বিড়লা স্টুডিও এবং ভি-এর যৌথ উদ্যোগে ভারতের প্রথম মোবাইল-ভিত্তিক ট্যালেন্ট হান্ট – ‘রিল সে রিয়েল স্টার’

বিড়লা স্টুডিও এবং ভোডাফোন আইডিয়া একত্রে নিয়ে এল ‘রিল সে রিয়েল স্টার’। এটি একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে ভারতের যে কোনও প্রান্ত থেকে প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা হবে।
সহজ কথায়, এখন স্মার্টফোন থাকলেই বলিউডে বা বিনোদন জগতে প্রবেশ করার পথ খুলে যাবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভৌগোলিক বাধা দূর করা। গ্রাম হোক বা শহর, যে কারও প্রতিভা থাকলেই সে এই প্ল্যাটফর্মে অংশ নিতে পারবে। কোনও বড় যোগাযোগ বা রেফারেন্স ছাড়াই সরাসরি ভি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অডিশন ভিডিও আপলোড করা যাবে। বিজয়ীরা সরাসরি ফিচার ফিল্মে কাজ করার এবং নামী পরিচালকদের সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন।
বিড়লা স্টুডিওর প্রতিষ্ঠাতা অনন্যা বিড়লা বলেন, “সবার মধ্যে প্রতিভা থাকলেও সবাই সমান সুযোগ পায় না। আমরা চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সবার জন্য অভিনয়ের সুযোগের দরজা খুলে দিতে। যাতে প্রতিভা শুধু পরিস্থিতির কারণে হারিয়ে না যায়।”
ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোর বলেন, “আমরা শুধু একটি প্ল্যাটফর্ম বানাচ্ছি না, বরং দেশের ২০ কোটি মানুষের কাছে সুযোগ পৌঁছে দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো, একজন প্রতিভাবান অভিনেতার স্বপ্ন যেন শুধু দূরত্বের কারণে অপূর্ণ না থাকে।”
খুব শীঘ্রই ভি অ্যাপ-এ এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। আপাতত আগ্রহী প্রার্থীরা বিড়লা স্টুডিও বা ভি-এর ওয়েবসাইটে গিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারবে। বিশেষজ্ঞদের মেন্টরশিপ এবং নামী পরিচালকদের বিচারের মাধ্যমে সেরাদের বেছে নেওয়া হবে।