দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কর্মীদের বর্তমান বেসিক পে-কে ২.৫৭ দিয়ে গুন করে সামনে আসবে নয়া বেসিক পে। যদিও সরকার তরফে এ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হতে পারে।
