শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরও গতি আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শনিবার শহরের ব্যস্ত হকার্স কর্ণার সহ নিবেদিতা মার্কেট এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন।
এদিন বাজার চত্বরে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান গৌতম দেব। এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রচারে অংশ নেন দলীয় নেতা-কর্মীরাও।
তাঁদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে ও নির্বাচনে গৌতম দেব বড় ব্যবধানে জয়ী হবেন বলেই তারা আশাবাদী। এদিনের এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বাজার এলাকায় যথেষ্ট উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।
