আইসিআইসিআই লাইফ ইনশিওরেন্স লিমিটেড চালু করল আইসিআইসিআই লাইফ গ্যারান্টিড ইনডেক্সড পেনশন, একটি অবসরকালীন আয়ের পরিকল্পনা, যেখানে গ্রাহকরা গ্যারান্টিড অ্যানুইটি এবং ভ্যারিয়েবল অ্যানুইটি—এই দুই ধরনের সুবিধা একসঙ্গে পাবেন। গ্যারান্টিড অ্যানুইটি গ্রাহকদের আয়ের নিশ্চয়তা ও স্থিতিশীলতা দেবে। অন্যদিকে, ইনডেক্স-লিংকড আয়ের মাধ্যমে ভ্যারিয়েবল অ্যানুইটি মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সাহায্য করবে।
এই প্রোডাক্টটির একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবিলিটি। গ্রাহকেরা চাইলে তাঁদের অবসরকালীন আয়ের ৬০% থেকে ১০০% পর্যন্ত অংশ গ্যারান্টিড অ্যানুইটি হিসেবে বেছে নিতে পারেন। বাকি অংশটি নিফটি ৫০ টোটাল রিটার্ন ইনডেক্স-এর সাথে যুক্ত থাকে, যা গ্রাহকদের শেয়ার বাজারে অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং জীবনের দ্বিতীয় ইনিংসে বা অবসরকালীন দিনগুলোতে বাড়তি আয় অর্জনের এক চমৎকার সম্ভাবনা তৈরি করে।
এই পণ্য চালু প্রসঙ্গে বিকাশ গুপ্ত, চিফ প্রোডাক্ট অফিসার, আইসিআইসিআই লাইফ ইনশিওরেন্স বলেন, “মানুষের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে অবসরোত্তর জীবনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়েছে। জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং আর্থিক অগ্রাধিকারের পরিবর্তনের ফলে এমন অবসরকালীন আর্থিক সমাধান থাকা অত্যন্ত জরুরি, যা একদিকে আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করবে, অন্যদিকে বাজারের সঙ্গে যুক্ত আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করবে।
আইসিআইসিআই লাইফ গ্যারান্টিড ইনডেক্সড পেনশনের মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী নিশ্চিত আয়ের পরিমাণ বেছে নেওয়ার পাশাপাশি বাজারের পারফরম্যান্স থেকে লাভবান হওয়ার সুযোগও পাবেন। এই নমনীয়তা তাঁদের সুচিন্তিত আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং অবসর জীবনের পরিকল্পনায় আরও আত্মবিশ্বাস ও আর্থিক সুরক্ষা এনে দেবে।
এই প্রোডাক্টটিতে সিঙ্গেল-লাইফ ও জয়েন্ট-লাইফ উভয় ধরনের বিকল্পের সাথেই ক্রয়ের মূল্য ফেরত বা ‘রিটার্ন অফ পারচেজ প্রাইস’-এর সুবিধা রয়েছে। অর্থাৎ, মূল বিমাকারী বা যৌথ বিমাকারীর মৃত্যুর ক্ষেত্রে, জমা হওয়া মোট প্রিমিয়ামের সমপরিমাণ টাকা নমিনিকে ডেথ বেনিফিট হিসেবে ফেরত দেওয়া হবে।“
গ্রাহকদের তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে এই পণ্যে রয়েছে ‘অ্যানুইটি অ্যাডভান্স’ ফিচার, যা আরও নমনীয়তার সুযোগ করে দেয়। এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা আগামী পাঁচ বছরের নিশ্চিত অ্যানুইটি আয়ের সর্বোচ্চ ৯৯% পর্যন্ত এককালীন অগ্রিম হিসেবে পেতে পারেন। ফলে প্রয়োজনের সময় হাতে অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়। গ্রাহকরা নিজেদের আর্থিক প্রয়োজন অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে অ্যানুইটি পাওয়ার বিকল্পও বেছে নিতে পারবেন।
এছাড়াও, এই প্রোডাক্টটিতে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস; যা তাঁদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতে সাহায্য করে। ফলে অবসর জীবনের প্রস্তুতি নেওয়া ও অবসরোত্তর দিনগুলো কাটানোর ক্ষেত্রে গ্রাহকেরা নিজেদের অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদাতেও প্রয়োজনীয় সার্বিক সাপোর্ট পেয়ে থাকেন।
এই নতুন প্রোডাক্টটি চালু করার মাধ্যমে আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স তাদের অবসরকালীন আর্থিক সমাধানের পোর্টফোলিওকে আরও সুদৃঢ় করল, যা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি বিকল্প ও নমনীয়তা এনে দেবে। কোম্পানিটির ব্র্যান্ড প্রতিশ্রুতি Har Kal Aasaan-এর সাথে সামঞ্জস্য রেখে আর্থিক পরিকল্পনাকে আরও সহজ করে তোলা এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করার সার্বিক অঙ্গীকারই প্রতিফলিত হয়েছে এই প্রোডাক্টটিতে।
আইসিআইসিআই লাইফ লঞ্চ করলো নতুন ‘গ্যারান্টিড ইনডেক্সড পেনশন’ প্ল্যান
