতে থাকা ১৬ জিবি মেমোরির সাহায্যে ৩০ ঘণ্টা পর্যন্ত ইন্টারনাল রেকর্ডিং করা সম্ভব। ৩২-বিট ফ্লোট রেকর্ডিং, বিল্ট-ইন ব্যাকআপ রেকর্ডিং এবং নির্ভরযোগ্য ওয়্যারলেস ট্রান্সমিশনের সমন্বয়ে প্রোফাইল ওয়্যারলেস সিরিজ একদম সামান্য সেটআপেই স্পষ্ট ও ডিসটর্শন-মুক্ত সাউন্ড দেয়। অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন প্রোফাইল ওয়্যারলেস ১-চ্যানেল এবং ২-চ্যানেল সেটগুলি যথাক্রমে মাত্র ১৪,৯৯০ টাকা এবং ২০,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, সঙ্গে নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও থাকছে।

মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৪ (ব্ল্যাক কপার)

সেনহাইজার-এর ‘মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৪ (ব্ল্যাক কপার)’-এর সাহায্যে নেক্সট-জেন অডিওর অভিজ্ঞতা নিন, যা সিগনেচার সাউন্ড, লসলেস অডিও এবং ফিউচার-রেডি প্রযুক্তির এক নিখুঁত সংমিশ্রণ। ট্রুরেসপন্স ট্রান্সডিউসার সিস্টেম সমৃদ্ধ এই ইয়ারবাডসটি আপনাকে দেবে হাই-ফিডেলিটি ২৪বিট/৯৬কিলোহার্টজ সাউন্ড, সঙ্গে থাকছে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রান্সপারেন্সি মোড এবং স্মার্ট কন্ট্রোল অ্যাপের মাধ্যমে পার্সোনালাইজড অডিওর সুবিধা। এর স্লীক এবং সারাদিন ব্যবহারের উপযোগী আরামদায়ক ডিজাইনে আপনি পাবেন ৩০ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম, কিউআই ওয়্যারলেস চার্জিং, ইনটুইটিভ টাচ কন্ট্রোল এবং ৬-মাইক সেটআপের মাধ্যমে একদম ক্রিস্টাল-ক্লিয়ার কলিংয়ের অভিজ্ঞতা। অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন এটি এখন ৪০% ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ১৭,৯৯০ টাকায়, এবং নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও থাকছে।

প্রোফাইল ইউএসবি মাইক্রোফোন

সেনহাইজার প্রোফাইল ইউএসবি মাইক্রোফোনের সাহায্যে আপনার কনটেন্ট ক্রিয়েশন এবং অডিও রেকর্ডিং সেটআপকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। এটি একটি প্রফেশনাল-গ্রেড ইউএসবি-সি মাইক্রোফোন, যা মূলত পডকাস্টার, স্ট্রিমার, গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধার সঙ্গে স্টুডিও-মানের সাউন্ড দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর কার্ডিওয়েড কনডেন্সার ক্যাপসুলটি চারপাশের অতিরিক্ত আওয়াজ এড়িয়ে একদম স্পষ্ট ও ফোকাসড অডিও রেকর্ড করে, যা আপনার কণ্ঠস্বরকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে।

গেইন, মিক্স এবং হেডফোন ভলিউম নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে সহজ অনবোর্ড কন্ট্রোল। সঙ্গে থাকছে একটি ডেডিকেটেড মিউট বাটন এবং ৩.৫ মিমি হেডফোন আউটপুটের মাধ্যমে জিরো-ল্যাটেন্সি মনিটরিং-এর সুবিধা, যা আপনার অডিও ওয়ার্কফ্লোর ওপর দেবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। মজবুত মেটাল বডি এবং অ্যাডজাস্টেবল সেলফ-লকিং টিল্ট মেকানিজম সমৃদ্ধ এই প্রোফাইল ইউএসবি মাইক্রোফোনটি একটি স্লীক ডেক্সটপ ডিজাইনের মধ্যে স্থায়িত্ব, ফ্লেক্সিবিলিটি এবং প্রফেশনাল পারফরম্যান্সের এক দারুণ কম্বিনেশন।

অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন এটি পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯০ টাকা প্রারম্ভিক মূল্যে, সঙ্গে নির্বাচিত কিছু ব্যাঙ্ক কার্ডের ওপর অতিরিক্ত ছাড়ের সুবিধাও থাকছে।