হায়ার নিয়ে এলো এম৩ সিরিজ ওয়াশিং মেশিন

বিশ্বজুড়ে গৃহস্থালি যন্ত্রপাতির শীর্ষস্থানীয় ব্র্যান্ড হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া দেশে প্রিমিয়াম লন্ড্রি পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে নিয়ে এলো হায়ার এম৩ সিরিজ ওয়াশিং মেশিন। ‘এলিভেট উইথ হায়ার’ অনুষ্ঠানে লঞ্চ হওয়া এই মডেলটি ভারতের একমাত্র ট্রিপল ড্রাম ওয়াশিং মেশিন, যাতে রয়েছে এআই মাল্টি ওয়াশ প্রযুক্তি। প্রচলিত সিঙ্গেল-ড্রাম ধারণার বাইরে এসে এতে তিনটি স্বতন্ত্র ড্রাম দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের কাপড় একই সময়ে আলাদাভাবে কাচা সম্ভব। এতে যেমন স্বাস্থ্যবিধি বজায় থাকে, তেমনই সময়, বিদ্যুৎ ও জলের অপচয় রোধ হয়।

নতুন এই প্রযুক্তির বিষয়ে হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার সিইও মি. এনএস সতীশ জানান, গ্রাহকদের পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখেই আধুনিক উদ্ভাবন তৈরি করে হায়ার। এম৩ সিরিজ আধুনিক ভারতীয় পরিবারের কাপড়ের বিশেষ যত্ন, এআই চালিত বুদ্ধিমত্তা এবং অনন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বিভাগে নতুন মানদণ্ড তৈরি করেছে।

১২ কেজি মোট ধারণক্ষমতার এই মেশিনে রয়েছে দুটি ১ কেজির ড্রাম এবং একটি ১০ কেজির মূল ড্রাম। শিশুর পোশাক, অন্তর্বাস বা সংবেদনশীল কাপড়ের জন্য ছোট ড্রাম দুটি আদর্শ, আর মূল ড্রামে দৈনন্দিন পোশাক ধোয়া যায়। এতে ব্যবহৃত এআই স্মার্ট সেন্টার স্বয়ংক্রিয়ভাবে কাপড়ের ওজন বুঝে সঠিক পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করে। এছাড়া এসেন্স ওয়াশ ও কুইক ক্লিন মোড কম সময়ে নিখুঁত পরিচ্ছন্নতা নিশ্চিত করে। তিনটি ডিরেক্ট মোশন মোটর এবং ট্রিপল ড্রাম ডায়নামিক ব্যালেন্সের কারণে এটি নিঃশব্দে ও অত্যন্ত মসৃণভাবে চলে।

হায়ার এম৩ সিরিজের দাম ধার্য করা হয়েছে ₹১,৩০,০০০। এতে ৪ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি ও মোটরে ১২ বছরের ওয়ারেন্টি মিলবে। মডেলটি দেশজুড়ে বিভিন্ন রিটেইল আউটলেট এবং হায়ার ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।