রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এমতাবস্থায়, ভারতীয় রেলেরও নিজস্ব একটি লোগো রয়েছে। ওই লোগোটির কেন্দ্রে রয়েছে একটি WG স্টিম ইঞ্জিন এবং বেস কয়েকটি তারা রয়েছে।
এই তারাগুলি ভারতীয় রেলের বিভিন্ন আঞ্চলিক রেলপথের প্রতিনিধিত্ব করে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, বহু বছর পর, ভারতীয় রেলের লোগোটি আবার পরিবর্তন হতে চলেছে। যে রেলপথ তার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে লালন করে, তারা তাদের অফিসিয়াল লোগোতে একটি বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।
মূলত, রেলের লোগোতে আগে যে ১৭ টি তারা দেখা যেত, এখন তার পরিবর্তে ১৮ টি তারা যুক্ত হবে। উল্লেখ্য যে, ভারতীয় রেলের পরিচালনার দায়িত্বে রয়েছে রেলওয়ে বোর্ড। এটি সরাসরি রেল মন্ত্রকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। গত সপ্তাহেই রেলওয়ে বোর্ড ভারতীয় রেলের লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের নথি অনুযায়ী, নতুন লোগোটি আগামী ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশজুড়ে রেলের একটি নতুন পরিচিতি তৈরি হবে।
