আইসিআইসিআই প্রু গোল্ড পেনশন সেভিংসের মাধ্যমে আপনার নিজের শর্তে অবসর গ্রহণ: আজীবন আর্থিক স্বাধীনতার দিকে বাড়ছে ঝোঁক

ভারত একটি উল্লেখযোগ্য জনসংখ্যাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যখন একটি তরুণ দেশ হিসেবে নিজেদের উদযাপন করছি, ঠিক তখনই আমরা দ্রুত এমন একটি সমাজে রূপান্তরিত হচ্ছি যেখানে বয়স্ক জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল কমিশন অন পপুলেশন-এর তথ্য অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে প্রতি সাতজন ভারতীয়ের মধ্যে একজন প্রবীণ নাগরিক হবেন এবং এই সংখ্যা বেড়ে ২৩০ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।যেহেতু গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে এবং শুধুমাত্র পরবর্তী প্রজন্মের সাহায্যের ওপর নির্ভর করার মতো ঐতিহ্যগত সামাজিক নিরাপত্তার বিষয়টি পাল্টাচ্ছে, তাই অবসর জীবনের পরিকল্পনা এখন শুধু পছন্দের বিষয় নেই বরং প্রয়োজনীয়তাআরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি মাথায় রেখে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এসেছে ‘আইসিআইসিআই প্রু গোল্ড পেনশন সেভিংস’, যা নিরাপত্তা ও ফ্লেকসিবিলিটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি একটি বোনাস-লিংকড পেনশন প্ল্যান। এই পেনশন প্রোডাক্টটি উভয় দিক থেকেই সেরা সুবিধা দেয়; এটি গ্রাহকদের বিনিয়োগ করা মূলধনের নিরাপত্তার সঙ্গে পেনশনের জন্য একটি তহবিল জমানোর সুযোগ দেয় এবং সেই সঙ্গে বড় কোনও জীবনের ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে নগদের চাহিদা মেটাতে আংশিক নগদ তোলার সুবিধা দেয়, যা পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখে।

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চিফ প্রোডাক্ট অফিসার মি বিকাশ গুপ্তা বলেন, “আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফে আমরা বিশ্বাস করি যে অবসর, জীবন উদযাপনের একটি মাইলফলক হওয়া উচিত, আর্থিক বা মানসিক চাপের কারণ নয়। আইসিআইসিআই প্রু গোল্ড পেনশন সেভিংস এমনভাবে ডিজাইন করা হয়েছে যা নিশ্চিত বোনাসের মাধ্যমে প্রবৃদ্ধি এবং বড় কোনও ঘটনা বা অসুস্থতার মতো অনিশ্চয়তা মোকাবিলার জন্য তহবিল ব্যবহারের ফ্লেক্সিবিলিটি দেয়। ২৫% পর্যন্ত জরুরি টাকা তোলার সুবিধা এবং অবসর জীবনের জন্য একটি বড় তহবিল প্রদানের মাধ্যমে, এই প্ল্যানটি আমাদের গ্রাহকদের তাদের মর্যাদা বা আকাঙ্ক্ষার সঙ্গে আপস না করেই ‘সক্রিয় উপার্জন’ থেকে ‘অবসরকালীন আয়ে’ পরিণত করতে ক্ষমতায়ন করে। যা এই প্ল্যানটিকে অবসর জীবন পরিকল্পনা করছেন যারা, তাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক করে তোলে। এটি কমপ্লিমেন্টারি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার আকারে হেলথ ম্যানেজমেন্ট এবং সুস্থতা পরিষেবাও প্রদান করে।”

এই প্রোডাক্টটি কীভাবে কাজ করে তা বোঝার জন্য, ৪০ বছর বয়সী একজন চাকুরিজীবী প্রতীকের কথা ধরা যাক। ১০ বছর ধরে বার্ষিক ১.৫ লক্ষ টাকা সঞ্চয় করে, তিনি ৬০ বছর বয়সের মধ্যে ৪৪ লক্ষ টাকার একটি অবসরকালীন তহবিল তৈরি করতে সক্ষম হন (বার্ষিক ৮% রিটার্নের হার ধরে) অথবা ২৫ লক্ষ টাকা (বার্ষিক ৪% রিটার্নের হার ধরে)। এই প্ল্যানটি তাকে ভ্রমণ বা বাড়ি সংস্কারের মতো তাৎক্ষণিক লক্ষ্যগুলো পূরণ করার জন্য এই তহবিলের ৬০% পর্যন্ত কর-মুক্ত লাম সাম হিসেবে নেওয়ার অনুমতি দেয়। তিনি একটি অ্যানুইটি প্রোডাক্ট কেনার মাধ্যমে অবশিষ্ট অর্থ দিয়ে গ্যারান্টিযুক্ত নিয়মিত আজীবন আয় পেতে পারেন, যা নিশ্চিত করে যে তিনি তার সোনালী দিনগুলোতে আর্থিকভাবে স্বাধীন থাকবেন।

সংক্ষেপে বলতে গেলে, আইসিআইসিআই প্রু গোল্ড পেনশন সেভিংস মূলধন সুরক্ষা, বোনাস-চালিত প্রবৃদ্ধি এবং জরুরি নগদের সুবিধাগুলিকে (২৫% পর্যন্ত অর্থ তোলা) একত্রিত করে অবসর জীবনকে নতুনভাবে গড়ে তোলে। কমপ্লিমেন্টারি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা অন্তর্ভুক্ত করে এবং ম্যাচুরিটির সময় কর-মুক্ত অর্থ তোলার সুবিধা দিয়ে, এই প্ল্যানটিকে একটি সামগ্রিক, শৃঙ্খলাবদ্ধ এবং নিরাপদ করে তোলে যা গ্রাহকদের তাদের সোনালী দিনগুলোতে আর্থিক স্বাধীনতা এবং মানসিক শান্তি অর্জন করতে ক্ষমতায়ন করে।