এবার থেকে মিলতে পারে ভর্তুকির সুবিধা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন যারা তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। কারণ কেন্দ্র সরকার এলপিজি গ্রাহকদের সাবসিটি যোগ্যতা যাচাই নিয়ে এসএমএস পাঠানো শুরু করেছে।

পাশাপাশি এখন থেকে আয় করে রেকর্ড এবং পরিবারের আয়ের ভিত্তিতে গ্যাস সাবসিডিটি যাচাই করা হচ্ছে। যাতে শুধুমাত্র প্রকৃত প্রয়োজনীয় মানুষেরাই এই সুবিধা পান। সূত্রের খবর, এই মেসেজে বলা হয়েছে, যেসব ব্যক্তি বা তাঁদের পরিবারের কোনও সদস্যের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁদের ৭ দিনের মধ্যে নিজেদের তথ্য আপডেট করতে বা জবাব দিতে হবে।

মেসেজে আরও সতর্ক করা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে LPG সাবসিডি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও গৃহস্থালির LPG সিলিন্ডারের উপর সাবসিডি প্রকল্প শুরু করা হয়েছিল আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য। এই প্রকল্পে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে LPG সাবসিডি বন্ধ বা স্থগিত করা হতে পারে।