২০২৫ সালে দুনিয়ার সবচেয়ে বেশি বিক্রি হওয়া হুইস্কি ব্র্যান্ড রয়্যাল স্ট্যাগ

পারনড রিকার্ড ইন্ডিয়ার জনপ্রিয় ব্র্যান্ড ‘রয়্যাল স্ট্যাগ’ ২০২৫ ক্যালেন্ডার বর্ষে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া হুইস্কি ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে। সাম্প্রতিক ‘আইডব্লিউএসআর ২০২৫’ ক্রমতালিকা অনুযায়ী, ২০২৫ সালে রয়্যাল স্ট্যাগের বার্ষিক বিক্রির পরিমাণ ছিল ৩২.৬ মিলিয়ন কেস। পারনড রিকার্ড ইন্ডিয়ার সিইও জঁ তুবুল বলেন, “আইডব্লিউএসআর তালিকায় রয়্যাল স্ট্যাগের বিশ্বসেরা হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তিন দশক ধরে গ্রাহকদের গভীর আস্থা। রয়্যাল স্ট্যাগ প্রমাণ করেছে যে, সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে ও মানোন্নয়ন করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বদলে যাওয়া ব্র্যান্ডগুলো শুধু প্রাসঙ্গিকই থাকে না, একদিন বিশ্বকে নেতৃত্ব দেয়।”

১৯৯৫ সালে রয়্যাল স্ট্যাগ ভারতীয় গ্রাহকদের প্রথম খাঁটি ‘গ্রেন হুইস্কি’র স্বাদ দিয়ে এক নতুন যুগের সূচনা করে। “নো আর্টিফিসিয়াল ফ্লেভার্স” ক্যাম্পেইন ও ট্যাম্পার-প্রুফ বোতলের মতো উদ্ভাবনের ওপর ভর করে ব্র্যান্ডটি দ্রুতই ১০ মিলিয়ন কেস বিক্রির মাইলফলক স্পর্শ করে। পরবর্তী দশকে (২০১১-২০২০) মান উন্নয়ন ও প্রিমিয়াম ‘ব্যারেল সিলেক্ট’ বাজারে এনে বিক্রির পরিমাণ ১৮.৫ মিলিয়ন কেস পার করে ব্র্যান্ডটি ভারতের বাজারে নিজের শীর্ষস্থান মজবুত করে। এরপর ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩৩টি দেশে পরিধি বিস্তার, ‘মার্ক অব পিউরিটি’র অধীনে ট্রিপল-ব্যারেল ম্যাচুরেশন এবং নতুন স্বাদের ‘ডাবল ডার্ক’ নিয়ে এসে এটি বিশ্বের বৃহত্তম হুইস্কি ব্র্যান্ডে পরিণত হয়।

এই অসামান্য সাফল্য নিয়ে চিফ মার্কেটিং অফিসার দেবশ্রী দাশগুপ্ত বলেন যে, কোনও আইকনিক ব্র্যান্ড কেবল এসি রুমে তৈরি হয় না, তা তৈরি হয় মানুষের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে। রয়্যাল স্ট্যাগের এই সাফল্য শুধু বিক্রির সংখ্যা নয়, বরং তিন দশক ধরে মানুষের জীবনের অংশ হয়ে থাকার ফল। ক্রিকেট, মিউজিক ও যুব সংস্কৃতির মেলবন্ধনে তৈরি ‘রয়্যাল স্ট্যাগ বুমবক্স’ এবং আইসিসি টি-২০ বিশ্বকাপের মতো বড় অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকের মনস্তত্ত্ব বুঝে প্রতিনিয়ত নতুনত্ব আনাই ব্র্যান্ডটির এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।